প্রক্টরের পদত্যাগ দাবিতে জাবিতে ধর্মঘট অব্যাহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে সর্বাত্মক ধর্মঘট পালন করেছে কয়েকটি সংগঠন। বুধবার সকাল থেকে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এ ধর্মঘট পালন করছে। ধর্মঘটের অংশ হিসেবে তারা ভোর ৬টায় বিক্ষোভ মিছিল নিয়ে ট্রান্সপোর্ট চত্ত্বর ঘেরাও করে […]

» Read more

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতিকী অনশন

মোঃ ওয়াহিদুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি: অন্যায়ের সঙ্গে আপোসহীন এবং সংস্কৃতিমনা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকের হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অবস্থান কর্মসূচী ও প্রতিকী অনশন করেছে। আজ বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী ও প্রতিকী অনশন করা হয়েছে। অবস্থান কর্মসূচী ও প্রতিকী অনশনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য […]

» Read more

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়ার ফেস্টিভ্যাল

মোঃ ওয়াহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্বখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার-এর ৪৫২তম জন্মবার্ষিকী এবং ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ২৭ এপ্রিল ২০১৬ তারিখ বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি/ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত ‘শেক্সপিয়ার এভরিহয়্যার’ শীর্ষক দিনব্যাপী ফেস্টিভ্যালের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত […]

» Read more

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগ’ এর উদ্যোগে মঙ্গলবার আমের চারা রোপন করে বার্ষিক বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে গাছের চারা রোপন করেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কলা অনুষদের ডিন […]

» Read more

বুধবার হাবিপ্রবিতে আসছেন পররাষ্ট্রমন্ত্রী

হাবিপ্রবি প্রতিনিধি: ২৭ এপ্রিল বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। বুধবার বেলা ১১ টায় তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১ টায় তিনি প্রধান অতিথি হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফেস্টিভেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দুপুর ১ টায় চিরিরবন্দর-খানসামা এলাকার […]

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আওয়াল চৌধুরিকে দীর্ঘদিন ধরে মোবাইলে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। রোববার রাতে ফেসবুকে এ সংক্রান্ত স্টাটাস দেয়ার পর এই প্রতিবেদকের কাছেও একই দাবি করেন তিনি। রোববার রাতে ঐ শিক্ষক তার ফেইসবুক ওয়ালে লেখেন ০১৭৪৩৭৭০৭০৫ নাম্বার থেকে গত তিন চার মাস ধরে আমাকে […]

» Read more

রাবিতে নতুন ডীনদের দায়িত্ব গ্রহণ

আসাদ্জ্জুামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯টি অনুষদের নব-নির্বাচিত ডীনরা তাদের দায়িত্ব গ্রহন করেছেন।আগের মেয়াদের ডীনদের মেয়াদ শেষ হয় গতকাল রোববার। আজ সোমবার দুপুরের দিকে ডীন ভবনে তারা এ দায়িত্ব গ্রহন করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ডীন হলেন কৃষি অনুষদে প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, কলা অনুষদে প্রফেসর এফ এম এ এইচ তাকী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে প্রফেসর মো. সাইফুল […]

» Read more

বাকৃবিতে প্রগতিশীল ছাত্রজোটের হরতাল পালন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তনু হত্যার বিচারসহ সারাদেশে গুম-খুন-ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অর্ধদিবস হরতাল পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচিটি পালন করা হয়। সোমবার সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে একটি মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। এসময় মিছিলটি পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক, কামাল-রঞ্জিত মার্কেট […]

» Read more

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করে শিক্ষক সমিতি। বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল হাশেমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. শাহ্-ই-আলম […]

» Read more

পুলিশের সঙ্গে জাবি শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২০, আটক ৮

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আট শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৬টা থেকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় […]

» Read more
1 321 322 323 324 325 387