শাহজালাল কলেজের ১৩ শিক্ষকের আত্মহত্যার ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয়করণের পরও চাকরি স্থায়ী না হওয়ায় আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজালাল কলেজের ১৩ জন শিক্ষক। বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের বাংলা বিভাগের প্রভাষক মমতাজ বেগম বলেন, কলেজ কমিটির একটি অংশের ঘুষ ও দুর্নীতির কারণে তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। […]

» Read more

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেসার উদ্দিন (ক্যাডার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। প্রিলিমিনারির পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরে জানানো হবে। প্রথম […]

» Read more

রাজশাহী কলেজ অধ্যক্ষের মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার লাভ

রাজশাহী প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এর জন্য মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। রোববার তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এর জন্য মহাত্মা গান্ধী গবেষণা পরিষদ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হয়।রোববার ঢাকায় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন রাজশাহী কলেজ এর অধ্যক্ষ […]

» Read more

বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা শাখার সদস্যদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য ৩ সপ্তাহ ব্যাপী নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ আগস্ট) সকাল ৯ টায় বাকৃবির ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেশিয়ামে ঐ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। ৩ সপ্তাহ ব্যাপী নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে পেশাদার পুলিশ বাহিনী দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান […]

» Read more

রাবিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ চার দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানবন্ধন করেছে আদিবাসী শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় রাবির আদিবাসী ছাত্র পরিষদ ও মহানগর পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাদের অন্যান্য দাবী হচ্ছে, আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য […]

» Read more

রামপাল চুক্তি বাতিলের দাবিতে বিজ্ঞান চর্চা কেন্দ্রের মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রামপাল চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে বিজ্ঞান চর্চা কেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সৌরভ সিংহের সঞ্চালনায় ও জুনায়েদ হাসানের সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর মো. বদিউজ্জামান খান, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর কাজী শেখ ফরিদ, সংগঠনের সংগঠক […]

» Read more

বেরোবিতে পদোন্নতি বন্ধ চার কর্মকর্তার, তিন জন চাকরিচ্যুত

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: দুর্নীতি ও উপাচার্যকে লাঞ্ছিত করাসহ নানা অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন কর্মচারীকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ বছরের জন্য চার কর্মকর্তার ইনক্রিমেন্ট (বেতন-বৃদ্ধি) ও পদোন্নতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইব্রাহিম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া তিন […]

» Read more

কুবি ছাত্রলীগ নেতা হত্যা মামলার অভিযুক্ত আসামি বিপ্লব আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার সকালে ঢাকার রামপুরা টিভি ভবনের সামনে থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার সকালে তিনি […]

» Read more

এখন থেকে ফলাফলে জিপিএ’র পাশাপাশি থাকছে প্রাপ্ত নম্বরও

নিজস্ব প্রতিবেদক: এবছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ’র পাশাপাশি বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও দেওয়া হবে। শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, এ বছরের এইচএসসির ফলাফল থেকে এ প্রক্রিয়া শুরু হবে। যেখানে জিপিএ’র পাশাপাশি নৈর্ব্যক্তিক, ব্যবহারিক এবং রচনামূলকের নম্বর আলাদাভাবে দেয়া থাকবে। এ পদ্ধতি […]

» Read more

বশেমুরবিপ্রবিতে আইইএলটিএসের উপর সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: উচ্চশিক্ষার অন্যতম উপাদান আই ই এল টি এসের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বশেমুরবিপ্রবির জনপ্রিয় ক্লাব আই প্লাস ওয়ান ইংলিশ স্পিকার্স ক্লাবের উদ্যোগে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ৫ ঘন্টার এ সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত […]

» Read more
1 300 301 302 303 304 387