বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু

ক্রিড়া প্রতিবেদক: অপেক্ষার পালা শেষে শুরু হয়েছে বিপিএল তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনীর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা। কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে ৫ টা ৩০ মিনিটে শুরু করা হয়। জমকালো আয়োজনের এই অনুষ্ঠান মাতাবেন বলিউড হার্টথ্রব হৃতিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া বাংলাদেশের শিল্পীরা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ও গান গাইবেন। বিকেল তিনটায় দর্শকদের জন্য স্টেডিয়ামের […]

» Read more

সামাজিক যোগাযোগ বন্ধে পবিপ্রবি শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

সায়মা তাসনিম, পবিপ্রবি প্রতিনিধি: ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। ২০ নভেম্বর (শুক্রবার) শিক্ষার্থীরা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের ছাত্র সুশান্ত বলেন, “এটা কোন সঠিক পদক্ষেপ হতে পারে না। এগুলো এখন মানুষের সব চেয়ে বড় যোগাযোগের মাধ্যম। তা ছাড়া যাদের দরকার […]

» Read more

নাটোরে চামড়া ব্যবসায়ীদের লাঠি মিছিল

নাটোর প্রতিনিধি: নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজীর প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চামড়া ব্যবসায়ীরা। শুক্রবার বেলা ১২ টার দিকে শহরের বনবেলঘড়িয়া চামড়াপট্টি এলাকা থেকে ব্যবসায়ীরা লাঠি হাতে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে তাদের অফিসের সামনে গিয়ে শেষ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা চামড়া ব্যবসায়ী গ্র“পের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি লুৎফর রহমান লাল্টু, […]

» Read more

বশেমুরবিপ্রবিতে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৫ সালের সব বিভাগের অনার্স এর ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২১ নভেম্বর) থেকে। সকাল ও দুপুর দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় মোট দুই হাজার শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোবহান সড়কে ফটোকপির দোকানগুলোতে বিরাজ করছে ব্যাপক আকারে ফটোকপি উৎসব । শেষ […]

» Read more

গাইবান্ধার ঐতিহ্যবাহী রসমঞ্জুরি মিষ্টি

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী সুস্বাদু ও সর্বজন প্রিয় মিষ্টি হচ্ছে রসমঞ্জুরি। এ মিষ্টি সম্পর্কে একটি কথা প্রচলিত আছে, একবার কেউ এ মিষ্টির স্বাদ আস্বাদন করলে এর রসময় তৃপ্তিদায়ক স্বাদে তাকে আকৃষ্ট হতেই হবে। জেলার নামের সঙ্গে রসমঞ্জুরি শব্দটি নিবিড়ভাবে জড়িত বলে দেশের যেকোনো এলাকা থেকে কেউ গাইবান্ধা এলেই প্রথমে রসমঞ্জুরির স্বাদ আস্বাদন করতে চান। এর স্বাদ […]

» Read more

তানোরে বাড়ছে কুলা-ডালির কদর

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: বরেন্দ্র ভূমি হিসেবে খ্যাত রাজশাহীর তানোরে অগ্রহায়ণ মাস আসলেই বেড়ে যায় বাঁশের তৈরি কুলা-ডালির কদর। ফসল কাটা-মাড়াইয়ের পর ধান থেকে পাতান (চিটা) ও ধুলা-ময়লা বের করার জন্য কৃষকের প্রয়োজন হয় কুলা ও ডালির। সামনে অগ্রহায়ণ মাস। সারাদেশের ন্যায় রাজশাহী অঞ্চল জুড়ে গ্রামের হাটগুলোতে কুলা-ডালি বিক্রির ধুম পড়েছে। এউপজেলার কুলা-ডালি তৈরি কাজে বেশকিছু এলাকার গ্রামের হতদরিদ্র নারী-পুরুষরা […]

» Read more

বাকৃবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ক্রিড়া প্রশিক্ষণ বিভাগের জিমন্যাসিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্ভোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব। এসময় অন্যান্যর […]

» Read more

আবারও একসাথে শাহরুখ-কাজল!

বিনোদন ডেস্ক: বলিউডের রুপালি পর্দায় আবারও একসাথে দেখা যাবে শাহরুখ খান ও কাজল দেবগনকে। রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবি দিয়ে পাঁচ বছর পর রোমান্স করতে যাচ্ছেন বলিউডের সর্বকালের সেরা পর্দা জুটি। নতুন এই ছবি নিয়ে আগ্রহের শেষ নেই ভ্ক্ত-অনুরাগীদের। যখনই তারা ছবিটির কোনো ছবি পাচ্ছেন ভিডিও পাচ্ছেন কিংবা সংবাদ পাচ্ছেন হুমড়ি খেয়ে পড়েছেন। সর্বশেষ দিলওয়ালের ট্রেলারে ঝড় ওঠেছিলো দর্শকের। এবার বলিউড […]

» Read more

কর্ণাটক ও মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘গাড়িওয়ালা’

বিনোদন প্রতিবেদক: কর্ণাটক ও মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে যাচ্ছে আশরাফ শিশিরের পরিচালনায় ছবি ‘গাড়িওয়ালা’। ছবিটি ইতিমধ্যে ভারত, চিলি, স্পেন,যুক্তরাষ্ট্র, ইতালি, চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হয়েছে। সেই সাথে প্রশংসিত হয়েছে। আর এবার ছবিটি ২০ থেকে ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত ফিনিক্স চলচ্চিত্র উৎসব এবং ২২ থেকে ২৮ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এ উৎসবে অংশ নেওয়ার […]

» Read more

ছোট বেলায় গাঁজা টানতেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছোটবেলায় গাঁজা টানতেন। আর পরিণত বয়সে অ্যালকোহল পান করতেন। নিউ ইয়র্কার সাময়িকীর সঙ্গে এক সাক্ষাত্কারে ওবামা এ কথা স্বীকার করেছেন। ওবামার ওপর নিউ ইয়র্কার সাময়িকীতে প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে এ তথ্য জানা গেছে। গত রোববার নিবন্ধটি প্রকাশিত হয়েছে। নিউ ইয়র্কারের সাংবাদিক ডেভিড রেমনিকের সঙ্গে সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘ছোটবেলায় আমি গাঁজা সেবন করতাম। আমার মতে, […]

» Read more
1 798 799 800 801 802 811