রাবি শিক্ষার্থী ফিরোজকে মারধর: শাস্তি দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামের উপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্থানীয় তিন যুবককে গ্রেপ্তার করেছে নগরীর মতিহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর তালাইমারি একালাকার জাহিদ হোসেনের ছেলে রুবেল হোসেন (২৪), শিরোইল এলাকার রাকিব […]

» Read more

বাকৃবিতে টেকসই কৃষি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি টেকসইকরণ’ প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল অ্যাগ্রিকালচার (ইকসা)’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষকদের ১৭৭টি প্রবন্ধ, ১০টি সেশন ও পোস্টার সেশন উপস্থাপিত হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি মালয়েশিয়ার যৌথ উদ্যোগে সম্মেলনটিতে দেশের স্বনামধন্য ২শতাধীক গবেষকসহ […]

» Read more

রাবি ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বে ১৬ পরীক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১৬ জন পরীক্ষার্থী। শনিবার (১৯ অক্টোবর) বেলা এগারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। লিখিত বিজ্ঞপ্তিতে তারা জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অ, ই ও ঈ তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত […]

» Read more

‘হাসিমুখ’র বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি পদে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে পশুপালন অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. ফারুক হোসেন মনোনীত হয়েছেন। শুক্রবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে […]

» Read more

বাকৃবিতে বাস সংকট: দুর্ভোগে শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। আবাসিক এ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও দেড় হাজারের অধিক কর্মকর্তা কর্মচারী। সব মিলিয়ে প্রায় দশ হাজার লোকের বসবাস এ ক্যাম্পাসে। বাংলাদেশের প্রথম ও প্রধান কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে রয়েছে নানাবিধ সমস্যা। এসব সমস্যার অন্যতম গণপরিবহন […]

» Read more

বাকৃবিতে সৈয়দ নজরুল ইসলামের ম্যূরাল উন্মোচন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যূরাল উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যূরালটি উন্মোচন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) সৈয়দ নজরল ইসলাম সম্মেলন কক্ষের সংস্কার এবং […]

» Read more

পবিপ্রবিতে ডিম দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা

পবিপ্রবি প্রতিনিধি: “সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের আয়োজনে পালিত হয়েছে এই ডিম দিবস। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ […]

» Read more

বাকৃবিতে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ আয়োজিত বিশ্ব ডিম দিবস-২০১৯ (১৭ অক্টোবর ২০১৯) বৃহস্পতিবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মাঝে ছিল স্কুলের বাচ্চাদের সিদ্ধ ডিম খাওয়ানো, অনুষদের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সমন্বয়ে বাকৃবি ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি এবং সেমিনার। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. […]

» Read more

বশেমুরবিপ্রবিতে ভর্তি ফরম বিক্রি করেই আয় ১২ কোটি টাকা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগে মোট ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ভর্তি আবেদনের সময় শেষ হওয়ার পর বুধবার সকালে এ তথ্য […]

» Read more

জাবিতে উপাচার্যপন্থীদের মৌন মিছিল ও সংহতি সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অনিয়ম,দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের আন্দোলনকে ‘ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন’ দাবি করে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা। বুধবার (১৬অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে চার শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির অংশগ্রহণে উপাচার্য পন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে […]

» Read more
1 164 165 166 167 168 387