শাবিতে ভর্তি পরীক্ষায় ডিভাইস জালিয়াতিতে আটক ৫

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস (ক্যালকুলেটরে সিমের ডিভাইস) জালিয়াতিতে ৫ জনকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্য বলেন, ‘৪ টি কেন্দ্র থেকে ডিভাইসসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ ভর্তি কমিটির সূত্রে জানা যায়, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা […]

» Read more

রাবি সাংবাদিক সমিতির সুবর্ণজয়ন্তী উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজনে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন হয়েছে। শনিবার বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে বেলুন উঠিয়ে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। এর আগে সংগঠনের সদস্যরা ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন। সংগঠনের সাবেক সভাপতি ও নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রাক্তন […]

» Read more

বাকৃবিতে শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ২৪তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী গত (২৬ অক্টোবর ২০১৯) শনিবার জিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর বলেন, প্রশিক্ষনের কোন বিকল্প নাই। বর্তমানে আমরা […]

» Read more

রাবিতে ছিনতাইকালে যুবককে মারধর করে পুলিশে সোপার্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে ফয়সাল নামে এক বহিরাগত যুবককে মারধর করে পুলিশে দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফয়সাল উদ্দীন রাহাত মেহেরচন্ডী পূর্বপাড়ার রহিজ উদ্দীনের ছেলে। তিনি নিজেকে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের […]

» Read more

জাবিতে ৪ দফা দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটক হওয়া শিবির নেতাদের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. […]

» Read more

বাকৃবিতে বিশ্ববিদ্যালয়ের অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন অফিসারদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১৮তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী গত (২৪ অক্টোবর ২০১৯) বৃহস্পতিবার জিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান […]

» Read more

পবিপ্রবিতে রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘদিনের প্রচেষ্টা এবং তীব্র উদ্যোগের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলো রিপোর্টার্স ইউনিটি। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জার্নাল, ওয়েব পোর্টাল, দেশীয় জাতীয় পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী থাকলেও ছিল না কোন সংগঠন। এই নিয়ে দফায় দফায় বৈঠক ও চেষ্টা চালানো হলেও প্রতিষ্ঠা করা যায় নি কোন সংগঠন। এতে করে ক্যাম্পাস সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহ ও […]

» Read more

নারীর প্রতি অবমাননা ও সহিংসতার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কুশপুত্তলিকা দাহকে নারীর প্রতি অবমাননা ও সহিংসতা আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদমিনারে সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচী কয়া হয়। মানববন্ধবে প্রায় অর্ধশত নারী অংশগ্রহন করে। এসময় বক্তারা বলেন, ‘কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে সকল নারী সমাজকে অবমাননা করা […]

» Read more

রুয়েটে ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ১২৩৫টি আসনের বিপরীতে ৯০৬০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রুয়েটের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান […]

» Read more

সকল শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে প্রথমবারের মত সমন্বিতভাবে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন ফি প্রদানকারী সকল শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়ার সুযোগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সমানে মানববন্ধন করে সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বরাবর স্মারকলিপি […]

» Read more
1 … 163 164 165 166 167 … 387