বাকৃবিতে সৈয়দ নজরুল ইসলামের ম্যূরাল উন্মোচন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যূরাল উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যূরালটি উন্মোচন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) সৈয়দ নজরল ইসলাম সম্মেলন কক্ষের সংস্কার এবং […]

» Read more

পবিপ্রবিতে ডিম দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা

পবিপ্রবি প্রতিনিধি: “সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের আয়োজনে পালিত হয়েছে এই ডিম দিবস। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ […]

» Read more

বাকৃবিতে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ আয়োজিত বিশ্ব ডিম দিবস-২০১৯ (১৭ অক্টোবর ২০১৯) বৃহস্পতিবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মাঝে ছিল স্কুলের বাচ্চাদের সিদ্ধ ডিম খাওয়ানো, অনুষদের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সমন্বয়ে বাকৃবি ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি এবং সেমিনার। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. […]

» Read more

বশেমুরবিপ্রবিতে ভর্তি ফরম বিক্রি করেই আয় ১২ কোটি টাকা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগে মোট ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ভর্তি আবেদনের সময় শেষ হওয়ার পর বুধবার সকালে এ তথ্য […]

» Read more

জাবিতে উপাচার্যপন্থীদের মৌন মিছিল ও সংহতি সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অনিয়ম,দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের আন্দোলনকে ‘ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন’ দাবি করে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা। বুধবার (১৬অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে চার শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির অংশগ্রহণে উপাচার্য পন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে […]

» Read more

বাকৃবিতে থিসিস ও গবেষণার মান সমৃদ্ধকরণে কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণা ও থিসিস উন্নতীকরণ এবং সেগুলো উন্নতমানের জার্নালে প্রকাশ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ও বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধায়নে চলমান বিভিন্ন প্রকল্পে সহযোগী গবেষক হিসেবে ৮০ জন শিক্ষার্থী ওই প্রশিক্ষনে অংশগ্রহণ […]

» Read more

বশেমুরবিপ্রবিতে হল প্রভোস্ট, চেয়ারম্যানসহ ৭ জনের পদত্যাগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুটি হলের প্রভোস্ট এবং বিভিন্ন অনুষদের চার বিভাগের চেয়ারম্যানসহ ৭ জন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দাকার নাসিরউদ্দীনপন্থী হিসেবে পরিচিত। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ। পদত্যাগকৃত সাতজন হলেন- আইন বিভাগের চেয়ারম্যান মো. […]

» Read more

র‌্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোকে মঞ্জুরি কমিশনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মম নির্যাতন করে হত্যার পর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সম্প্রতি দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এমনকী শিক্ষার্থীদের প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এহেন কর্মকাণ্ড শিক্ষার্থীদের জীবনকে […]

» Read more

ভিয়েতনাম কর্তৃক Certificate of Merit পেলেন ইবিএইউবি উপাচার্য

নিজস্ব প্রতিনিধি: ভিয়েতনাম কর্তৃক Certificate of Merit পেলেন প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, উপাচার্য, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)। মঙ্গলবার ( ১৫ অক্টোবর) ভিয়েতনাম দূতাবাস, বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, উপাচার্য, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-কে ভিয়েতনাম সরকারের পক্ষে Certificate of Merit হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত জনাব ত্রান ভান […]

» Read more

জাবিতে উপাচার্য অপসারনের দাবিতে পদযাত্রা, সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে ‘দুর্নীতির বিরুদ্দে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে নতুন রেজিষ্টার ভবনের সামনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্যে আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা […]

» Read more
1 … 165 166 167 168 169 … 387