সৌদি আরবে এবার সপ্তাহে তিন দিন ছুটির পরিকল্পনা

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সাপ্তাহিক ছুটি তিন দিন করার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে। রোববার দেশটির আরবি ভাষার দৈনিক আল মদিনার এক প্রতিবেদনে সাপ্তাহিক ছুটি বৃদ্ধির পরিকল্পনার তথ্য জানানো হয়েছে। আল-মদিনার প্রতিবেদনে বলা হয়েছে, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিনের কর্ম সপ্তাহ এবং তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা শুরু করেছে। গতকাল রোববার […]

» Read more

রমজানে ২২ দেশে ১০ লাখ কোরআন বিতরণ করবে সৌদি আরব

নিউজ ডেস্ক : আসন্ন রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে ১০ লাখ কপি পবিত্র কোরআন বিতরণ করবে সৌদি আরব। পবিত্র কোরআন বিতরণের এ বিষয় গতকাল রোববার অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। খবর আরব নিউজের। কপিগুলোর মধ্যে থাকবে কোরআনের বিভিন্ন আকারের কপি এবং ৭৬ টিরও বেশি ভাষায় অনুবাদ। মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স এ কপিগুলো মুদ্রণ করেছে। কপিগুলো বিশ্বের […]

» Read more

গিনেজ বুকে উঠলো এক মুরগির নাম

নিউজ ডেস্ক: মুরগি গড়লো বিশ্বরেকর্ড । এবার মার্কিন যুক্তরাজ্যের মিশিগানের পিনাট নামের এক মুরগির শুধু বয়সের জন্য নাম উঠলো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। ২০০২ সালের বসন্তে জন্ম পিনাটের। তবে মা, ভাই-বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। একা একাই বড় হয়েছে সে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়। পিনাটের মালিক মার্সি ডারউইন […]

» Read more

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৬,আহত ৮৫

নিউজ ডেস্ক: গ্রিসে একটি যাত্রীবাহী ও একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। বুধবার দেশটির ফায়ার সার্ভিস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে […]

» Read more

এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

নিউজ ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ ভোরে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি। উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার। এর আগে, শনিবার (২৫ […]

» Read more

এবার চীন-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার দেশ চীন ও তাজিকিস্তান। বৃহস্পতিবার সকালে তাজিকিস্তানের চীন সীমান্তবর্তী অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৩৭ মিনিটে তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার। প্রাথমিক ভাবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনও […]

» Read more

ব্রাজিলে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, ৩৬ মৃত্যু

নিউজ ডেস্ক: ব্রাজিলের সবচেয়ে ধনী রাজ্য সাউ পাউলোর উপকূলীয় এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক শতাধিক মানুষ।সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের। রয়টার্স বলছে, দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকর্মীরা সন্ধান চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে পুনরায় সংযোগ চালু এবং রাস্তা পরিষ্কারের কাজও […]

» Read more

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি

 নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাত হানাকে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আবহাওয়া হিসেবে অভিহিত করেছেন।এই দুর্যোগের কারণে নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় বারের মতো জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটিতে কোভিড অতিমারি শুরুর পর ও ২০১১ সালে ক্রাইস্টচার্চ ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।    ঘূর্ণিঝড়ের আঘাতে এ […]

» Read more

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা না কাটতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের ফায়জাবাদ। স্থানীয় সময় আজ সোমবার ভোরে ভূমকম্প অনুভূত হয়। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে […]

» Read more

তুরস্কে বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

নিউজ ডেস্কঃ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে অংশ নিতে বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল বুধবার রাতে বিমানে ঢাকা ছেড়েছে। উদ্ধারকাজে ব্যবহার্য সরঞ্জাম সঙ্গে নিয়ে গেছেন তাঁরা। এ দলে সেনাবাহিনীর ২৪ জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে। এর আগে বুধবার পুরান ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স […]

» Read more
1 9 10 11 12 13 291