প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করায় সাংবাদিক গ্রেফতার

নিউজ ডেস্কঃ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা ছবি ও কটূক্তি শেয়ার করায় যায়যায়দিন পত্রিকার কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রতিনিধি খন্দকার ফরহাদ আসিফ টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমারখালী পৌরসভা এলাকা থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়। টিপু যায়যায়দিন পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান,বৃহস্পতিবার ফরহাদ […]

» Read more

২০ অক্টোবর বন্ধ থাকবে শেয়ারবাজার লেনদেন

নিউজ ডেস্কঃ ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে দেশের শেয়ারবাজার ও বিমার অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। সেক্ষেত্রে বুধবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হবে না। ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার তা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শেয়ারবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম সরকারি ছুটি উপলক্ষে বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার থেকে […]

» Read more

নাটোরে সড়ক দুর্ঘটনায় একসাথে দুই বন্ধুর মৃত্যু

নিউজ ডেস্কঃ নাটোরে গতকাল সোমবার রাতে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইবন্ধুর একসঙ্গে মৃত্যু হয়েছে । দুই বন্ধু হলেন তারেক হোসেন (২৪) ও রাকিব হোসেন (২৫)। দুজনের বাড়ি নাটোর শহরের কান্দিভিটুয়া বটতলা মোড়ে। তারেক শহরের কানাইখালি এলাকার একটি মোটরসাইকেল মেরামতের দোকানের কর্মচারী ছিলেন। আর রাকিব শহরের সততা বস্ত্রালয়ের কর্মচারী ছিলেন। ছোটবেলা থেকে দুই বন্ধু একসঙ্গে বড় হয়েছেন। একই স্কুলে পড়ালেখা করেছেন। […]

» Read more

বগুড়ায় দুই বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীর বিয়ে দিল টিএমএসএস

সারাদেশ: বগুড়ার টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রের দুই বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীর বিয়ে অনুষ্ঠিত হলো বগুড়ায়। ঐ দুই শিক্ষার্থীর বিয়ে থেকে শুরু করে কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করে দিলো কর্তৃপক্ষ। গত রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গায়ে হলুদ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। । পরদিন সোমবার দুপুরে বিয়ে পড়ানোসহ অতিথি আপ্যায়নের মধ্যে দিয়ে শেষ হয় বিয়ের এই উৎসব। […]

» Read more

পীরগঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়া সেই যুবক গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে সোমবার (১৮ অক্টোবর) ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে পরিতোষ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ-মিঠাপুকুর সার্কেল) মো. কামরুজ্জামান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, উস্কানিমূলক পোস্ট দেয় । এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে ছিল পরিতোষ সরকার। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর জেলা পুলিশ জয়পুরহাট জেলা থেকে তাকে গ্রেপ্তার করে।তার […]

» Read more

বৈরি আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েছে ২৫০ পর্যটক

পর্যটন ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন দুই থেকে আড়াইশো পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে কোন জাহাজ না আসায় বুধবার পর্যটকরা ফিরতে পারেনি। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করে বলেন,মূলত ট্রলার ও স্পিডবোট আসতে পারেনি বৈরী আবহাওয়ার […]

» Read more

বাগেরহাটে এক আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: বাগেরহাটের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাট মডেল থানা পুলিশ আজ শনিবার দুপুরে ওই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার প্রাক্তন স্বামী রবিউল ইসলাম রুবেলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নাসিমা খাতুনের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ […]

» Read more

দেশে বিভিন্ন জেলায় হঠাৎ মোবাইল ইন্টারনেট বন্ধ

নিউজ ডেস্কঃ হঠাৎ দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মধ্যরাত থেকে মুঠোফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। প্রায় এক ঘণ্টা যাবৎ দেশের সবগুলো অপারেটরের গ্রাহকরা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা। তবে হঠাৎ সেবা বন্ধের বিষয়টি নিয়ে অপারেটরাও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। বিষয়টি […]

» Read more

বঙ্গবন্ধু সেতুর সড়কে ৬০ কিলোমিটার যানজট

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের নলকা ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে না পারায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ৪০ কিলোমিটার ও পূর্ব টাঙ্গাইল অংশে ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ৬টা থেকে সেতু পূর্ব টোল প্লাজা বন্ধ রয়েছে। এতে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে। চরমভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী। বঙ্গবন্ধু সেতু টিসিআর ও হাইওয়ে পুলিশ […]

» Read more

পটুয়াখালিতে ২৫ টি বিষাক্ত সাপ উদ্ধার

সারাদেশ: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজলায় বিষধর ২৫টি পদ্মগোখরা সাপ উদ্ধারের পর বুধবার (১৩ অক্টোবর) বিকেলে সাপগুলো উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ। বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন আগে উপজেলার মাদারবুনিয়া গ্রামের সাপুড়ে নুরু মিয়া ছোটবাইশদিয়া ও সামুদাবাদ গ্রামের লোকালয় থেকে দুটি প্রাপ্তবয়স্ক এবং ২৩টি বাচ্চা পদ্মগোখরা ধরে এনে বিক্রির […]

» Read more
1 19 20 21 22 23 27