কাল থেকে সারাদেশে সকল ধরনের গণপরিবহন বন্ধ

গণপরিবহন

নিউজ ডেস্কঃ আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে। তবে সকল সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। করোনা ভাইরাস এর প্রকোপ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাওয়ায় এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে গণপরিবহন বন্ধ থাকলেও […]

» Read more

দেশে তৈরি হবে ভ্যাক্সিন প্লান্ট

করোনা ডেস্কঃ এবার নিজ দেশেই সরকার নিজস্ব ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। যাতে ভবিষ্যতে ভ্যাকসিনের জন্যে অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে না হয়। এ পর্যন্ত দেশের ১৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার তিন শতাংশেরও কম মানুষকে কোভিড-১৯ এর ভ্যাকসিন দিতে পেরেছে সরকার। আন্তর্জাতিক মহলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ না পাওয়ায় গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া […]

» Read more

গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ১৭ জনের মৃত্যু

করোনা ডেস্ক: খুলনা জেলায় গত ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা করোনা হাসপাতালে করোনা পজিটিভ ৯ জন ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা জেনারেল হাসপাতালে করোনা পজিটিভ ২ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৩০ শয্যা বিশিষ্ট খুলনা করোনা […]

» Read more

রাজশাহীতে মৃত্যু ১০

করোনা ডেস্কঃ গতকাল ১৪ জনের পর আজ বিগত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এরমধ্যে রাজশাহীর ৪ জন, নাটোর ৪ ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন মারা গেছেন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ২৭ দিনে মোট ৩০৬ জনের মৃত্যু হলো। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের […]

» Read more

সোম-মঙ্গলবার ‘সীমিত’ এবং বৃহস্পতিবার থেকে ‘সর্বাত্মক’ লকডাউন

lockdown_bangladesh

করোনা ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর শুরু হবে। তবে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সংশ্লিষ্টদের নিয়ে অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শনিবার বলেন, সোমবার থেকে […]

» Read more

একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড যশোরে!

করোনা ডেস্ক: যশোরে করোনা শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৪৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যা এই জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৯ জন। যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. মো. রেহনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে মোট ৯৫১ জনের করোনা পরীক্ষা করা […]

» Read more

গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ১৪ জনের মৃত্যু

ctg corona

করোনা ডেস্ক: খুলনা বিভাগে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা আজ শনিবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানিয়েছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় যে ১৪ জন মারা গেছেন তার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়া ও যশোরে। কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে পাঁচজন, খুলনায় দুইজন, ঝিনাইদহের একজন ও […]

» Read more

টিকার বদলে দেয়া হচ্ছে লবণপানি

করোনা ডেস্কঃ টিকার বদলে দেয়া হচ্ছে লবণ পানি। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় ভুয়া টিকার বিষয়টি সামনে এসেছে। তবে তার আগেই মুম্বাইয়েও ভুয়া প্রতিষেধকের ঘটনা জনসমক্ষে এসেছিল। সেখানে নকল টিকা নিয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এ ঘটনায় মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। খবর আনন্দবাজার। মুম্বাই পুলিশ জানিয়েছে, যারা ভুয়া টিকার শিকার হয়েছে, তাদের সম্ভবত লবণপানি দেওয়া হয়েছে। […]

» Read more

করোনায় আরও সাড়ে ৮ হাজার মানুষের প্রাণহানি

করোনা ডেস্কঃ সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজার মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে। একই সময়ে আরও ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর […]

» Read more

রাজশাহীতে আজ করোনায় মৃত্যু ১৭ জনের

রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহীতে করোনার আগ্রাসন থামার কোনো লক্ষন নেই। গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে ১৭ জন মারা গেছেন তাদের […]

» Read more
1 45 46 47 48 49 124