ফ্রান্সের আইএমএফ দপ্তরে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) দপ্তরে একটি পার্সেল বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্যারিসের অ্যাভিনিউ ডি লিনাতে অবস্থিত আইএমএফের দপ্তরে বৃহস্পতিবার একটি ছোট পার্সেল পাঠানো হয়। এক ব্যক্তি ওই পার্সেলটি খোলার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে […]

» Read more

বাকৃবিতে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকেরা। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম বুধবার এক মানববন্ধন থেকে এ দাবি জানায়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে মানববন্ধনে […]

» Read more

কে.বি কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কে.বি.কলেজ) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। কে.বি. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. […]

» Read more

২০১৬ সালেই সিরিয়ায় ৬৫২ শিশুর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় যুদ্ধ ও বিভিন্ন সহিংসতার ঘটনায় ২০১৬ সালে ৬৫২ জন শিশুর প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ২৫৫ জন শিশুই স্কুল কিংবা এর আশপাশ এলাকায় প্রাণহানি হয়। যা ২০১৫ সালের চেয়ে ২০ শতাংশ বেশি শিশু প্রাণহানির ঘটনা। ২০১১ সালে সিরিয়ার সহিংস পরিস্থিতি সৃষ্টির পর থেকে ২০১৬ সালে সবচেয়ে বেশি শিশুর প্রাণহানি হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনের বরাতে সোমবার (১৩ […]

» Read more

সুন্দরবনের খোঁজে ‘ইত্যাদি’ এবার সাতক্ষীরায়

সাতক্ষীরা থেকে সংবাদদাতা: চারপাশে গাছ-গাছালিতে ভরপুর, পুরো বনের আবহ। মূল মঞ্চ দেখে বোঝার উপায় নেই যে এখানে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠিক যেন সুন্দরবনের ভেতরে দাড়িয়ে কথা বলছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। হ্যাঁ, ইত্যাদি টিম এখন সাতক্ষীরায়। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মূল অংশ এবার ধারণ করা হচ্ছে সুন্দরবনের জেলা সাতক্ষীরা থেকে। জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ীর আকাশলীনা ইকো […]

» Read more

নাসরিনকে নিয়ে সংসার করবেন সানি

ক্রিড়া প্রতিবেদক: নাসরিনের সাথে বিবাহের বিষয়টি স্বীকার করেছেন ক্রিকেটার আরাফাত সানি। তিনি নাসরিনকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। আদালতে এমন দাবি করে সানির জামিনের আবেদন করেন তার আইনজীবী জুয়েল আহমেদ। অপরদিকে নাসরিনও আদালতে জানান, সানির জামিনে কোনো আপত্তি নেই, তার সাথে সংসার করবো। সানি ও তার পরিবার আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে চেয়েছে। বুধবার সাইবার ট্রাইব্যুনালে সানির জামিন শুনানিতে আদালতে এসব […]

» Read more

যুদ্ধাপরাধী পরিবারের নাগরিকত্ব বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব বাতিল এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার (১৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব সংসদে গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী, স্পিকার ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানাতে এই সংবাদ […]

» Read more

গুগল ডুডলে টেস্ট ক্রিকেটের ১৪০ বছর

স্পোর্টস ডেস্ক: বিশেষ কোনো দিন মানেই সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজের লোগো বদলে যাওয়া। এবারও ব্যতিক্রম হয় নি। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের সফরকে সম্মান জানিয়েছে গুগুল ডুডল। ১৪০ বছর আগে এই দিনেই মাঠে গড়িয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। ১৮৭৭ সালের ১৫ মার্চ ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। অংশগ্রহণকারী দল দুটি ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অনেকের মনেই […]

» Read more

শততম টেস্টে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: গল টেস্টে হারের দুঃসহ স্মৃতি ভুলে আজ কলম্বো টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে আজ নিজেদের সবকিছু উজার করে দিতে চাইবে মুশফিকুর রহিমের দল। কলম্বোর পি সারা ওভালে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের শততম ম্যাচটি শুরু হচ্ছে আজ সকাল ১০.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন ক্রিকেট ও টেন থ্রি। এই টেস্টের জন্য আজ উদ্বোধনী জুটিতে […]

» Read more

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : শীতের বিদায় বার্তা বোঝা যায় বসন্তের মুকুল-মঞ্জুরির আগমনে। ওয়াশিংটনে চেরির মুকুল এসেছে। মানে বসন্ত আসছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বসন্তের এই আগমন বার্তা ফিকে করে দিল ভয়াবহ তুষারঝড় স্টেলা। শীতের একেবারে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্টেলা। মঙ্গলবারের এই তুষারঝড়ে ঢাকা পড়েছে রাস্তা, রানওয়ে, শত শত ঘরবাড়ি। ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক জনজীবনে নেমে এসেছে […]

» Read more
1 536 537 538 539 540 811