নিয়োগ বিধিমালায় ডিভিএম ডিগ্রি অন্তর্ভুক্ত না করায় বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দের সংবাদ সম্মেলন

বাকৃবি প্রতিনিধি: প্রাণিসম্পদ অধিদপ্তরের সবশেষ নিয়োগ বিধিমালায় সকল পদে ডক্টর অব ভেটেরিনারি সাইন্স (ডিভিএম) ডিগ্রিকে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি অনুষদের শিক্ষকগণ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ৬ জুন (মঙ্গলবার) ১ টার সময় ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে ভেটেরিনারি অনুষদের শিক্ষকগণ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৩০ মে জারি করা এই […]

» Read more

দাবি আদায়ে বাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন: ক্লাস পরীক্ষা বর্জন

বাকৃবি প্রতিনিধি: প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারি) নিয়োগ বিধিমালা ২০২৩ এ সকল পদে ডিভিএম ডিগ্রিকে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে ২য় দিনের মত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বাংলাদেশ ভেটেরিনারি ছাত্রসমিতি, বাকৃবির আয়োজনে ৬ জুন (মঙ্গলবার) ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই মানববন্ধন করে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে […]

» Read more

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান তথ্য নিশ্চিত করেন। এ বছর সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬৩ হাজার ৮৬৯ জন ভর্তিচ্ছু। প্রশ্নোত্তর মূল্যায়ণ করে […]

» Read more

নন-ক্যাডার নিয়োগ প্রজ্ঞাপনে অবহেলিত ডিভিএম, বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে নন ক্যাডার নিয়োগ বিধিমালায় কয়েকটি পদে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিকে বাদ দেয়া হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৩০ মে, এই প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে সম্প্রসারণ কর্মকর্তা, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, এনিম্যাল প্রোডাকশন কর্মকর্তা, পশুপালন কর্মকর্তা, জ্যু […]

» Read more

তীব্র তাপদাহে বন্ধ হচ্ছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

নিউজ ডেস্কঃ তীব্র গরমের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। […]

» Read more

বাকৃবিতে বিদ্যুৎ বিভ্রাট: জনজীবন অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিংয়ের মাত্রা তীব্র আকার ধারণ করেছে ক্যাম্পাসে। তার সাথে যুক্ত হয়েছে তাপদাহ। তীব্র গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুপুরে প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় ক্লাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। তাপপ্রবাহের কারণে সৃষ্ট তীব্র গরমে হাঁসফাঁস করছে সকলে। বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যম্পাসের জনজীবন। গতকাল রাত থেকেই শুরু হয় এই লোডশেডিং। […]

» Read more

অধ্যাপক আউয়াল-কে বাকৃবি উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল-কে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করেছে সরকার। বাকৃবি ২৪তম উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের দায়িত্বের মেয়াদ ২৯ মে শেষ হওয়ায় অধ্যাপক আউয়াল-কে এ দায়িত্ব প্রদান করা হয়। ২৯ মে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, […]

» Read more

হারিয়ে যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন ফিরে পেলেন বাকৃবি শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধিঃ হারিয়ে যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন ফিরে পেলেন বাকৃবি শিক্ষার্থী সুমাইয়া শারমিন সানভি। জানা যায়, শনিবার সন্ধ্যা ৬.৪০ মিনিটে বান্ধবীরা সহ সাইকেল চালানোর সময় ফোনসহ ব্যাগটি ফিশারিজ ফ্যাকাল্টি ও পশু পালন ফ্যাকাল্টি সংলগ্ন মাঠে হারিয়ে যায়। বন্ধুদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পরেও ব্যাগটি না পেয়ে হতাশায় ভেঙে পড়েন তারা। খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. […]

» Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফল প্রকাশ, পাস ২৯ শতাংশ

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১২ হাজার ৩৫২ জন। সে হিসেবে পাসের হার ২৯.২৮ শতাংশ। ফেল করেছে ২৯ হাজার ৮৩৮ জন। […]

» Read more

বাকৃবি উপাচার্য পদে পরবর্তী মেয়াদে যাদের নাম শোনা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রফেসর ড. লুৎফুল হাসান। আগামী ২৯ মে তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে হবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এ আলোচনায় এসেছে অনেকের নাম। একাধিক সূত্র থেকে জানা গেছে বেশ কয়েকজনের নাম। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল […]

» Read more
1 39 40 41 42 43 386