যশোরে হিজবুত তাহরীর সদস্যের আত্মসমর্পণ

যশোর প্রতিনিধি: যশোরে ফখরুল আলম তুষার (২২) নামে হিযবুত তাহরীরের আরও এক সদস্য আত্মসমর্পণ করেছেন। তিনি হলেন যশোর শহরের আরবপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে । রোববার দুপুর ১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামানের উপস্থিতিতে তিনি আত্মসমর্পণ করেন। ফখরুল আলম সদর উপজেলার আরবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। […]

» Read more

বসুন্ধরা সিটি শপিংমলে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে লেভেল ছয়ের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। রোববার দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এ কথা জানান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার […]

» Read more

আফসানা হত্যার বিচার দাবিতে বাকৃবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌস হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। রবিবার দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিলটি জব্বারের মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির […]

» Read more

নেইমারে ব্রাজিলের অধরা স্বপ্ন পূরণ

স্পোর্টস ডেস্ক: মারাকানায় রিও অলিম্পিকের ফুটবল ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জিতলো ব্রাজিল। রোনালদো, রিভালদো, রোমারিও, বেবেতো ব্রাজিল ফুটবলে যে গৌরবের অংশ হতে পারেননি, সেখানে সফল হলেন নেইমার। টাইব্রেকারের শেষ শটটি গোলে পরিণত করেন নেইমার। আর এতেই উল্লাসে ফেটে পড়ে চারদিক। ব্রাজিলের অধরা অলিম্পিক-স্বপ্ন পূরণের অনন্য সারথি হয়ে থাকলেন নেইমার। এর আগে নির্ধারিত সময়ের […]

» Read more

২১শে আগস্ট জঙ্গিবাদ উত্থানের এক কলঙ্কিত অধ্যায়

কৃষিবিদ এস. এম. রায়হান: ভয়াল ২১ শে আগস্ট, ২০০৪ সালে বিএনপি-জামায়াত আমলে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাস আর জঙ্গিবাদের উত্থানের এক কলঙ্কিত অধ্যায়। ইতিহাসে কিছু আলোকিত, উজ্জ্বল দিন থাকে। আছে কিছু কালো দিন। আলোকিত দিনগুলো যেমন মহান কীর্তির কথা মনে করিয়ে দেয়, তেমনি কালো দিনগুলো স্মরণ করিয়ে দেয় শিউরে ওঠার মতো কিছু স্মৃতি। ২১ আগস্ট, ইতিহাসের তেমনি এক বিভীষিকাময় দিন। সাল ২০০৪। […]

» Read more

‘সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ’

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ। এ যুদ্ধে কোনোভাবেই পরাজিত হওয়া যাবে না।’ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সুন্দরবন রক্ষায় একাত্তরের মতো বিজয়ী হতে হবে আমাদের। […]

» Read more

যুক্তরাষ্ট্রে জনমত জরিপে এগিয়ে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো এক জনমত জরিপে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন ডেমক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। রয়টার্স ও ইপসসের করা ওই জনমত জরিপে দেখা গেছে, হিলারি ট্রাম্পের চাইতে ৮ পয়েন্টে এগিয়ে আছেন। শুক্রবার রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ১৪-১৮ অগাস্ট […]

» Read more

লিবিয়ার ২৪ লাখ লোকের ত্রাণ প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মানবাধিকার দিবসে লিবিয়াকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার জাতিসংঘ বলেছে, লিবিয়ার লাখ লাখ লোক ও অভিবাসী চরম সংকটের মুখে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার এক বিবৃতিতে বলেন, ‘লিবিয়ার ২৪ লাখের বেশি লোকের মানবিক সাহায্য প্রয়োজন।’ ‘তাদের ওষুধ ও টিকার অভাব রয়েছে এবং তারা দুর্বল হাসপাতাল ব্যবস্থার শিকার হচ্ছে। দেশটিতে প্রায় তিন লাখ শিশু […]

» Read more

উসাইন বোল্টের ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ জয়

খেলাধুলা ডেস্ক: শতভাগ সাফল্য নিয়েই রিও অলিম্পিকের সমাপ্তি টানলেন উসাইন বোল্ট। শনিবার বাকী থাকা ৪x১০০ মিটার রিলেতেও জ্যামাইকাকে স্বর্ণপদক উপহার দিয়েছেন তিনি। সেইসঙ্গে পৃথিবীর ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ স্বর্ণজয়ের বিস্ময়কর কীর্তি গড়েন উসাইন বোল্ট। রিওর অলিম্পিক পার্ক স্টেডিয়ামে এদিন ৩৭.২৭ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে স্বর্ণপদক জিতেন ব্ল্যাক-বোল্টরা। যেখানে ৩৭.৬০ সেকেন্ডে দৌঁড় শেষ করে রৌপ্য জিতে জাপান […]

» Read more

নাটোরে ৩০০ কোটি টাকার গরু স্বাভাবিক প্রক্রিয়ায় মোটাতাজাকরণ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহাকে সামনে রেখে দেশীয় স্বাভাবিক খাবার খাইয়ে নাটোরে চলছে দেশি গরু মোটাতাজা করার কাজ। এ বছর ৩০০ কোটি টাকার প্রায় ৩৬ হাজার গরু মোটাতাজা করা হচ্ছে নাটোরের খামারগুলোয়। তবে স্বাভাবিক খাবার খাইয়ে গরু মোটাতাজা করা হলেও ভারত থেকে গরু আসার কারণে নায্য মূল্য থেকে বঞ্চিত হতে হয় বলে অভিযোগ করেছেন খামারিরা। এদিকে অবৈধ উপায়ে কেউ যাতে গরু […]

» Read more
1 652 653 654 655 656 811