চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী বিজ্ঞানী

নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী বিজ্ঞানী জন গুডেনাফ মারা গেছেন। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। নিজের ১০১তম জন্মবার্ষিকীর মাত্র এক মাস আগে মারা গেলেন এই বিজ্ঞানী। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জন গুডেনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার পান জন গুডেনাফ। লিথিয়াম-আয়ন ব্যাটারিসহ ব্যাটারির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার […]

» Read more

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান

নিউজ ডেস্ক: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ানিনমাতা লাকা ওয়ালমুল্ক লা শারিকা লাক’ ধ্বনি-মধুধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড়-ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত আজ। সুউচ্চকণ্ঠ নিনাদের তালবিয়ায় মহান আল্লাহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হচ্ছে প্রতি অনুক্ষণ। ‘আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয় যাবতীয় প্রশংসা ও নিয়ামত […]

» Read more

হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪, কারফিউ জারি

নিউজ ডেস্ক: হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দু’টি শহরে সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহতের ঘটনা ঘটেছে। আর এরপরই রোববার ওই দুই অঞ্চল চোলোমা ও সান পেড্রো সুলেতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হন্ডুরান সরকার দেশে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে পৃথক হামলায় ঘটনায় রাতের আঁধারে ২০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পরে উত্তরাঞ্চলীয় দু’টি […]

» Read more

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৩৭

নিউজ ডেস্ক: ইতালির লাম্পাডুসা দ্বীপের উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় ৩৭ জন। শুক্রবার (২৩ জুন) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) ইতালির লাম্পাডুসা দ্বীপের উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরোহীরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের […]

» Read more

একসঙ্গে ৪১টি স্যাটেলাইট পাঠিয়ে চীনের রেকর্ড

নিউজ ডেস্ক: একটি কিংবা দুটি নয় এক মিশনে ৪১টি কৃত্রিম উপগ্রহ পাঠাল চীন। গত বৃহস্পতিবার একটি রকেট ব্যবহার করে এসব উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়। এর আগে কখনও এতগুলো স্যাটেলাইট এক মিশনে পাঠানো হয়নি। এটা চীনের জন্য নতুন রেকর্ড। এই মিশনে ব্যবহার করা হয়েছে ‘লং মার্চ ২ডি, নামের একটি রকেট। বৃহস্পতিবার চীনের শানজির প্রদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র তাইওয়া স্যাটেলাইট লঞ্চ সেন্টার […]

» Read more

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

নিউজ ডেস্ক: ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। ইতালীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে। বিবিসি বলছে, মিলানের সান রাফায়েলে হাসপাতালে সিলভিও বারলুসকোনি মারা যান। গেল এপ্রিলে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য তার চিকিৎসা করা হয়েছিল। বারলুসকোনির মৃত্যুর সংবাদে টুইটারে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো। তিনি বলেন, বারলুসকোনির মৃত্যু একটি […]

» Read more

পাকিস্তানে ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ২৮, আহত ১৪৫

নিউজ ডেস্ক: পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে জেরে নিহত বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরার তথ্যমতে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার (ঘণ্টায় ৯৩ মাইল) বেগে […]

» Read more

সাত বছর পর সৌদিতে দূতাবাস চালু করল ইরান

নিউজ ডেস্ক: সৌদি আরবে নিজেদের দূতাবাস পুনরায় চালু করেছে ইরান। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দু’টি দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সাত বছর পর আবারও তা চালু হলো। এদিকে সৌদিতে দূতাবাস পুনরায় চালু করাকে সহযোগিতার ‘নতুন যুগে প্রবেশ’ বলে আখ্যায়িত করেছে ইরান। মঙ্গলবার (৬ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের […]

» Read more

শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (৩১ মে) ফরাসি টাইকুন বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ধনীর খেতাব পুনরুদ্ধার করেছেন টেসলা সিইও। এদিন প্যারিস ট্রেডিংয়ে আর্নল্টের লাক্সারি সংস্থা এলভিএমএইচের ২ দশমিক ৬ শতাংশ দরপতন হলে তার ব্যক্তিগত সম্পত্তিতেও টান পড়ে। এর ফলে ধনীর তালিকায় দ্বিতীয়স্থানে নেমে যান তিনি। আর […]

» Read more

নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। বুধবার (৩১ মে) নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। অবশ্য যেখানে এই ভূমিকম্প আঘাত হেনেছে তার বেশিরভাগই জনবসতিহীন দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে – যার বেশিরভাগই […]

» Read more
1 6 7 8 9 10 291