অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন। মেয়াদ বাড়ানোর গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, ২৯ অক্টোবর মোহা. শফিকুল ইসলামের ৫৯ বছর পূর্ণ হবে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী, চাকরি থেকে তাকে অবসর প্রদান করা হলো। সে হিসেবে তিনি রাজধানীর পুলিশ […]

» Read more

পদ্মা ও মেঘনা নামে বিভাগ হবে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে, দুইটি নদীর নামে দুইটি বিভাগ বানাবো। একটা পদ্মা আর একটা মেঘনা। ‘কু’ নাম দিয়ে আমি কোনো বিভাগ দেবো না। ফরিদপুর বিভাগ হবে পদ্মা নামে আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে কুমিল্লায় অত্যাধুনিক সুসজ্জিত দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। মহানগর আওয়ামী […]

» Read more

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা যুবকের পরিচয় প্রকাশ

নিউজ ডেস্ক: কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে হেঁটে যাওয়া যুবকের নাম ইকবাল হোসেন বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ আজ বুধবার দ্য ডেইলি স্টারকে জানান, ৩০ বছর বয়সী ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর এলাকার নূর আহম্মদ আলমের ছেলে। তাকে খুঁজছে পুলিশ। মণ্ডপে কোরআন শরীফ রাখার সিসিটিভি ফুটেজ পাওয়ার কথা নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার […]

» Read more

বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধির অভিমত জাপানের

নিউজ ডেস্কঃ জাপানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধির অভিমত সরাসরিভাবেই ব্যাক্ত করেছে জাপান। যার অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানি এম্বাসির অধীনে বাংলাদেশে জাপানি ডিফেন্স এডভাইজর নিয়োগ দেয়ার প্রক্রিয়া গ্রহণ করেছে তারা। যেটি বাংলাদেশে জাপানের ডিফেন্স উইং এর প্রথম এবং আনুষ্ঠানিক যাত্রা হবে। মুলত এই ডিফেন্স এডভাইজর হবেন জাপানিজ নেভীর কোন পদস্হ কর্মকর্তা।এর পাশাপাশি জাপানেও বাংলাদেশের একজন নেভী ব্যাকগ্রাউন্ডের ডিফেন্স এডভাইজর […]

» Read more

ভারতের দেয়া নিম্ন মানের চাল নিচ্ছেনা বাংলাদেশ

নিউজ ডেস্কঃ ল্যাব পরীক্ষায় ‘নিম্নমান’ নিশ্চিত হওয়ার পর চালের চালান নিচ্ছেনা বাংলাদেশের খাদ্য অধিদপ্তর।ভারতের বিশাখাপত্তনম বন্দর থেকে চাল নিয়ে আসা এমভি ড্রাগন জাহাজকে চাল নিয়ে আবার ফিরে যেতে হচ্ছে। জিটুজির আওতায় ভারতের ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে ৫০ হাজার টন সিদ্ধ চাল সরবরাহের চুক্তি হয়। নাফেদ থেকে প্রথম দফায় কনটেইনারে ৫৩৪ টন চাল পাঠানোর পর গত […]

» Read more

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে আগুন

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে হলের প্রদীপ্ত বিল্ডিংয়ের ১০ তলার একটি রুমে প্রথমে আগুন লাগে। পরে এই আগুন কয়েকটি রুমে ছড়িয়ে পড়ে। ছাত্রীদের এই হলের প্রদীপ্ত ব্লকের ৮০৬ নম্বর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার […]

» Read more

বুদ্ধি প্রতিবন্ধী ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারাল বাবা

নিউজ ডেস্ক: মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলের ধারালো দায়ের কোপে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বাবা। নিহত বাবার নাম নুরু মণ্ডল (৭০) ।কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সোমবার রাতে নুরু মণ্ডল তার মানসিক প্রতিবন্ধী ছেলে আফাজ উদ্দিনকে নিয়ে নিজ বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আফাজ উদ্দিন ধারালো দা দিয়ে তার […]

» Read more

শপথ বাক্য পাঠ করলেন হাইকোর্টের ৯ বিচারপতি

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পাওয়া নয় বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল সোমবার অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর স্থায়ী নিয়োগ পেয়েছিলেন নয় বিচারপতি। রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থায়ী বিচারপতি হিসেবে নয়জনকে শপথবাক্য পাঠ করান। […]

» Read more

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক: সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। এক টুইটে এ আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। টুইটে তিনি লিখেছেন, সম্প্রতি হিন্দুদের ওপর হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিদ্বেষমূলক বক্তব্যের’ কারণে হয়েছে। এটি সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এবং তা বন্ধ করা দরকার। তিনি আরও লিখেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং এসব […]

» Read more

বিসিএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

নিউজ ডেস্কঃ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) পিএসসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে আসন বিন্যাসটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা […]

» Read more
1 63 64 65 66 67 410