আর্জেন্টিনার নতুন কোচ হচ্ছেন সাম্পাওলি!
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত করা হয়েছে দলটির কোচ এদগার্দো বাউজাকে। এখন প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন আর্জেন্টিনার নতুন কোচ? লিওনেল মেসি, সার্জিও আগুয়েরোদের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন হোর্হে সাম্পাওলি। জুনে অস্ট্রেলিয়ায় ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের আগেই দায়িত্ব পেতে পারেন বর্তমানে স্প্যানিশ ক্লাব সেভিয়ার এই কোচ। আর্জেন্টিনার কোচের পদে এক বছরও টিকতে পারেননি বাউজা। […]
» Read more