শুরু হচ্ছে নোবেল পুরস্কার, আজ ঘোষণা চিকিৎসাবিজ্ঞানের

নিউজ ডেস্ক: নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার (২ অক্টোবর) থেকে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আর প্রথমদিন চিকিৎসাশাস্ত্রের নোবেল ঘোষণা করা হয়। ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতিসহ অন্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে। সোমবার চিকিৎসাশাস্ত্রে জয়ীর […]

» Read more

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন: বর-কনেসহ নিহত ১০০

নিউজ ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে এক বিয়েবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫০ জন। অগ্নিকাণ্ডে বর-কনেও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় এ ঘটনা ঘটে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরেও বিয়ের সেই অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি […]

» Read more

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন

নিউজ ডেস্ক: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থলে (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) স্থান পেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন। রোববার (১৭ই সেপ্টেম্বর) ‘এক্স’-এ এক পোস্টে বিশ্ব সংস্থাটি এ ঘোষণা দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয় পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত একটি আশ্রম এবং শিক্ষাকেন্দ্র শান্তিনিকেতন। বিশ্বে প্রথমবার একটি সচল বিশ্ববিদ্যালয় পেলো ইউনেস্কোর সম্মানজনক স্বীকৃতি। ১৮৬৩ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের […]

» Read more

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

নিউজ ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য। স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে বিমনাটি বিধ্বস্ত হয়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনাসের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে কতজন যাত্রী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ […]

» Read more

আজ বিশ্ব ওজোন দিবস

নিউজ ডেস্ক: আজ বিশ্ব ওজোন দিবস। ওজোন স্তরের ক্ষয় ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর ১৬ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন করি-ওজোন স্তর রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ করি’। ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় […]

» Read more

লিবিয়ার হাজার হাজার মানুষ ভেসে গেছে সমুদ্রে

নিউজ ডেস্ক: গত সোমবার ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় লিবিয়ার পূর্ব উপকূল। এর প্রভাবে পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টির পানির চাপে দারনা শহরের কাছে নদীর ওপর দেওয়া দুটি বাধ ধসে পড়ে। সেই বাধের পানির কারণেই সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুনামির মতো স্রোতে হাজার হাজার মানুষ ভেসে গেছে সমুদ্রে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য […]

» Read more

মরক্কোয় ভূমিকম্পে নিহত দুই হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহত দুই হাজার ছাড়িয়েছে। আহতের ছাড়িয়েছে ১৪শ। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। দেশটিতে এত প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ […]

» Read more

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত প্রায় ৩০০

নিউজ ডেস্ক: মরক্কোয় স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩০০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, দেশটির স্থানীয় সময় রাত ১১ টার কিছুক্ষণ পরে […]

» Read more

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া 

নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে ইন্দোনেশিয়ার বালি সাগরসহ উপকূলীয় বালি ও লম্বক অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে ইন্দোনেশিয়ার বালি এবং লম্বক দ্বীপপুঞ্জের উত্তরে সমুদ্রের গভীরে ৭.০ […]

» Read more

বিশ্বে ২৮ দিনে করোনার সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ

নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত বিশ্বে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে। এই ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ এবং মারা গেছেন দুই হাজার ৫৯ জন। বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ রয়েছে। ভাইরাসটি এখনও বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব […]

» Read more
1 3 4 5 6 7 291