এবার চন্দ্র অভিযানে সফল হল জাপান

নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে পা রেখে ইতিহাস গড়ল জাপান। সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করেছে জাপানের চন্দ্রযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)। ২০ মিনিটের রুদ্ধশ্বাস সময়ের পর শুক্রবার দেশটির স্থানীয় সময় ১২টা ২০ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে জাপানের নিজস্ব প্রযুক্তিতে বানানো মনুষ্যহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম। চাঁদের শিওলি কার্টার নামের একটি এলাকায় সেটি অবতরণ করে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত […]

» Read more

তানজানিয়ায় স্বর্ণের খনিতে ধস, নিহত ২২

নিউজ ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি অবৈধ সোনার খনি ধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ভারি বর্ষণের কারণে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ছোট আকারের ওই খনিতে একদল লোক খনন কাজ শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের বারিয়াদি জেলার প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, গত […]

» Read more

ইতিহাসে উষ্ণতম বছর ছিল ২০২৩

নিউজ ডেস্ক: বিদায় নিয়েছে ২০২৩ সাল। পৃথিবীর ইতিহাসে উষ্ণতার রেকর্ড ছাড়িয়েছে বছরটি। বিজ্ঞানীরা আগেই আভাস দিয়েছিলেন। এবার নিশ্চিত করে বললেন, মানব ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর ২০২৩। এই রেকর্ড হওয়ার পেছনে কাজ করেছে মানব সৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক কারণে হওয়া এল নিনোর প্রভাব। ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট সার্ভিস থেকে বলা হয়, প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় গত বছর […]

» Read more

জাপানে কয়েক ঘণ্টায় ১৫৫ ভূমিকম্প, নিহত ১৩

নিউজ ডেস্ক: জাপানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের মিটিওরোলিজক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬ এবং অপর একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬। জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫৫টি ভূমিকম্পের প্রায় সবগুলোই রিখটার স্কেলে ৩ মাত্রার ওপরে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তীব্রতাও কমে এসেছে। তবে স্থানীয় […]

» Read more

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

নিউজ ডেস্ক: জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সরকার সুনামি সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে সরে যাওয়া পরামর্শ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, আজ সোমবার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কারণে জাপান সাগরের উপকূল বরাবর ১ মিটার উঁচু সুনামি আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে। ভূমিকম্পের […]

» Read more

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াবে ১ জানুয়ারি

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জনশুমারি ব্যুরোর বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা গত এক বছরে সাড়ে সাত কোটি বৃদ্ধি পেয়েছে। নববর্ষের দিন বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে। জনশুমারি ব্যুরোর পরিসংখ্যান মোতাবেক, গত বছরে বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ শতাংশেরও নিচে। ২০২৪ সালের শুরুতে গোটা বিশ্বে প্রতি সেকেন্ডে ৪.৩ জনের জন্ম ও দু’জনের মৃত্যু হবে বলে ধারণা করা হচ্ছে। […]

» Read more

৪১ দেশে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন

নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে, করোনাভাইরাসের সাবভ্যারিয়েন্ট জেএন.১ বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। গত নভেম্বরের শুরুতে এতে আক্রান্ত ছিল প্রায় ৩ শতাংশ। কিন্তু এক মাসে এটির বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার হার ২৭ দশমিক ১। সংস্থাটির বরাত দিয়ে গতকাল বুধবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এ পরিসংখ্যান থেকে বোঝা যায় করোনার ধরনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে যেসব দেশে […]

» Read more

বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট

নিউজ ডেস্ক: সাম্প্রতিক এক জরিপে বিশ্বের সেরা বিমান বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালনা করেছে জরিপটি। বিশ্বের সেরা বিমান বন্দরের পাশাপাশি এ সম্পর্কিত আরও কয়েকটি সূচকে শীর্ষে রয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। সেগুলো হল- বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা, বিমান বন্দরে কেনাকাটার অভিজ্ঞতা এবং করবিহীন কেনাকাটা। সোমবার জরিপের ফলাফল প্রকাশ করে […]

» Read more

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, নিহত ৩

নিউজ ডেস্ক: ফিলিপাইন্সের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে খ্রিস্টানদের জমায়েতে বোমা হামলায় তিনজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। বিবিসি জানায়, রোববার (৩ ডিসেম্বর) সকালে ফিলিপাইনের মারাওয়ি শহরের বিশ্ববিদ্যালয়টির জিমন্যাসিয়ামে এ  হামলা হয়। এর আগে ২০১৭ সালে শহরটিতে সরকারি বাহিনী ও জঙ্গি সংগঠন আইএসের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে পাঁচ মাসব্যাপী সংঘাত হয়। সূত্র : বিবিসি

» Read more

‘বুকার’ পুরস্কার পেলেন আইরিশ লেখক পল লিঞ্চ

নিউজ ডেস্ক: বুকার জিতলেন আইরিশ লেখক পল লিঞ্চ। তার ‘প্রফেট সং’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেলেন। প্রথমবারের মতো সম্মানজনক কোনো পুরস্কার পেলেন ৪৬ বছর বয়সী লেখক পল লিঞ্চ। ‘প্রফেট সং’ উপন্যাসে আইরিশ সমাজের চিত্র তুলে ধরা হয়েছে। সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সংকটে অনুপ্রাণিত হয়ে লেখা এ উপন্যাসটি আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি […]

» Read more
1 2 3 4 5 291