প্রান্তিক কৃষকদের ধান ও আলু চাষাবাদের উপর সপ্তাহব্যাপি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: রানীপুকুর ও দুর্গাপুর ইউনিয়নের অর্ন্তগত, তাজনগর, নয়ানী ফরিদপুর ও মিঠাপুকুর গ্রামের প্রান্তিক চাষিদের দক্ষতা বৃদ্ধির জন্য সপ্তাহ (১৬ই নভেম্বর থেকে ২৩ শে নভেম্বর ব্যাপি হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণটি উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এডিপি দায়িত্ব প্রাপ্ত প্রোগ্রাম অফিসার মিঃ ব্যাটেল সরকার ও কৃষিবিদ কাজল কুমার দে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ […]

» Read more

সামাজিক যোগাযোগ বন্ধে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে গত বুধবার থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ কয়েকটি অ্যাপস। নিরাপত্ত জনিত কারণ দেখিয়ে ফেসবুকের সাময়িক বন্ধ রাখাকে কেন্দ্র করে হয়েছে বিভিন্ন মহলে বির্তক। অনেকে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার অনেকে এটি সহজভাবে নিতে পারেননি। ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু […]

» Read more

৩৪তম বিসিএসের ফলাফল বাতিলে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিনিধি: ৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩৪তম বিসিএসের ভাইভা কেন পুনরায় নেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুর-উস সাদিক। […]

» Read more

আসছে শাহরুখ-প্রিয়াঙ্কার ‘ডন থ্রি’

বিনোদন ডেস্ক: রূপালি পর্দায় আবার জুটি বাঁধছেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তাদেরকে এবার দেখা যাবে ‘ডন থ্রি’তে। প্রযোজক রিতেশ সিধওয়ানি তার পরের ছবি ‘ওয়াজির’-এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে জানান, ‘ডন’ আবার আসবে, তবে কখন তা নির্ভর করছে গল্পের ওপর। সর্বশেষ ২০১১ সালে ‘ডন টু’ ছবিতে একসঙ্গে কাজ করেন শাহরুখ-প্রিয়াঙ্কা। প্রথম দুটির মতো তৃতীয় কিস্তিও পরিচালনা করবেন ফারহান আখতার। এদিকে আগামী […]

» Read more

সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত দেড় লাখ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রথম দিন এক লাখ ৪৯ হাজার ৮৯৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অসধুপায় অবলম্বনের অভিযোগে সাত পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তবে রোববার ইংরেজি বিষয়ের পরীক্ষা সারা দেশে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, রোববার বেলা ১১টায় সারা দেশে একযোগে পিএসসি পরীক্ষা শুরু হয়েছে। এতে সারা দেশে এক […]

» Read more

পাঁচ দেশে আইএসের হামলার পরিকল্পনা ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের হত্যাযজ্ঞের রেশ কাটতে না কাটতেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইতালি, লেবাননসহ প্যারিসে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার পরিকল্পনার তথ্য ফাঁস করেছে আন্তর্জাতিক হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। রোববার অ্যানোনিমাস এক বিবৃতিতে বলছে, তারা আইএস জঙ্গিদের আসন্ন হামলা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছে। খবর আইবি টাইমস। আইএস যেসব স্থানে হামলা চালানোর পরিকল্পনা করেছে অ্যানোনিমাসের বিবৃতিতে সেসব স্থানের নাম তুলে […]

» Read more

সিকৃবিতে অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিস অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে ক্যাম্পাসের কনভোকেশন গ্রাউন্ডের পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম এ কার্যক্রমের উদ্ভোধন করেন। এসময় তিনি বলেন, “ভবনটির নির্মানকার্য সম্পন্ন হলে এই অনুষদের একাডেমিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে মাইলফলক হিসেবে কাজ করবে। এসময় […]

» Read more

সিকৃবিতে প্রাধিকারের সদস্য সংগ্রহ ক্যাম্পেইন

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রাণি অধিকার বিষয়ক সংগঠন “প্রাধিকার” এর উদ্যোগ্যে দুই দিনব্যাপী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন আজ থেকে শুরু হয়েছে। জানা যায়, রবিবার ক্যাম্পাসের প্রজন্ম চত্বরে দুপুর ১২ টা থেকে ক্যাম্পেইন শুরু হয়।এতে সিকৃবি শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে সদস্য ফরম পুরন করে নিবন্ধন করতে লক্ষ্য করা যায়।সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রাধিকারের পক্ষ্য হতে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে […]

» Read more

তিস্তা সেচ ক্যানেলের বাঁধ ভেঙ্গে জমির ফসল প্লাবিত

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর খালের বাম তীর বাঁধ ধ্বসে শতাধিক একর ফসলী জমি প্লাবিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে দিনাজপুর ক্যানেলের বাম তীর বাঁধে ইঁদুরের গর্ত থেকে ভাঙ্গনের সৃষ্টি হয়। এতে ঐ ক্যানেলের অন্তত ২০ ফিট ভেঙ্গে ক্যানেলের পাশ্ববর্তী অন্তত শতাধিক একর জমির আধা-পাকা ও কেটে রাখা আমন ধান […]

» Read more

ভারত গেলেন বিলুপ্ত ছিটের ৭২ জন বাসিন্দা

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: রোববার দ্বিতীয় দফায় ভারত গেলেন কুড়িগ্রামের অভ্যন্তরে সদ্য বিলুপ্ত ১২ টি ছিট মহলের মধ্যে দুইটি ছিটমহলের ১৫ পরিবারের ৭২ জন বাসিন্দা। এরমধ্যে ফুলবাড়ী উপজেলার ১০ টি পরিবারের ৪৯ জন ও ভুরুঙ্গামারী উপজেলার ৫ টি পরিবার ২৩জন ভারতে যাওয়ার জন্য সকাল ১১ টায় ভুরুঙ্গামারী উপজেলার বাগভন্ডার সীমান্তের অস্থায়ী চেক পয়েন্টে পৌছেন। সেখানে ইমিগ্রেশনের মাধ্যমে তাদের ট্রাভেল […]

» Read more
1 796 797 798 799 800 811