টেকনাফে আনসার ক্যাম্পে হামলা- নেতৃত্বে এক পাকিস্তানি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্প কমান্ডারকে হত্যা এবং অস্ত্র-গুলি লুটের ঘটনার দায় স্বীকার করেছেন নুরুল আবসার নামে এক আসামি। মঙ্গলবার দুপুরে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (আদালত নং ৬) বিচারক সিরাজ উদ্দিন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক (ওসি,তদন্ত) কবির হোসেন বলেন, গ্রেফতার হওয়া নুরুল […]

» Read more

জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার

জাতীয় ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃস্পতিবার বিকেল ৩ টায় ২০১৬-১৭ অর্থবছরের মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এর মধ্য দিয়ে দশমবারের মতো জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধারে আট বার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ […]

» Read more

উত্তরাঞ্চলে নেই ফল সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা!

দিনাজপুর প্রতিনিধি: উত্তরাঞ্চলে কোনো ব্যবস্থা নেই ফল সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের। এ কারণে প্রতি বছর কমপক্ষে হাজার কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। একদিকে প্রশাসনের পক্ষ থেকে সময় নির্ধারণ করে দেয়া, অন্যদিকে একসঙ্গে ফল পেকে যাওয়ার পর বাজারজাত করতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে পচে যাবার আশঙ্কায় ফল বিক্রি করতে হচ্ছে কম দামে। এতে করে সঠিক দাম না […]

» Read more

রাবিতে ৩০তম আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা শুরু

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩০তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৬। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। প্রতিযোগিতায় ৭টি হলের প্রায় ১০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারের ৮টি ও ওয়াটারপোলোর ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল বুধবার সাঁতারের ৯টি ও […]

» Read more

গম ও ভুট্টা গবেষণায় পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হবে

নিজস্ব প্রতিবেদক: গম ও ভুট্টা নিয়ে গবেষণার জন্য দিনাজপুরে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট স্থাপনে নতুন আইনের খসড়া সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, দিনাজপুরের নশিপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় গম গবেষণা কেন্দ্র […]

» Read more

আইপিএলের সেরা একাদশে দ্যা ফিজ!

স্পোর্টস ডেস্ক: আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদ। টুর্নামেন্টের আগেই ঝড় তুলেছিলেন মুস্তাফিজুর রহমান। এক কোটি ৪০ লাখ রুপিতে তাকে কিনেছিল সানরাইজার্স। কেন নতুন এক ক্রিকেটারকে এত টাকা দিয়ে কেনা হলো? সে প্রশ্নের জবাবে অনেক বাক্য ব্যায় করতে হয়েছিল মেন্টর ভিভিএস লক্ষ্মণকে। তবে এবার আর সমালোচকরা মুখ খুলবে না। উল্টো প্রশংসায় ভাসাচ্ছে সানরাইজার্সকে। মুস্তাফিজকে নিয়ে বাজি ধরার জন্য। ম্যান অব আইপিএলে পরিণত […]

» Read more

মানবতাবিরোধী অপরাধে চাদের রাষ্ট্রপ্রধানের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক: মানবতাবিরোধী অপরাধ মামলায় আফ্রিকার দেশ চাদের সাবেক সামরিক শাসক হিসেন হাব্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেনেগালের একটি বিশেষ আদালত। তাকে মানবতার বিরুদ্ধে অপরাধ, নির্যাতন এবং যৌন দাসত্বের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ১৯৯০ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনেগালে পালিয়ে যান হিসেন হাব্রি। তার বিচার সম্পন্ন করতে ১৬ বছর ধরে লড়াই চালিয়ে যেতে হয়েছে ভুক্তভোগীদের। অবশেষে সোমবার […]

» Read more

বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার সিম রেজিস্ট্রেশন হয়েছে কিনা জেনে নিন

নিউজ ডেস্ক: আর মাত্র দু্ইদিন পর ৩১ মে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগে দুই দফায় মেয়াদ বাড়লেও নতুন করে মেয়াদ বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান। […]

» Read more

ভক্তদের চার ঘন্টা হাওয়ায় ভাসালেন আতিফ আসলাম

বিনোদন প্রতিবেদক: ঢাকার দর্শকদের মধ্যে রোমান্টিসিজম ছড়িয়ে দেয়ার মন্ত্র নিয়েই বোধ হয় এবারের বাংলাদেশ মিশনে এসেছিলেন পাকিস্তানি বংশজাত বলিউডের তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম ও ভারতের দুই সঙ্গীতশিল্পী আকৃতি কাক্কর ও মমতা শর্মা। রোববার মধ্যরাত পর্যন্ত ‘এটিএন এন্টারটেইনমেন্ট’-এর আয়োজনে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে বাংলাদেশের দর্শক ভক্তদের পুরো চার ঘন্টা প্রেমের হাওয়ায় ভাসালেন তারা! রোববার। রাত তখন১০টা ৫০! নবরাত্রি […]

» Read more

অনলাইনে কিনুন রাজশাহীর আম

রাজশাহী প্রতিনিধি: আমের রাজধানী রাজশাহীতে এখন পুরোদমে আমের বেচাকেনা শুরু হয়েছে। তবে এবার প্রথমবারের মতো সেখানে শুরু হয়েছে অনলাইনে এই ব্যবসা। ক্রেতারা অনলাইনে আম ও বাজার মূল্য দেখে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমের অর্ডার করতে শুরু করেছেন। রাজশাহীর একদল তরুণ ব্যবসায়ী এই প্রথম অনলাইনে বাগান থেকে পাড়া শতভাগ কেমিক্যালমুক্ত আম অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে বাজারজাত করছেন। এর ফলে রাজশাহীর […]

» Read more
1 692 693 694 695 696 811