সোয়া তিন লাখ পোশাক শ্রমিক বেকার এই করোনা ভাইরাসে

নিউজ ডেস্কঃ করোনাকালীন সংকটে ৮৭টি কারখানায় ২৬ হাজার পোশাকশ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন। অনেকের ক্ষেত্রেই আইন না মেনে ছাঁটাই করা হয়েছে। আবার অনেক শ্রমিক বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না। তা ছাড়া করোনায় ১ হাজার ৯১৫টি পোশাক কারখানা বন্ধ ও লে-অফ হয়েছে। বেকার হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৬৮৪ শ্রমিক। ‘কোভিড-১৯: তৈরি পোশাক শিল্পে শোভন কাজের পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক সংবাদ […]

» Read more

বাগান মালিকরা দাম না পেয়ে চাষে আগ্রহ হারাচ্ছেন

নিউজ ডেস্কঃ কয়েক বছর ধরে অব্যাহত দরপতনের কারণে লোকসান দিয়েই রাবার উৎপাদন কার্যক্রম চালিয়ে এসেছেন রাবার বাগান মালিকরা। ক্রমাগত লোকসানের কারণে বর্তমানে রাবার চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। অনেকেই বাগান বিক্রি করে ব্যবসা গুটিয়েও নিচ্ছেন। রাবারের গাছ থেকে সংগৃহীত হয় কষ, যা লেটেক্স নামে পরিচিত। এ কষ প্রক্রিয়াজাত করে তৈরি হয় রাবার। প্রতি কেজি রাবার উৎপাদনে কষের প্রয়োজন পড়ে চার […]

» Read more

গোমতী নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

নিউজ ডেস্কঃ কুমিল্লার গোমতী নদীর চরের ফসলি জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফসল ও ফসলি জমি রক্ষায় বুধবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর বিবির বাজার এলাকায় মানববন্ধন করেছেন অসহায় কৃষক ও অরণ্যপুরের এলাকাবাসী। মানববন্ধনে কৃষক শাহ আলম, হারুনুর রশিদ, শিশু মিয়া, মো. মাসুক, আজিজ খান, আনম মিয়া, জাবেদুল ইসলামসহ আরও অনেক কৃষক জানান, অরণ্যপুরের গোমতীর চরে […]

» Read more

বাংলাদেশও সব দেশের সঙ্গে ভ্যাকসিন পাবে

নিউজ ডেস্কঃ অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশও করোনার ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মা, শিশু ও কৈশোর স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক। তিনি বলেন, আমরা মূলত শিশুদের টিকাদানের বিষয়ে কাজ করি। তবে যেহেতু ভ্যাকসিন নিয়ে কাজ করি তাই সেখানে আমাদের কিছু সম্পৃক্ততা রয়েছে। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ […]

» Read more

চট্টগ্রামের ৪৪২ শিক্ষার্থীর জিপিএ-৫ পেয়েও ১ম তালিকায় ঠাঁই মেলেনি

নিউজ ডেস্কঃ এসএসসিতে সর্বোচ্চ জিপিএ (জিপিএ-৫) পেয়েও একাদশে ভর্তির প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকায় ঠাঁই মেলেনি চট্টগ্রামের ৪৪২ জন শিক্ষার্থীর। কোন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেতে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। ওই দিন একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর আগে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ২য় দফায় পুনরায় আবেদন করতে হবে […]

» Read more

শিক্ষার্থী ঝরে পড়ার আগাম বার্তা স্কুল বিশ্ববিদ্যালয়ে

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্রই শিক্ষার্থী ঝরে পড়ার আগাম বার্তা পাওয়া যাচ্ছে। সরকারের কাছেও বিভিন্ন মাধ্যমে এ আশঙ্কার কথা পৌঁছেছে। প্রস্তুতি হিসেবে বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে বিনা টিসিতে দেশের যেকোনো প্রাথমিক বিদ্যালয়ে বছরের যেকোনো সময়ে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে […]

» Read more

করোনা ভাইরাসের কারনে ম্যালেরিয়া শনাক্ত কম

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে ম্যালেরিয়া প্রবণ এলাকাতে রোগী শনাক্ত কম হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, কোভিড পরিস্থিতি শুরুর পর ম্যালেরিয়াতে শতকরা ৪০ শতাংশ রোগীর মৃত্যু বাড়তে পারে। সে তথ্যের সত্যতা দেশেও দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২৬ আগস্ট) মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদফতরে অ্যাডভোকেসি মিটিং অন ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু নামক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য […]

» Read more

রফতানির আশায় স্থানীয় বাজারে বিক্রি বন্ধ

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে বন্ধ রয়েছে বিদেশে কাঁকড়া রফতানি। তার পরও উৎপাদন অব্যাহত রেখেছেন খুলনার কাঁকড়াচাষীরা। কিন্তু যথাযথ দাম না পাওয়ার শঙ্কায় এসব কাঁকড়া স্থানীয় বাজারে তুলছেন না তারা। তাই রফতানির আশায় আপাতত স্থানীয় বাজারে কাঁকড়া বিক্রি বন্ধ রয়েছে। কাঁকড়াচাষীরা বলছেন, দ্রুতই কাঁকড়া রফতানি নিষেধাজ্ঞা উঠে গেলে বিক্রি শুরু হবে। এতে দীর্ঘদিনের লোকসান পুষিয়ে লাভের মুখ […]

» Read more

ডিসেম্বরে পৌরসভায় ভোট

নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরে পৌরসভার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ওই সময়ে ভোট করার প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। প্রায় আড়াইশ’র মতো পৌরসভায় ভোট হতে পারে। এই লক্ষ্যে ইসি সচিবালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কমিশন। রবিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত কমিশন সভায় এই নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। বৈঠক সূত্রে জানা যায়, ওই সভায় পৌরসভা নির্বাচনের বিষয়টি এজেন্ডাভুক্ত না হলেও বিষয়টি […]

» Read more

দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের ভ্যাকসিন আনার বিষয়ে সব দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া যে দেশে ভ্যাকসিন সাশ্রয়ী পাওয়া যাবে, সে দেশ থেকেই দ্রুত আনা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে […]

» Read more
1 187 188 189 190 191 410