ফুলচাষে স্বাবলম্বী গৃহবধু

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার মেয়ে সাজেদা বেগম। জীবন যুদ্ধে হার না মানা সাজেদা বেগম এখন একজন সফল ফুলচাষি। বর্তমানে আত্মপ্রত্যয়ী এ নারীর সফলতা ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালি-পানিসারা এলাকায় ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরা পৌর এলাকার পারকুখরালী সরদার পাড়ার যার জন্ম ১৯৮৪ সালে। সাত ভাই-বোনদের মধ্যে ষষ্ঠ সন্তান সাজেদা বেগম। তার বাবা আতিয়ার সরদার ও মা আকিমন বেগম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম […]

» Read more

৭২০ হেক্টর জমিতে হচ্ছে মরিচ চাষ

নিউজ ডেস্কঃ বর্ষা ও অতিবৃষ্টিতে পাবনার নয়টি উপজেলায় আবাদকৃত মরিচ গাছ মরে যাওয়ার ফলে পণ্যটির দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ মসলাজাতীয় এ ফসল কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছে। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলায় ৭২০ হেক্টর […]

» Read more

আউশের ফলনে লাভের আশা কৃষকের

নিউজ ডেস্কঃ সিলেট অঞ্চলে তিন দফা বন্যায় ক্ষয়ক্ষতির পরও আউশ ধানের ফলন ভালো হয়েছে। এবার দুই লাখ পাঁচ হাজার ৫৯৯ হেক্টর জমির ধান শতভাগ কর্তন শেষে পাঁচ লাখ ৬৯ হাজার ১৬৭ টন চাল উৎপাদন হয়েছে। গত বছরের তুলনায় এবার অতিরিক্ত ১২ হাজার ৯৯৯ হেক্টর জমিতে এক লাখ এক হাজার ৮৭৫ টন ধান বেশি উৎপন্ন হয়েছে বলে জানা গেছে। হিসাব অনুযায়ী, […]

» Read more

দ্বিগুণ হয়েছে গ্রীষ্মকালীন টমেটোর চাষ

নিউজ ডেস্কঃ বাজারে চাহিদার পাশাপাশি ভালো দাম পাওয়ায় সাতক্ষীরা জেলায় গ্রীষ্মকালীন টমেটো চাষ বাড়ছে। এ ফসল উৎপাদন খরচ বাদে বিঘাপ্রতি এক-দেড় লাখ টাকা পর্যন্ত লাভ হচ্ছে কৃষকদের। গত বছরের তুলনায় চলতি মৌসুমে ফসলটির প্রায় দ্বিগুণ চাষ বেড়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, সাতক্ষীরার ছয়টি উপজেলায় চলতি মৌসুমে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে […]

» Read more

রূপবান জাতের শিম চাষ করে কৃষকরা লাভবান

নিউজ ডেস্কঃ শিম শীতকালীন সবজি। কিন্তু গ্রীষ্মে আগাম লাগানো রূপবান জাতের শিম চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। খুলনার শস্যভান্ডার খ্যাত ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ করা হয়েছে আগাম রূপবান প্রজাতির শিম। রূপবান জাতের শিম চাষ করে কৃষকের মুখে হাসি ফুটেছে। যেদিকে তাকানো যায় সেদিকেই বর্ণাঢ্য শিমের ফুলে প্রকৃতি যেন একাকার। চলতি মৌসুমের শুরুতেই এমনি মনোরম দৃশ্যে শিমের ফুলে ভরে উঠেছে […]

» Read more

কীটনাশকমুক্ত সবজি উৎপাদন করে সাফল্য মেহেদি

নিউজ ডেস্কঃ কীটনাশকমুক্ত সবজি উৎপাদন করে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের কৃষক মেহেদী আহসানউল্লাহ। মাঠ থেকেই টাটকা সবজি বিক্রি করেন পাইকারদের কাছে। নিরাপদ সবজির গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের খড়িবাড়ি গ্রাম। এই গ্রামের কৃষক মেহেদী আহসানউল্লাহ কীটনাশকমুক্ত সবজি উৎপাদন করে এলাকায় সাড়া জাগিয়েছেন। নিরাপদ সবজি উৎপাদন করায় জাতীয়ভাবে পুরস্কারও পেয়েছেন তিনি। কৃষক মেহেদী আহসান উল্লাহ চৌধুরি বলেন, ‘দেশের চাহিদা মিটিয়ে […]

» Read more

কফি, কাজুবাদামসহ অপ্রচলিত ফসলের চাষাবাদে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে

নিউজ ডেস্কঃ কাজুবাদাম, কফিসহ অপ্রচলিত ফসলের চাষাবাদে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রোববার (৪ অক্টোবর) অনলাইনের মাধ্যমে নীলফামারীর জ্যাকপট কাজুবাদাম ইন্ড্রাস্ট্রির প্রসেসিং ইউনিট-২ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘কফি, কাজুবাদামসহ অপ্রচলিত ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাতে কৃষক ও উদ্যোক্তাসহ যারা এগিয়ে আসবেন তাদেরকে উন্নত জাতের চারা সরবরাহ, উৎপাদনে পরামর্শ, কারিগরি ও প্রযুক্তিসহ সবক্ষেত্রে […]

» Read more

ভেজাল কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কৃষক

নিউজ ডেস্কঃ নওগাঁর রানীনগরে বাজারে আসল কোম্পানির মনোগ্রামসহ নকল কীটনাশক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ফসলে ভেজাল কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। ধানে পোকা দমনে কৃষক না বুঝে দোকান থেকে নকল কীটনাশক কিনে ফসলে ব্যবহার করছেন। এতে উপকারের পরিবর্তে উল্টো ক্ষতি হচ্ছে। একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে অন্যদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ইনতেফা কোম্পানি ‘বাতির’ নামে […]

» Read more

বন্যার পর তীব্র রোদে নষ্ট হচ্ছে আমন ক্ষেত

নিউজ ডেস্কঃ বন্যা আর তীব্র খরতাপে দিশেহারা হয়ে পড়েছেন পীরগাছার কৃষকরা। পানিতে নিমজ্জিত আমন ধান তীব্র রোদের খরতাপে পচে নষ্ট হয়ে যাচ্ছে। রোদের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে কৃষকের সোনালি স্বপ্ন। অনেক জমির ধান পচে নষ্ট হয়ে গেছে বলে জানান কৃষকরা। ফলে আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন এ অঞ্চলের কৃষকরা। জানা গেছে, রংপুরের পীরগাছায় […]

» Read more

৪৫০ হেক্টর জমির ফসল পানিতে

নিউজ ডেস্কঃ কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে গতকাল শুক্রবার বিকেলে যমুনার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার এবং বাঙ্গালি নদীতে ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উপজেলার কাজলা, চালুয়াবাড়ী, সারিয়াকান্দি, হাটশেরপুর, কর্র্নিবাড়ী, বোহাইল, কুতুবপুর, ভেলাবাড়ী ও নারচী ইউনিয়নের সাড়ে ৪ শ’ হেক্টর জমির রোপা আমন, […]

» Read more
1 33 34 35 36 37 116