আল-আকসাতে আবারও সংঘর্ষ

নিউজ ডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৫ মে) মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ নিয়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ বাঁধে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ইসরাইলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ ঘিরে ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা চরমে পৌঁছেছে। ঈদ উপলক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ তিনদিন […]

» Read more

বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২২

নিউজ ডেস্কঃ আজ ৩০ এপ্রিল, ২০২২ বিশ্ব ভেটেরিনারি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত সচরাচর বাংলাদেশেও অত্যন্ত গুরুত্বসহকারে দিবসটি পালন করা হয়। দিবসটির লক্ষ্য প্রাণির স্বাস্থ্যসেবা এবং প্রাণি নিষ্ঠুরতা রোধে যে পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এবারের প্রতিপাদ্য ‘Strengthening veterinary resilience’। এর অর্থ হল ভেটেরিনারি ডাক্তারদের তাদের কাজ কর্মে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য ও সহায়তা প্রদান জোরদার […]

» Read more

সুদানের দারফুরে সংঘর্ষে নিহত ১৬৮

নিউজ ডেস্ক: সুদানের দারফুরে পশ্চিমের শহর ক্রেইনিকে সহিংসতায় অন্তত ১৬৮ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। দেশটির একটি সহায়তাকারী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। জেনারেল কো–অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর-এর মুখপাত্র অ্যাডাম রিগ্যাল জানান, পশ্চিম দারফুরের ক্রেইনিক অঞ্চলে গত শুক্রবার থেকে নতুন করে সহিংসতা শুরু হয়। দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যকে হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র আরেকটি গোষ্ঠীর সদস্যরা […]

» Read more

কাবুলে শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরণে ছয়জনের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া হাজারা অধ্যুষিত এলাকায় এক স্কুলে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। আজ মঙ্গলবার কাবুলের আব্দুর রহিম শহীদ স্কুলে বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হতাহতদের হাসপাতালে নিতে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণস্থলে রক্তাক্ত দেহ, বোমায় পোড়া বই-খাতা আর ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা […]

» Read more

ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ন্যাটো

নিউজ ডেস্ক: যখন কোনো দেশে যুদ্ধ বা লড়াই চলে তখন পরিস্থিতি অনেকটাই বদলে যায়। দ্রুত গতিতে অর্থ শেষ হতে শুরু করে। গত ১৫ এপ্রিল যখন জার্মানির পক্ষ থেকে ঘোষণা আসে যে, তারা ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তায় প্রায় ১০০ কোটি ইউরো দেবে। ইউক্রেনকে ভারী অস্ত্র দিয়ে সহায়তার যে প্রতিশ্রুতি সম্প্রতি দেওয়া হয়েছিল এটা তারই একটি অংশ। এর মাত্র দুদিন আগেই ৮০ […]

» Read more

আফগানিস্তানে পাকিস্তানের রকেট হামলায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এ হামলায় ২২ জন আহত হয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সীমান্তে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১৬ এপ্রিল) পাকিস্তানি সেনাদের রকেট হামলায় আফগানিস্তানে বেশ কয়েকজন হতাহত হন। এতে অনেকেই গুরুতর আহত হওয়ায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। যাদের […]

» Read more

ডেপুটি স্পিকারকে চড়-ঘুষি ইমরানের দলের সদস্যদের

অনলাইন ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনপ্রণেতা এসময় ‘দলত্যাগ করার’ জন্য মাজারিকে আক্রমণ করেন, তার চুল ধরে টানাহেঁচড়া করেছেন। শনিবার (১৬ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টিভি ফুটেজে দেখা গেছে, নিরাপত্তারক্ষীরা দোস্ত মুহাম্মদ মাজারিকে উদ্ধার করার আগে […]

» Read more

নিজেকে ঋণ খেলাপি ঘোষণা করল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে ঠেকায় ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের বোঝা এই মুহূর্তে শোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে কার্যত দেশটি নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করল। মঙ্গলবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যেসব বিদেশি সরকার ও সংস্থা বিভিন্ন সময় শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, তারা চাইলে আজ […]

» Read more

গভীর সংকটে শ্রীলঙ্কা বন্ধ হতে পারে চিকিৎসা সেবা

নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। এর মাঝে দেশটির চিকিৎসকরা সতর্ক বার্তা দিলেন, হাসপাতালের সব জরুরি ওষুধ শেষ হয়ে আসছে, শিগগির বন্ধ হতে চলেছে জরুরি অপারেশন কার্যক্রম। দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন (এসএলএমএ) জানিয়েছে, হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাওয়া […]

» Read more

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে ভোট ১১ এপ্রিল

নিউজ ডেস্ক: ইমরান খান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে সোমবার (১১ এপ্রিল) । দেশটির ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিক বলেন, প্রধানমন্ত্রীর প্রার্থীতার জন্য নমিনেশনপত্র পূরণ করে স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) সকাল ১১টার মধ্যে জমা দিতে হবে। পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২০২৩ সালের আগস্টে। […]

» Read more
1 16 17 18 19 20 291