উপাচার্যের আশ্বাসে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

নিউজ ডেস্ক : বিভিন্ন ফি কমানোর দাবিতে টানা তিনদিন আন্দোলনের পর উপাচার্য ড. এ কিউ এম মাহবুবের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার(২৭ অক্টোবর), সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।ফি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আজ শুক্রবার […]

» Read more

৪৩ তম বিসিএস প্রিলি শুরু

নিউজ ডেস্ক: বিসিএসের প্রিলি পরীক্ষা শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে শুরু হয়েছে। এ বছর ১ হাজার ৮১৪ টি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন চাকরি প্রত্যাশী। দেশের ৮টি বিভাগের ৩৬৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে পরীক্ষা শুরু হয়। যা শেষ হবে বেলা ১২টায়। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে থেকেই হাজারো পরীক্ষার্থীর […]

» Read more

‘বধূ নিঃসন্তান, ব্রত নষ্ট’ কুসংস্কারের বশে লাশ নেওয়া হলো পুকুর দিয়ে !

নিউজ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর),ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে পুকুর দিয়ে লাশ কাঁধে করে নিয়ে যাওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।অজুহাত হিসেবে তারা সামনে আনেন ‘ব্রত নষ্ট ও বাড়ির বধূ নিঃসন্তান’ হওয়ার কুসংস্কার। স্থানীয় হরিধনের বাড়ি থেকে বের হতে অন্যের রাস্তা ব্যবহার করতে হয়। প্রতিবেশীর বাড়ির ওপর দিয়ে যাতায়াত হরিধনের পরিবারের। এ […]

» Read more

ছেলে দেখিয়ে মেয়ে দিল হাসপাতাল!

নিউজ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর),টাঙ্গাইলের মির্জাপুরে পুত্র সন্তান পরিবর্তন করে কন্যা সন্তান দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটে ।এ ঘটনায় গৃহবধূর বড় বোন শারমিন আক্তার বোনের পুত্রসন্তান ফিরে পেতে বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্র জানায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই কুড়াতলি গ্রামের আরশাদুল ইসলামের স্ত্রী […]

» Read more

ট্রেনের ইঞ্জিন বিকল;ঢাকা-চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে। আখাউড়া রেলওয়ে […]

» Read more

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের নির্দেশ; সময়সীমা ২ মাস

নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার(২৮ অক্টোবর), প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ,ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন ও বাংলাদেশ ব্যাংকে একটি ডিপোজিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। আনোয়ারুল ইসলাম বলেন, “আজকের বৈঠকে ইভ্যালি ও ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে ওনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আমরা নিজেরাও […]

» Read more

মেডিকেল শিক্ষার্থীদের খাতা ভিন্ন কলেজে দেখানো উচিত: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক : দেশের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র (খাতা) একই কলেজে না দেখে এবং রেজাল্ট সিট না করে ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে সেই খাতা মূল্যায়ন ও রেজাল্ট সিট করানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর),‘বিএমডিসি বনাম শাহ এমডি আরমান অ্যান্ড আদার্স’ মামলার শুনানিতে পাঁচ বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চে প্রধান বিচারপতি বলেন, ‘দেশের […]

» Read more

সার্জেন্ট মামলা দেয়ায় ট্রাফিক অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন প্রকৌশলী

নিউজ ডেস্ক : বুধবার (২৭ অক্টোবর) পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ট্রাফিক সার্জেন্ট জরিমানা করেন বিদ্যুতের এক প্রকৌশলীকে। এর ঠিক ৩০ মিনিট পর বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয় ট্রাফিক অফিসের। ওই এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট আজিজুল ইসলাম বলেন, বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঈশ্বরদী উপজেলার পোস্ট অফিস মোড়ে যানবাহনের কাগজ যাচাই চলছিল। এ […]

» Read more

অ্যাপসে রাইড শেয়ার না করলে চালক-যাত্রী উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা

নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর),রাইড শেয়ারিংয়ের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বিআরটিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপসে রাইড শেয়ারিং না করে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট চালক ও যাত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিআরটিএর পক্ষ থেকে বলা হয়, ‘রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, রাইড শেয়ারিং সেবাদানকারী মোটরযান মালিক, মোটরযান চালক এবং […]

» Read more

ডুবে যাওয়া ফেরি থেকে যানবাহন উদ্ধারে অভিযান চলছে

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহের ভেতরে থাকা যানবাহন উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ উদ্ধার অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার পাশাপাশি উদ্ধার কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে প্রথমদিনের উদ্ধার অভিযান। প্রথমদিন তিনটি ট্রাক […]

» Read more
1 60 61 62 63 64 410