নওগাঁয় মাল্টা চাষে সফলতার হাতছানি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার গবিরাকুড়ি গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে আব্দুস সবুর মাস্টার। বিদেশি ফল মাল্টা চাষ করে সফল হয়েছেন তিনি। উপজেলায় প্রথম মাল্টার চাষ হওয়ায় অনেকেই তার বাগানটি দেখতে আসেন। তার বাগানে ৪২০টি মাল্টা গাছ রয়েছে। সরেজমিনে মাল্টার বাগান পরিদর্শনে গিয়ে কথা হয় সবুর মাস্টারের সঙ্গে। তিনি জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় তিনি গত ফেব্রুয়ারি মাসে নিজের এক […]

» Read more

আমের জাত ব্রুনাই কিং, ওজন সাড়ে ৪ কেজি!

মাগুরা প্রতিনিধি: গাছের উচ্চতা মাত্র নয় ফুট। কিন্তু আমের ভারে ভেঙে পড়ার অবস্থা। একেকটি আমের ওজন এখনই আড়াই থেকে তিন কেজি। পাকার সময় হলে সাড়ে চার কেজি পর্যন্ত ওজন হয়। মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের আতিয়ার রহমান মোল্লার আল আমিন নার্সারিতে দেখা মেলে এ জাতের আম। বিশেষ এ জাতের নাম ‘ব্রুনাই কিং’। আম পাকে শ্রাবণ মাসে। খেতেও বেশ সুস্বাদু। […]

» Read more

মরিচের লাল রঙে রঙিন কৃষকের স্বপ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: লাল গালিচায় ঢেকে গেছে ঠাকুরগাঁও জেলার সর্বত্র। যেদিকে তাকাই মাঠের পর মাঠ পেরিয়ে শুধু লাল গালিচার দৃশ্য। মাঠে-ঘাটে ক্ষেতের পাশে যেখানেই ফাঁকা, সেখানেই লাল গালিচা। দেখতে লাল গালিচা মনে হলেও আসলে কিন্তু তা নয়। ক্ষেতের পাশে কিংবা মিলের চাতালে মরিচ শুকানোর দৃশ্য। এভাবেই চলছে ঠাকুরগাঁওয়ে মরিচ সংগ্রহ ও শুকানোর হিড়িক। বাজারে দাম ভালো, তাই কৃষক কৃষাণীরা পরিবারের সবাইকে […]

» Read more

ঝিনাইদহের সিও সংস্থা কতৃক জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ জাতের মাঠদিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সিও সংস্থার আয়োজনে জিংক সম্মৃদ্ধ ব্রি ধান৭৪ জাতের ধানের মাঠ দিবস গতকাল রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়। হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় ও সিও সংস্থার আয়োজনে সদর উপজেলার রাউতাইল ও খালিমপুরে এই অনুষ্ঠানের আয়োজন করে। জিংক সম্মৃদ্ধ ব্রি ধান৭৪ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন ভারপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহরাব হোসেন। শুভেচ্ছা বক্তব্য […]

» Read more

শৈলকুপার কৃষকরা রাইস ট্রান্স প্লান্টার ব্যবহারে ঝুঁকছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি: তৃণমুল পর্যায়ের কৃষিতে দিন দিন বাড়ছে প্রযুক্তির ব্যবহার। যে কারণে অল্প খরচে স্বল্প সময়ে অধিক ফলন পাচ্ছে কৃষক। এরই ধারাবাহিকতায় কৃষি বিভাগের সহযোগিতায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষকেরা ঝুঁকছে রাইস ট্রান্স প্লান্টার ব্যবহারে। তারা বাড়ির আঙ্গিনায় করছে ধানের বীজতলা তৈরীর কাজ। যার মাধ্যমে সময় ও খরচ দুই’ই কমেছে। কৃষি বিভাগ বলছে প্রযুক্তি ব্যবহারে সকল প্রকার সহযোগিতা করা […]

» Read more

দিনাজপুরে উচ্চ ফলনশীল জাতের তেজ গোল্ড ধানের মাঠ দিবস

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে উচ্চ ফলনশীল জাতের অ্যারাইজ তেজ গোল্ড ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাহেরপুর মোড়ে বুধবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান কৃষক খাদেমুল নবী বাদল চৌধূরী। কৃষক সাইফুল ইসলামসরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষক জিয়াউর রহমান জিয়া ও বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কৃষি উন্নয়ন ব্যবস্থাপক মেহেদী হাসান। বক্তরা জানান, […]

» Read more

দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর মাঠ দিবস

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নদিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফা নগরে সোমবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার। আরডিআরএস বাংলাদেশ ও হারভেষ্ট প্লাসের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক ড. মাহবুবুর […]

» Read more

কার্বাইডের পরিবর্তে আম পাকাতে স্প্রে!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আম পাকানোর জন্য কার্বাইড বা যে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার বন্ধে তৎপর ছিল প্রশাসন। আমে যেন কোনো বিষাক্ত রাসায়নিক মেশানো না হয়- সে বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আম ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভাও করা হয়। তবে প্রশাসনের কড়া বার্তাকে টাকার বিনিময়ে সহজ করে নিয়েছেন আম ব্যবসায়ীরা! নাম প্রকাশে অনিচ্ছুক এক আম ব্যবসায়ী বলেন, শুরু থেকেই আমে যেন বিষাক্ত […]

» Read more

দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র মাঠ দিবস

দিনাজপুর প্রতিনিধি: জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস। দিনাজপুরের সদর উপজেলা ব্যাংকালী স্কুল প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার। আরডিআরএস বাংলাদেশ ও হারভেষ্ট প্লাসের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরডিআরএস দিনাজপুরের কর্মসুচী ব্যবস্থাপক তপন কুমার শাহা, জেলা […]

» Read more

দিনাজপুরে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় ঋণ বিতরণ কার্যক্রম শুরু

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় রংপুর বিভাগের ৩৭টি বাণিজ্যিক ব্যাংক আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। দিনাজপুরের বাশের হাটস্থ ব্রাক প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে ব্যাংকার ও উদ্যোক্ততা মতবিনিময় সভা এবং কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে রংপুর বিভাগের ৩৭টি বাণিজ্যিক ব্যাংক কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় ৩৭৪ জন উদ্যোক্তার মাঝে আনুষ্ঠানিকভাবে […]

» Read more
1 75 76 77 78 79 116