শিক্ষক হত্যার প্রতিবাদে রাবিতে রোববার ধর্মঘট

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে আগামীকাল রোববার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষক সমিতি। শনিবার দুপুর ১২টায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে সিনেট ভবনের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। তবে শনিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভায় অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষক […]

» Read more

৬৫ বছর, ১২ মার্কিন প্রেসিডেন্ট, এক রানি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: ৯০ বছরে পা রেখেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল বৃহস্পতিবার ছিল তার ৯০তম জন্মদিন। জাঁকজমকের সাথে পালিত হয়েছে এই জন্মদিন। তার ৯০ বছর পূর্তিতেও ব্রিটিশরা কামনা করছে- লং লিভ দ্য কুইন অর্থাৎ রানি দীর্ঘজীবী হোক। এই ৯০ বছরের জীবনে ৬৫ বছরই তার কেটেছে সিংহাসনে। এই দীর্ঘ সময়ে তিনি এমন কিছু জিনিস করতে পেরেছেন যেটা অনেকের ভাগ্যেই জোটে না। […]

» Read more

চরফ্যাশনে গ্রামে গ্রামে তরমুজ কাটার উৎসব!

ভোলা সংবাদদাতা: চৈত্রের তাপদহে গরম হয়ে উঠছে আবহাওয়া। গরমে লাগছে পানির পিপাসা। আর এই পিপাসা নিবারণে মানুষ নানা ধরনের পানীয় রসালো ফল খেয়ে থাকে। এর মধ্যে এগিয়ে আছে পুষ্টিগুণে ভরা রসালো ফল তরমুজ। চরফ্যাশনের গ্রামে গ্রামে চলছে তরমুজ কাটার উৎসব। দিনমজুর, নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই তরমুজ কাটার উৎসবে মেতে উঠেছে। তরমুজের বাম্পার ফলনে খেটে খাওয়া তরমুজ চাষীদের মুখে হাসি ফুটেছে। চাঙ্গা […]

» Read more

আজ রাতে দেখা যাবে ‘মিনি মুন’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: প্রথমে এক ফালি হয়ে ‘জন্ম’ নেয় চাঁদ। পরে তা ধীরে ধীরে বড় হতে থাকে। ১৫ দিনেই তা পূর্ণতা লাভ করে, যাকে বলে পূর্ণিমা। আর এই পূর্ণিমার দিনই চাঁদকে সবচেয়ে বড় লাগে। আজও আকাশে দেখা যাবে পূর্ণিমার চাঁদ। কিন্তু এই পূর্ণিমায় চাঁদটাকে একটু উদ্ভুত দেখাবে। মানে সাধারণভাবে পূর্ণিমার চাঁদে যে আয়তন হয় তার থেকে ছোট দেখাবে। দেখে যেন মনে […]

» Read more

নিয়মিত ফিজিও থেরাপি নিচ্ছেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক: ছোট বেলায় নাকি ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এত বছর এসে সেই কথা ফেসবুকে শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। বর্তমানে তিনি ব্যথামুক্ত থাকতে নিয়মিত ফিজিও থেরাপি নিচ্ছেন। তিনি ফেসবুকে থেরাপি দেওয়া অবস্থায় দুটি ছবিসহ একটি লেখা পোস্ট করেন। ‌‌‍“সেই কবে ৮১ সালে ছাদ থেকে পড়ে গিয়েছিলাম ঘুড়ি ওড়াতে গিয়ে। ডঃ ফারুক বলেছিলেন-বয়স ত্রিশ পেরুলেই শুরু […]

» Read more

গোপালপুরে আউশ ধান চাষে কৃষকদের প্রণোদনা

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: খরিপ-১, মৌসুমে উফসী (আউশ) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় গত ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ৬০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও সেচ সহায়তার অর্থ বিতরণ করা হয়। উপজেলা কৃষি প্রশিক্ষণায়তন মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন […]

» Read more

দ্বিতীয় দিনে চলেছে নৌযান শ্রমিকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় দিনেও চলছে সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্দরে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে সংগঠনটির ব্যানারে ধর্মঘট শুরু হয়েছে। দাবি আদায়ে বাংলাবাজার এলাকায় মিছিল করেছে শ্রমিকরা। সকাল সাড়ে ৮টায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে এম ভি ফারহান-১ চাঁদপুরে উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি […]

» Read more

নওগাঁয় প্রাচীন বৌদ্ধ বিহার আবিষ্কার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার উজালপুর গ্রামে নতুনভাবে প্রাচীন চারটি বৌদ্ধ বিহার আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার, হলুদ বিহার ও জগদ্দল বিহার ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ। এতে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে সদ্য আবিষ্কৃত প্রায় দেড় হাজার বছরের প্রাচীন স্থাপনা রাণীনগরের বৌদ্ধ বিহার। এলাকাবাসী বিহারটিকে প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় নিয়ে রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। তাদের মতে, বিহারটিকে পর্যটন উপযোগী […]

» Read more

বিশ্বের ২০০ কোটি মানুষ জিকা ভাইরাস ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ২২০ কোটি মানুষ জিকা ভাইরাস ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ইলাইফ শো। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ২২০ কোটি মানুষ বসবাস করছে এমন এলাকায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ইলাইফ জার্নালে এ বিষয়ে বিস্তারিত মানচিত্র প্রকাশ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, এডিস এজিপটি মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাসের জীবাণু। […]

» Read more

বিশ্ব ধরিত্রি দিবস শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার বিশ্ব ধরিত্রি দিবস। পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য রাখতে প্রতিবছর ২২ এপ্রিল এই দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পৃথিবীর জন্য বৃক্ষ’। বৃক্ষের সাথে মানুষের জীবন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ফলজ বৃক্ষ আমাদেরকে বহুকাল জীবন ধারনের উপযোগিতা দান করে। সেই হিসাবে দিবসটির এবারের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। তবে ফলের উৎপাদনে বিষের ব্যাবহারে জীবন ও প্রকৃতি […]

» Read more
1 717 718 719 720 721 811