বাকৃবিতে ঈশা খাঁ হলের নাম ফলক উন্মোচন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রদের আবাসিক ঈশা খাঁ হলের নাম ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর নাম ফলক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলমগীর হোসেন। পরে হলের একজন হাউজ […]

» Read more

বাকৃবিতে ১৪তম ডিভিএম ইন্টার্নশীপের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫১তম ব্যাচের ১৪তম ডিভিএম ইন্টার্নশীপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ ইন্টার্নশীপের উদ্বোধন করা হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে […]

» Read more

বাকৃবিতে কোর্স অন্তর্ভূক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মো. আব্দুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পশুপালন অনুষদের শিক্ষা কার্যক্রমে ভেটেরিনারি অনুষদের চিকিৎসার বিভিন্ন কোর্সের অনিয়মতান্ত্রিক অন্তর্ভূক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মিটিং চলাকালীন সময়ে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তার বলেন, প্রাণিসম্পদ […]

» Read more

সড়ক দূর্ঘটনায় ঝরে গেল কুবি শিক্ষার্থীর প্রাণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: এবার সড়ক দূর্ঘটনায় ঝরে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রান। এই শিক্ষার্থীর নাম মাহবুবুর রহমান শাওন । সে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র । তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর গ্রামে। বাবার নাম সিরাজুর রহমান। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয় । শাওনের মৃত্যুর বিষয়টি তার বিভাগের চেয়ারম্যান মো: […]

» Read more

অলিম্পিকে লড়বেন জাবি শিক্ষার্থী সাগর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাঁতার আমার খেলা, এটাই আমার নেশা/ জলরাশিতে আমার ভাব, নৌবাহিনীতে করি জব/লেখাপড়া করি ইতিহাসে, গড়তে চাই নাম দেশ-বিদেশে/ বাড়ি আমার পাবনা, পারবো না কথাটা ভাবি না। এভাবেই ছন্দ মিলিয়ে নিজের সাফল্যগাথা কবিতা লেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন, প্রথম বাংলাদেশি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করা মাহফিজুর রহমান সাগর। আগামীকাল (৫ আগস্ট) থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু […]

» Read more

কুবি ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিব্ধ হয়ে খালিদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় কুবির নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন । শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কুবির বঙ্গবন্ধু শেখ […]

» Read more

শেকৃবিতে এএসভিএম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীনতম অনুষদ এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) এর ৫ টি লেভেলের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ১ম এএসভিএম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লেভেল-৩ ও লেভেল-২ এর খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়। এসময় বিভিন্ন লেভেলের শিক্ষার্থীবৃন্দ ও টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম ম্যাচে […]

» Read more

বাকৃবিতে মেধাসত্ত অধিকার শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মেধাসত্ত অধিকার শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২আগস্ট) টেকনোলজি ট্রান্সফার অফিস, বাকৃবি এর আয়োজনে সকাল সাড়ে ১০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। প্রকল্পের থিংকটেন্ক প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. […]

» Read more

হাবিপ্রবিতে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ’প্রিয় বাংলাদেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ রুখে দাও’ স্লোগানে সোমবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। সকাল ১১টায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন ছাত্রনেতা রাব্বী, নাহিদ, আতিক, কর্মচারী সমিতির আব্দুর রহিম, কর্মকর্তা পরিষদের ফেরদৌস আলম, […]

» Read more

গুলশান হামলার এক মাস স্মরণে গণবিতে মানববন্ধন ও আলোচনা সভা

মো. রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকার গুলশানে সংগঠিত জঙ্গি হামলার এক মাস স্মরণে গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর যৌথ উদ্যোগে সোমবার মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভারে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও […]

» Read more
1 301 302 303 304 305 387