আইআইএএসটি, রংপুর এ বিএসসি ফিশারীজ (অনার্স) পার্ট ওয়ান পরীক্ষা শুরু

রংপুর প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি’ (আইআইএএসটি) এর বিএসসি ফিশারীজ (অনার্স) পার্ট ওয়ান পরীক্ষা শুরু হয়েছে । জানা যায়, রবিবার (৩০ অক্টোবর) সকাল ৯.৩০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে এই পরীক্ষা রংপুর এর আইআইএএসটি কেন্দ্রে শুরু হয়েছে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের শিক্ষকের উপস্থিতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আগামী ২৮ নভেম্বর ২০১৬ তারিখে […]

» Read more

৩০৩৭ মেধাবীকে ডাচ‌্-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক: সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ডাচ্‌-বাংলা ব্যাংক ২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩০৩৭ মেধাবীকে বৃত্তি প্রদান করেছে। শনিবার দুপুরে ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত মি. বেনওয়া পিয়ের লাঘাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন […]

» Read more

রাবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কৃষি অনুষদের (জি ইউনিট) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মেধাক্রম অনুযায়ী ৯৭৭ জন শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০ নভেম্বর […]

» Read more

বাকৃবিতে ২০১৬-১৭ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দক্ষিন এশিয়ার কৃষি শিক্ষার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন কেন্দ্রের ২৪টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১,২০০ সিটের বিপরীতে ১২,০০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। অর্থাৎ প্রতি সীটের […]

» Read more

বাকৃবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী কাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী কাল অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কেন্দ্রের ২৪টি কক্ষে অনুষ্ঠিত হবে বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া ১২,০০৯ জন শিক্ষার্থীর জন্য আসন বিন্যাস প্রকাশ করে ভর্তি পরীক্ষা কমিটি। জানা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি […]

» Read more

রাবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ ও আইবিএ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ‌্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য অনুষদের ৫২০টি আসনের বিপরীতে ৮৯১ জনের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকার শেষে প্রার্থীদের ভর্তির জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সেও তা টানিয়ে […]

» Read more

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, জালিয়াতির দায়ে আটক ৫

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় জালিয়াতি অভিযোগে পাঁচজনকে আটকের পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কাজ চলছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে মোট ৯৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচজনকে আটক […]

» Read more

অত:পর সুশান্ত পালের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের হল ও শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ লেখা পোস্ট করায় কাস্টমস কর্মকর্তা সুশান্ত পালের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে মামলাটি করেছেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোতাকাব্বির খান প্রবাস। শাহবাগ থানার […]

» Read more

বাকৃবিতে ডিবেটিং সংঘের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ডিবেটিং সংঘের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পশু বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে হর্টিকালচার বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. মোর্শেদ ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফার্মাকোলজি বিভাগের […]

» Read more

রাবিতে লিপু হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: টি-শার্টের পেছন দিকে ছোপ ছোপ রক্তের মধ্যে লিপুর ছবি, নিচে লেখা এরপর কে? সামনের অংশে কালোর বুকে লাল অক্ষরে লেখা ‘লিপু হত্যার বিচার চাই’। এমনি টি-শার্ট গায়ে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যার অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ […]

» Read more
1 284 285 286 287 288 387