বাকৃবি শিক্ষককে প্রাণনাশের হুমকি: জেলা ছাত্রলীগ নেতা জসিম গ্রেফতার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর সন্ত্রাসী আক্রমণ ও হুমকির ঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন কিছু সন্ত্রাসী নিয়ে গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলেজে […]

» Read more

জাবি ভিসির পুনঃনিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্যানেল মনোনয়ন ছাড়া অধ্যাপক ফারজানা ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার এ বিষয়ে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট […]

» Read more

বাকৃবিতে শিক্ষকের উপর সন্ত্রাসী আক্রমণ, প্রাণনাশের হুমকি: প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর সন্ত্রাসী আক্রমণ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে একই দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড। সোমবার (২৬ ফেব্রুয়ারি) […]

» Read more

হাবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের নয়া ডীন ড. নাহিদ আক্তার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডীন হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন উক্ত অনুষদের একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোছা. নাহিদ আক্তার। তিনি রবিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন। প্রফেসর ড. মোছা. নাহিদ আক্তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি Biological Sciences Universiti Sains Malaysia […]

» Read more

পবিপ্রবিতে ‘বাঁধন’ ইউনিটের অগ্রযাত্রার দশ বছর উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: “একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগান কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাঁধন ইউনিট সাফল্যের সাথে তাদের অগ্রযাত্রার দশ বছর অতিবাহিত করেছে। দশ বছর আগে ২০০৮ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি) পবিপ্রবিতে বাঁধন ইউনিট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে সংগঠনটি হাতে নিয়েছিলো নানা […]

» Read more

বাকৃবিতে ৩০তম রোটার‌্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের ৫ দিনব্যাপী ৩০তম প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি সম্মেলন কক্ষে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান […]

» Read more

শিক্ষায় সাফল্যে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেলেন কৃতি ২৬৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক নিয়েছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ২৬৫ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থী। নিজ কার্যালয়ে রোরবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৫ ও ২০১৬’ বিতরণ করেন শেখ হাসিনা। বিশ্বায়নের যুগে মাথা উঁচু করে দাঁড়াতে গুণগত ও মানসম্পন্ন উচ্চশিক্ষার ওপর জোর দিয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিই সকল […]

» Read more

কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে আবারও মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সবধরণের চাকুরিতে প্রবেশে শিক্ষিত তরুণদের ৫৬ শতাংশ কোটার যাতাকলে পিষ্ট হতে হচ্ছে। মেধার ভিত্তিতে মাত্র ৪৪ শতাংশ মেধাবী তরুণেদের চাকুরিতে প্রবেশের সুযোগ রয়েছে। দেশের প্রায় ২৬ লক্ষাধিক বিশাল শিক্ষিত বেকার জনগোষ্ঠী এ কোটার বৈষম্য থেকে মুক্তি চায়। তারা কোটা প্রথার সংস্কার দাবি করেন। দেশব্যাপি বেকারদের কোটা সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে  […]

» Read more

ঢাবির ভলিবল টিমকে ঢিল মেরে রক্তাক্ত করলো পবিপ্রবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: শনিবার আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার সেমিফাইনাল চলাকালে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের মদদে এই হামলা হয় বলে অভিযোগ করেছেন আহতরা। ঢাকা বিশ্ববিদ্যালয় দলের ম্যানেজার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান বলেন, “৫ সেটের খেলার এক পর্যায়ে ২-২ সেটে সমতা ছিল। তখন স্বাগতিক দলের সমর্থকরা আমাদের উপর হামলা করে। “পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেখান থেকে ইট, পাথরের টুকরা ছোড়া হয় আমাদের […]

» Read more

ইউজিসি প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ২৬৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৫ ও ২০১৬ প্রদান অনুষ্ঠান রবিবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক বিতরণ করবেন। আজ শনিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ বছর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬৫ জন কৃতী শিক্ষার্থী স্ব-স্ব […]

» Read more
1 … 212 213 214 215 216 … 387