তানোরের প্রকৃতিতে আগাম বসন্ত বার্তা

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: দহে কবি! নীরব কেন -ফ্লাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?- বসন্তকে বরণ করে নেওয়ার আকাঙ্খা কবির থাক বা না থাক রাজশাহীর তানোরের প্রকৃতিতে এরই মধ্যে বসন্তের আবহ শুরু হয়েছে। ঋতুরাজ বসন্তের ছোঁয়া যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। উপজেলা জুড়ে প্রকৃতির চিরাচরিত স্বভাব অনুযায়ী বন-বনান্তে কাননে কাননে পারিজাতের রংয়ের কোলাহলে ভরে উঠেছে […]

» Read more

কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নতুন ভোর’র উদ্যোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার পাত্রখাতা গ্রামের সামছুল হকের বাড়িতে এক হাজার দুঃস্থ ও গরিব মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন ভোর’র চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। […]

» Read more

বাকৃবিতে পশুপালন অনুষদের র‌্যাগ ডে পালন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের দুই দিনব্যাপী র‌্যাগ ডে পালিত হচ্ছে। রবিবার বেলা ১১টার দিকে পশুপালন অনুষদীয় গ্যালারীতে র‌্যাগ ডে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২০১১-১২সেশনের শিক্ষার্থীরা এই র‌্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যাগ ডে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। পশুপালন অনুষদের […]

» Read more

আট দেশে যাচ্ছে রাজবাড়ীর মিষ্টি পান

রাজবাড়ী প্রতিনিধি: পান চাষে উর্বর ভূমি হিসেবে পরিচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা। এ অঞ্চলের পানের সুখ্যাতি বহু পুরনো। এখানে সাধারণত দুই জাতের পান উৎপাদন হয়। মিষ্টি পান আর সাচি পান। এই মিষ্টি পান রপ্তানি হচ্ছে আটটি দেশে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় মাঝেমধ্যেই বেকায়দায় পড়তে হয় পান চাষিদের। কয়েকজন চাষি জানায়, বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি, বেতেঙ্গা, চরআড়কান্দি, ইলিশকোল, স্বর্প বেতেঙ্গা, খালকুলা, বালিয়াকান্দি […]

» Read more

পুত্র সন্তানের বাবা হলেন ভুটানের রাজা

আন্তর্জাতিক ডেস্ক: নতুন যুবরাজ পেল হিমালয় অঞ্চলের ছোট্ট দেশ ভুটানের জনগণ। দেশটির রাজকীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভুটানের রানী জেতসুন পেমা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বাবা হয়েছেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ২০১১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ভুটানের রাজা ওয়াংচুক (৩৫) রানী জেতসুন পেমাকে (২৫) বিয়ে করেন। দেশটির রাজধানী থিম্পুতে অবস্থিত রাজপ্রাসাদ লিঙ্কন প্রাসাদে তাদের এই প্রথম সন্তানের জন্ম […]

» Read more

চাঁদে অবতরণকারী এডগার মিচেল আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব যুক্তরাষ্ট্রের নভোচারী এডগার মিচেল আর নেই। ৮৫ বছর বয়সে বৃহস্পতিবার রাতে মারা গেছেন তিনি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের সদস্য হিসেবে চাঁদে অবতরণ করেন মিচেল। চাঁদের পৃষ্ঠে তিনি ৯ ঘণ্টা সময় অতিক্রম করেন। ১৯৭২ সালে […]

» Read more

১ কোটি ৪০ লাখে হায়দারাবাদে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক কোটি ৪০ লাখ রুপিতে (এক কোটি ৬২ লাখ টাকা) বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদ দলে ভিড়িয়েছে তাকে। ৫০ লাখ রুপি বেজ প্রাইজে নাম থাকলেও প্রায় তিন গুণ মূল্যে বিক্রি হয়েছেন এই বাংলাদেশি তরুণ। শনিবার সকালে ব্যাঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের নাম […]

» Read more

কুড়িগ্রামে প্রধান বিচারপতির কম্বল বিতরণ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে প্রধান বিচারপতি এস কে সিনহা কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আবু তাহের মোঃ সাইফুর রহমান। এসময তাদের সাথে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইন, […]

» Read more

বাকৃবিতে বাঁধনের নতুন কার্যকরী কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। বাঁধন বাকৃবি জোনাল পরিষদের নতুন কার্যকরী কমিটিতে সজীব রায় সভাপতি ও দশরথ বর্মন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি শিশির […]

» Read more

নতুন ইতিহাস গড়লো বাংলাদেশের যুবারা

ক্রীড়া প্রতিবেদক: স্বপ্ন পূরণটা যেন অবশ্যম্ভাবীই ছিল বাংলাদেশের। প্রতিপক্ষ তো নেপালই। সুতরাং, সেমিফাইনাল তো আর অকল্পনীয় কিছু হয়ে থাকছে না। তবুও সতর্কতার মার নেই। যে দলটি নিউজিল্যান্ডের মত দলকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। হারিয়েছিল আয়ারল্যান্ডকে। তারা যদি কোন অঘটন ঘটিয়ে বসে! কিন্তু না, মাঠের খেলায় যে বাংলাদেশ এখন অনেক পরিণত! মাশরাফিরা যেভাবে একের পর এক পরাশক্তিকে নাস্তানাবুধ করতে পারে, মেহেদী […]

» Read more
1 756 757 758 759 760 811