বিসিএস দিতে এসে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার(০২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা নামক স্থানে কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহীকে বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬) […]

» Read more

মহাখালীতে বাসের চাপায় কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীতে রাস্তা পারাপারের সময় বিআরটিসির দোতলা বাসের চাপায় মো. রনি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রনির গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতো। তার বাবা অলিউল্লা দিনমজুরের কাজ করেন। নিহতের প্রতিবেশী নার্গিস আক্তার জানান, রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের চাপায় […]

» Read more

বাগেরহাটে কলেজশিক্ষকের ঝুলন্ত মরদেহ

নিউজ ডেস্ক‌: আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে বাগেরহাট সরকারি পি সি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ তপনের (৫৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেলে তার লাশ। শিক্ষক কংকন দেবনাথ শুভদিয়ার ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথের একমাত্র […]

» Read more

পদ্মাসেতুর কাজ প্রায় শেষ, বাকি আর ৫ শতাংশ

নিউজ ডেস্ক:  গত ৩১ অক্টোবর পর্যন্ত পদ্মাসেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৫ শতাংশ। মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ৪০৫ কোটি টাকা। মূল সেতুর ৫ শতাংশ কাজ সম্পন্ন করতে অবশিষ্ট রয়েছে ১ হাজার ৮৯ কোটি টাকা। নির্ধারিত সময় অনুযায়ী ২০২২ সালের জুনের মধ্যে সেতুর বাকী ৫ শতাংশ কাজ শেষ করতে […]

» Read more

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে চলবে বেনাপোল এক্সপ্রেস

নিউজ ডেস্ক : আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-বেনাপোল রুটের ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ নাগাদ ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার পথে ছুটে চলবে বলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার ঘোষণা দিয়েছেন। ঢাকা-মাওয়া-ভাঙ্গা হয়ে মাগুরা রেলপথ ও ট্রেন চলাচলের কর্মকাণ্ড পরিদর্শনে শুক্রবার (২৯ অক্টোবর) যশোরে এসে এ ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের কয়েক মাসের অচলাবস্থার অবসান […]

» Read more

কুমিল্লা মহাসড়কের গ্যাসলাইন ফেটে ১৪ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক: আজ রবিবার(৩১ অক্টোবর) বিকেল ৪ টায় ,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়িতে গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ১৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। কুমিল্লা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা […]

» Read more

সালমান শাহ হত্যাকান্ড মামলার শুনানি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের ওপর নারাজি দিয়েছেন আইনজীবী ফারুক আহাম্মদ। একইসঙ্গে ভার্চ্যুয়ালি সালমান শাহের মা নীলা চৌধুরীর জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। রবিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশ পরে দিবেন বলে জানান। আইনজীবী ফারুক আহাম্মদ বিষয়টি জানিয়েছেন। এদিন ৩১ […]

» Read more

গ্লাসগোর উদ্দেশে সকালে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : আজ রবিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে,বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি তুলে ধরতে যুক্তরাজ্যের গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১০২ ভিভিআইপি ফ্লাইটে গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির। আজ থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন […]

» Read more

দুই বছরে চমেক ছাত্রলীগে ২০ বার সংঘাত:নেপথ্যে চাঁদাবাজি

নিউজ ডেস্ক : প্রায় আট মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। কলেজ কর্তৃপক্ষের এ নিষেধাজ্ঞার মধ্যেও ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘাত থেমে নেই। আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষ গেল দুই বছরে কমপক্ষে ২০ বার সংঘর্ষে জড়ানোর অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশির ভাগ ঘটনা ঘটেছে করোনা মহামারিকালে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের বেপরোয়া কর্মীদের কিছুতেই থামানো […]

» Read more

ছাত্রলীগ নেতা রক্তাক্ত

নিউজ ডেস্ক : গত শুক্রবার (২৯ অক্টোবর) রাতে,ছাত্রলীগের নানা অসংগতি ও আগামী সম্মেলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায় আব্দুল্লাহ আল হাদী মুন্না নামের এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সড়ক দ্বীপে এই মারধরের ঘটনা ঘটে। হাদী সিলেটের কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মুন্না […]

» Read more
1 58 59 60 61 62 410