ছাত্রীকে নগ্ন হয়ে নাচতে বললেন জবি শিক্ষক!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের এক ছাত্রীকে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে নগ্ন হয়ে নাচতে বলার অভিযোগ উঠেছে একই বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ড. মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে এমন একটি অভিযোগ দিয়েছেন বলে জানা যায়। জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি (সোমবার) ক্লাস চলাকালীন ওই ছাত্রী পাশের […]

» Read more

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গণবি’র শ্রদ্ধা

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ও গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ র‌্যালী সহকারে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষার পর শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন তারা। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু […]

» Read more

বাকৃবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রভাত ফেরি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে বাকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটি। বিশ্ববিদ্যালয় পরিবার দিবসটি পালনের মাধ্যমে মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে […]

» Read more

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আবারো মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতহয়। ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টাসের শিক্ষার্থী মাসুম মোন্নাফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের সাদ্দাম হোসেন, ইংরেজি বিভাগের গোলাম মোর্শেদ, অর্থনীতি বিভাগের আমিনুল ইসলাম, আইন বিভাগের শফিকুল ইসলাম, সমাজকর্ম বিভাগের মিঠু, সমাজবিজ্ঞান বিভাগের ইমরান, পুপুলেশন […]

» Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের সংঘর্ষ: আহত ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ি ছাত্র পরিষদের দু’পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেটে পাহাড়ি ছাত্র পরিষদের দুই পক্ষ ইউপিডিএফ ও জেএসএফের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত তিনজন হলেন সবিনয় চাকমা, নিউটন চাকমা ও অমিত চাকমা। সবিনয় চাকমা বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও নিউটন চাকমা পালি প্রথম বর্ষের ছাত্র। […]

» Read more

শাবিতে ৬ শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে রাতভর র‌্যাগিং

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় নবীন শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী আখালিয়া তপোবন আবাসিক এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসের নিকটবর্তী একটি মেসে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে ঐ বিভাগেরই ১৯ জন ও পলিটিকাল স্টাডিজ বিভাগের ১ […]

» Read more

টেক্সটাইল সেক্টরে স্বতন্ত্র বিসিএস ক্যাডারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে টেক্সটাইল সেক্টরে স্বতন্ত্র বি.সি.এস ক্যাডারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বর্তমানে বস্ত্র খাত একটি টেকসই খাত। এ খাতের রপ্তানি আয় প্রায় ৮৪%। মোট জিডিপিতে আয় প্রায় ১৩%। অথচ এতো নির্ভরযোগ্য সেক্টর হিসেবে কাজ […]

» Read more

দেশে প্রথম টার্কির কৃত্রিম প্রজননে সফল শেকৃবি শিক্ষার্থী শাহীন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে প্রথমবারের মতো টার্কির কৃত্রিম প্রজননে সফল হয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী শেখ মোহাম্মদ শাহীন। তিনি তার গ্রামের বাড়ি গাইবান্ধায় টার্কির একটি খামারও গড়ে তুলেছেন। দিনের পর দিন দেশে টার্কির সুস্বাদু মাংসের চাহিদা ক্রমেই বেড়ে চলছে। এ চাহিদা পূরণে প্রয়োজন উৎপাদন বাড়ানো ও তা সুষ্ঠুভাবে বাজারজাতকরণ। টার্কির উৎপাদন […]

» Read more

রাবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শিক্ষক দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে মহান শিক্ষক দিবস। রবিবার দিনের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ সকল ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ ও রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ সকাল ৬.৪৫ মিনিটে শহীদ ড. […]

» Read more

বাকৃবিতে নেতাজী সুভাষ বোস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার আয়োজনে নেতাজী সুভাষ বোস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এ টুর্নামেন্টে ৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলি হচ্ছে প্রীতিলতা ব্রিগেড, মাস্টারদা সূর্যসেন একাদশ, ভগৎ সিং একাদশ এবং ক্ষুদিরাম স্কোয়াড। টুর্নামেন্টটি ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে […]

» Read more
1 213 214 215 216 217 387