বাজেটে কৃষিতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের আহ্ববান

নিউজ ডেস্কঃ আজ ৯ই জুন ২০২২ তারিখে জাতীয় সংসদে উত্থাপিত হলো জাতীয় বাজেট ২০২২–২০২৩। খাদ্যনিরাপত্তা নিশ্চিতে প্রস্তাবিত এই বাজেটে কৃষি খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেটে কৃষি মন্ত্রণালয়কে২৪ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপরদিকে খাদ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব দেওয়া হয়েছে ৫ হাজার ৬৭২ কোটি টাকা। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী […]

» Read more

বাজেটে যেসব পণ্যের দাম কমছে

অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এদিন জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেট উত্থাপন করা হবে। এ বছর বাজেটের মূল স্লোগান হতে যাচ্ছে ‘কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’। নতুন অর্থবছর ২০২২-২৩ বাজেটের বড় চ্যালেঞ্জ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ। বৈশ্বিক ঝুঁকি কাটিয়ে […]

» Read more

জাতীয় বাজেট প্রকাশ আজ

নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার  জাতীয় সংসদে ২০২২–২৩ অর্থবছরের বাজেট উপস্থাপিত হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি। বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রীআ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর চতুর্থ বাজেট এটি।  বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ। এক সময়ে এদেশের আর্থিক অবস্থা ছিলো অত্যন্ত নাজুক। কিন্তু আজ এই দেশ এ পদ্মাসেতু, মেট্রোরেল এর মতন […]

» Read more

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ আদায় স্থগিত

নিউজ ডেস্কঃ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট–সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে কৃষকদের আগামী ছয় মাসের ঋণ আদায় স্থগিত করার ঘোষণাদেয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে ঋণ দেওয়ার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে যেখানে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তীছয় মাস পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের ছয় জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কৃষি ঋণ আদায় স্থগিত রাখতে […]

» Read more

গম নিয়ে দেশে ঢোকার অপেক্ষায় শত শত ট্রাক

নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা নেই, কাগজপত্রও সব ঠিক- তবু গম নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারছে না শত শত ভারতীয় ট্রাক। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থলবন্দরে প্রায় তিন সপ্তাহ ধরে আনুমানিক চার লাখ টন গম নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেগুলো। ভারতের কাস্টম কর্তৃপক্ষ গমবোঝাই ট্রাকগুলোকে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুন) কলকাতাভিত্তিক ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা […]

» Read more

নতুন করে দেশের ১ লাখ ১৮ হাজার ক্ষুদ্র কৃষককে ঋণ দেবে সরকার

নিউজ ডেস্ক: উৎপাদনশীল ও আয়বর্ধক কার্যক্রমে কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন করে দেশের ১ লাখ ১৮ হাজার ক্ষুদ্র কৃষককে ঋণ দেবে সরকার। এ ঋণের সুদহার হবে ১১ শতাংশ। তবে সুফলভোগীদের তহবিলে যুক্ত হবে ১ শতাংশ। প্রকল্পের আওতায় কিছু বৃহৎ ঋণও দেওয়া হবে ফলে প্রকল্প অনুমোদনের পর ঋণের আওতায় আসবে মোট ১ লাখ ৩৬ হাজার কৃষক। ‘রূপকল্প ২০৪১: দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র […]

» Read more

চিনি রফতানি সীমিত করার পরিকল্পনা করছে ভারত

নিউজ ডেস্কঃ গমের পর এবার চিনি রফতানি সীমিত করার পরিকল্পনা করছে প্রতিবেশী দেশ ভারত। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিশ্বে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় ভারতে। আর রফতানিতে শীর্ষে ব্রাজিলে, ভারত দ্বিতীয়। তবে এবছর দক্ষিণ আমেরিকার দেশটিতে চিনির উৎপাদন কম হয়েছে। ভারত সরকার ও দেশটির শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার সেপ্টেম্বর মাস পর্যন্ত চিনি রফতানি […]

» Read more

মার্কিন ডিএফসি তহবিল পেতে শ্রম অধিকার সমস্যার সমাধান করতে হবে

নিউজ ডেস্কঃ কর্মক্ষেত্রে শ্রম অধিকার বিষয়ে উদ্বেগের কারণেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন বিষয়ক আর্থিক সহায়তা সংস্থার (ডিএফসি) তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। শ্রম অধিকার সমস্যার সমাধান হলেই এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার পথ তৈরি হবে। বুধবার (১১ মে) ঢাকার বারিধারায় আমেরিকান সেন্টারে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ইউএসএআইডি) উপপ্রশাসক ইসোবেল কোলম্যান সাংবাদিকদের এ কথা জানান। তিনি আশা করে বলেন, বাংলাদেশ সরকার শ্রম অধিকারের সমস্যাগুলি সমাধান […]

» Read more

চাকরিজীবীদের এ মাসের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধ: অর্থ মন্ত্রণালয়

নিউজ ডেস্ক: দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের চলতি মাসের বেতন ও ঈদ- উল- ফিতর উপলক্ষ্যে ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী […]

» Read more

রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে

নিউজ ডেস্ক: রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল সামি এ ঘোষণা দেন। আনুষ্ঠানিক ঘোষণায় আল সামি বলেন, “লেবানন রাষ্ট্র দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ দেউলিয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকও। ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা এখন জনগণের ক্ষতির মাত্রা কমাতে চাই।” তিনি আরো জানান, লোকসানের পরিমান রাষ্ট্র, কেন্দ্রীয় ব্যাংক ও আমানতকারীদের মধ্যে ভাগ করে দেয়া হবে। তবে কত […]

» Read more
1 2 3 4 5 6 35