রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭৫

নিউজ ডেস্ক : গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৭৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এসব তথ্য জানিয়েছেন। হাফিজ আল আসাদ বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ৬টা […]

» Read more

পাটুরিয়ায় ফেরি উল্টে যানবাহন নদীতে

নিউজ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে রো রো ফেরি আমানত শাহ তীরে ভিড়ার সময় যানবাহন নিয়ে উল্টে যায়। ফেরি ডুবার পর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস। শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটনার পরপরই ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থানে কাজ […]

» Read more

বুয়েটে চান্স না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক : মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকায় বুয়েট ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হাওয়ার পর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত রিয়া কর (১৮),চিত্ত করের মেয়ে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়া কর […]

» Read more

ফ্লাইওভারে ফাটল;বাস টার্মিনালমুখী র‍্যাম্পে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : গতকাল সোমবার (২৫ অক্টোবর),বহদ্দারহাট ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটলের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।পরে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে বাস টার্মিনালমুখী র‍্যাম্পে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর), সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম বলেছেন, “নির্মাণজনিত ত্রুটি […]

» Read more

থানার গ্রিল ভেঙে পালাল আসামি; দুই পুলিশ ক্লোজড

নিউজ ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার দায়িত্বরত এক এএসআই ও একজন কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন ডিউটি অফিসার এএসআই কেবিএম শাহারিয়ার ও পুলিশ কনেস্টবল সাবিনা ইয়াছমিন। আজ সকাল সাড়ে ১০ টার দিকে জানালার […]

» Read more

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ১১টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকাল ১০টা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় অফিসের সামনে জড়ো হয়ে মিছিল করে। এরপর সমাবেশ করে প্রায় এক ঘণ্টা। বেলা ১১টা ৪০মিনিটের দিকে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে নাইটিংগেলের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষ ছড়িয়ে […]

» Read more

শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ

নিউজ ডেস্ক: অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮তম জন্মদিন আজ মঙ্গলবার (২৬ অক্টোবর)। এ কে ফজলুল হক ১৮৭৩ সালের এই দিনে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া মিয়াবাড়ির মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। কাজী মুহম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র সন্তান ছিলেন- শেরে বাংলা। তিনি অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা এবং বাঙ্গালী জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা। তার পুরো নাম আবুল কাশেম ফজলুল […]

» Read more

ছাত্রলীগ ও ছাত্রদলের নেতার বিরুদ্ধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক : পাবনার ভাঙ্গুরায় এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণে অভিযোগ উঠেছে ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগ ও ছাত্রদলের নেতার বিরুদ্ধে। গত ৮ অক্টোবর শুক্রবার বিকেলে পৌর ছাত্রলীগের অফিসে সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনা ঘটে।অভিযুক্ত নেতারা হলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও ছাত্রদলের নেতা দুলু। আব্দুল আলিমের বাড়ি ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মেন্দা মাস্টারপাড়া মহল্লায়। আর দুলুর বাড়ি ভাঙ্গুড়া সদর ইউনিয়নের […]

» Read more

কুমিল্লায় ট্রাকচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক : আজ সোমবার (২৫ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় মো. সালমান (৮) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা জামাল জানান, সালমান তার চাচার সঙ্গে রাস্তা পারাপারের সময় মারুতির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়লে বালুবাহী একটি ট্রাকচাপায় পিষ্ট হয়ে সে মারা যায়। এতে তার চাচা তোফাজ্জল হোসেন আহত […]

» Read more

৮১ বারেও দাখিল হলো না সাগর-রুনির হত্যার তদন্ত প্রতিবেদন

নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি আজ সোমবারও। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।এ নিয়ে ৮২ বার পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ। আজ সোমবার (২৫ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই […]

» Read more
1 61 62 63 64 65 410