ইটালি-ফ্রান্সে যাচ্ছে সাতক্ষীরার আম

সাতক্ষীরা সংবাদদাতা: গত তিন বছরের ধারাবাহিকতায় সাতক্ষীরার মজাদার আম হিমসাগর গেল ইউরোপে। আর এর মধ্যদিয়েই আম রপ্তানিতে কৃষি বিভাগের প্রচেষ্টা এ বছরও সাফল্যের মুখ দেখলো। সোমবার রাতে রপ্তানির প্রথম চালানেই জেলার দেবহাটা উপজেলার ছয়জন চাষি ও সদর উপজেলার তিনজন চাষির বাগানের হিমসাগর ইউরোপের দেশ ফ্রান্স ও ইতালিতে পাঠানো হয়। আম পেড়ে বাগানেই প্যাকেটজাতকরণের পর সন্ধ্যায় রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহ তা নিয়ে রওনা […]

» Read more

মেহেরপুরে প্রাকৃতিক দুর্যোগে লিচুর ফলন বিপর্যয়

মেহেরপুর প্রতিনিধি: কয়েকদিনের টানা প্রাকৃতিক দুর্যোগে মেহেরপুর জেলায় এবার লিচুর ফলন বিপর্যয় ঘটেছে। খরা ও কালবৈশাখী ঝড়ের কারণে এবার গাছের লিচু শুকিয়ে ফেটে ও ঝড়ে যাচ্ছে। এসব লিচু বাজারজাত করতে গিয়ে চাষীরা খরিদ্দার ও দাম পাচ্ছেনা। ফলে লোকসানের মুখে পড়েছে চাষী ও ব্যবসায়ীরা। মধুমাসের রসালো ফল আম ও লিচুর জেলা মেহেরপুর। এবার আমের সু-খবর হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে লিচু নিয়ে […]

» Read more

পাট থেকে তৈরী হবে পচনশীল পলিব্যাগ

নিজস্ব প্রতিবেদক: পলিথিনের বিকল্প পচনশীল পলিব্যাগ তৈরির প্রকল্প উদ্বোধন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) তত্ত্বাবধায়নে পাটের তৈরি পলিব্যাগ উদ্ভাবন করেছে বিজেএমসির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ও বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ। উদ্ভাবিত পলিব্যাগ পাইলট প্রকল্প পর্যায়ে উৎপাদনের উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বিজেএমসি। রাজধানীর […]

» Read more

পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করতে বিশেষ অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদক: পাটের ব্যাগের পক্ষে এবং পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে এ অভিযান। চলবে সপ্তাহব্যাপী। এই অভিযানের উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সারাদেশে সড়ক ও নৌপথ, স্থলবন্দর, মালামাল পরিবহনে যানবাহন, উৎপাদনকারী, প্যাকেটজাতকারী, আমদানি ও রফতানিকারক প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে এই বিশেষ অভিযান চালানো হবে। মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও […]

» Read more

তামাক ছেড়ে ভুট্টা চাষে লাভবান কুষ্টিয়ার চাষীরা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। চলতি বছর তামাকের পরিবর্তে উপজেলার প্রায় ১ হাজার ১৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। আবাদ ভালো হাওয়ায় এ মৌসুমে ভুট্টা চাষ লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে। ফুল এসেছে ভুট্টা ক্ষেতেউপজেলার কৃষি সম্প্রসারণ অফিসে তথ্য মতে, মিরপুর উপজেলায় মোট জমির পরিমান ৭৩ হাজার ২২৪ একর। এর মধ্যে আবাদী জমির […]

» Read more

উজানের ঢলে ডুবছে কৃষকের স্বপ্ন

তানোর প্রতিনিধি: যে সময় কৃষক নতুন ফসল ঘরে তোলার কথা, সে সময় রাজশাহীর তানোর উপজেলার শিবনদীর বিলকুমারী বিলে চোখের সামনে উজানের ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে কাচা-পাকা ফসল। এ যেন সম্পদহানী নয়, গরীব খেটে খাওয়া মানুষের স্বপ্নভঙ্গ। আর সে স্বপ্ন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তানোরের প্রান্তিক কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তানোরে প্রায় ১৪ হাজার ৮৫৬ […]

» Read more

পচা ধান ঘৈরে তুলছে অসহায় হাওরাবাসি

নিজস্ব প্রতিবেদক: এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে অকালবন্যার এক মাস অতিবাহিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতভাগ বোরো ধান। এই একমাসেও হাওরপাড়ের শতভাগ ফসলহারা এক তৃতীয়াংশ মানুষই পাননি সরকারি ত্রাণ। তাই বাধ্য হয়ে ত্রাণের আশা ছেড়ে দিয়ে পচা ধান তুলে কিছু ধান পাওয়ার আশায় সংগ্রাম চালাচ্ছেন হাওর তীরের কৃষকরা। ৩০ এপ্রিল রোববার হাকালুকি হাওর তীরের গ্রামগুলোতে এই চিত্র দেখা গেছে। তবে পচা ধান […]

» Read more

পানির নীচে বোরো ধান: কৃষকের আশা-ভরসায় ভাটা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাদ্য ভাণ্ডার হিসাবে পরিচিত ঐতিহ্যবাহী আলোয়ার বিলের প্রায় ২৫ হাজার একর বোরো ধানের ক্ষেত টানা বর্ষণের ফলে পানির নীচে তলিয়ে গেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে ওই বিলকে কেন্দ্র করে আশপাশের প্রায় ৩০-৪০টি গ্রামের কৃষকরা। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে ও পাহাড়ি ঢলের কারণে আলোয়ার বিলের প্রায় ২৫০০ হাজার একর বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। ফলে […]

» Read more

দিনাজপুরে ইট ভাটার প্রভাবে বোরো ফসল বিনষ্ট; দিশেহারা কৃষক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার বিস্তৃর্ণ এলাকার উঠতি বোরো ফসল বিনষ্ট হয়েছে। ফসলের পাশাপাশি ওই এলাকার গাছ-পালাও ঝলসে গেছে। সোনার ফসল হারিয়ে দিশেহারা অসংখ্য কৃষক। ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসী’র অভিযোগ, একটি ইটভাটার বিষাক্ত ধোয়ায় সৃষ্টি হয়েছে এ পরিস্থির । এনিয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওই ইট ভাটার। বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল […]

» Read more

দিনাজপুরে হারিয়ে যাচ্ছে পরিবেশের পরমবন্ধু বাঁশঝাড়

শাহ্ আলম শাহীঃ দিনাজপুরে প্রকৃতির দূর্যোগ প্রতিরোধি ও পরিবেশের পরমবন্ধু বাঁশঝাড় হারিয়ে যাচ্ছে। জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র ধ্বংস হওয়া রোধে সহায়ক এই বাঁশঝাড় এখন প্রায় বিলুপ্ত পথে। বাঁশের অভাবে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য কুঠির শিল্পও। এ শিল্পের সাথে জড়িতরা এখন মানবেতর জীবন যাপন করছে। গ্রামীণ জনপদে একসময় বাঁশঝাড় ছিল না এমনটা কল্পনাও করা যেতো না। যেখানে গ্রাম সেখানে […]

» Read more
1 76 77 78 79 80 116