শেকৃবিতে জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জঙ্গি বিরোধী কর্মসূচী পালিত হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে গুলশান ও শেলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে চলমান জঙ্গি হামলার প্রতিবাদে মানববনন্ধন, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সফল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, […]

» Read more

নেত্রকোণা, জামালপুর, বগুড়া ও চাঁদপুরে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ৪ জেলায় ৪টি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনের ব্যাপারে ইতোমধ্যেই সরকারের উচ্চপর্যায়ের সম্মতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে চলছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোর খসড়া আইন তৈরির কাজ। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, নতুন বিশ্ববিদ্যালয়গুলো স্থাপিত হবে নেত্রকোণা, জামালপুর, বগুড়া ও চাঁদপুর জেলায়। […]

» Read more

সরকারি হচ্ছে ময়মনসিংহ বিভাগের ১৪টি বেসরকারি কলেজ

ময়মনসিংহ সংবাদদাতা: সরকারি হচ্ছে ময়মনসিংহ বিভাগের ১৪টি বেসরকারি কলেজ। ময়মনসিংহ বিভাগের ১৪টি বেসরকারি কলেজ সরকারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতিও দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসব কলেজে নিয়োগ বন্ধ করে পৃথক পৃথক পরিদর্শন প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসব কলেজ সরকারি করার […]

» Read more

জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর। সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদের সভাপতিত্বে এক সভায় এ পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে হুমায়ুন খালিদ সাংবাদিকদের বলেন, ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার অন্য বিষয়গুলো আগের […]

» Read more

বাকৃবিতে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ সোমবার ০১ আগস্ট সকাল ১১টায় জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালিত হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হ্যালিপেড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধানসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র বিষয়ক উপদেষ্টা […]

» Read more

সম্মিলিত কণ্ঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার ঘোষণা রাবি শিক্ষক সমিতির

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকা-ের প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চলনায় এ সময় সমাবেশ বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার […]

» Read more

কুবিতে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে এক পক্ষের বিক্ষোভ মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং সাংগঠনিক কর্মকান্ডে অদক্ষতা, অযোগ্যতা, দায়িত্ব পালনের ব্যর্থতা এবং বর্তমান কমিটি বাতিলের দাবি তুলে বিবাদমান ছাত্রলীগের একটি পক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগের এক পক্ষ। জানাযায়, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ সমর্থিত সহ-সভাপতি রুপম দেবনাথ ও যুগ্ম সাধারন সম্পাদক […]

» Read more

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিতে সরকারি পর্যবেক্ষক থাকবে

নিজস্ব প্রতিবেদক : প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে একজন সরকারি পর্যবেক্ষক রাখা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। রোববার ইউজিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আইন সংশোধন করে ব্যাংকের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক […]

» Read more

বাকৃবিতে রোটারেক্ট ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ শনিবার (৩০ জুলাই) রোটারি ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বাকৃবি রোটারেক্ট ক্লাব ও রোটারেক্ট ক্লাব অব ময়মনসিংহ। সকাল ১০টার দিকে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসরডঃ সচ্চিদানন্দ দাস চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থল […]

» Read more

বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিজয় মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত ছাত্রী হলের নাম ‘বেগম রোকেয়া হল’ করায় বিজয় মিছিল করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঐ বিজয় মিছিল করে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। জানা যায়, বিজয় মিছিলটি সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে কামাল-রঞ্জিত (কে.আর) মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের […]

» Read more
1 302 303 304 305 306 387