আজ একাদশে নেই সোহান

স্পোর্টস ডেস্ক: আগের দিন দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন নুরুল হাসান সোহান। নিজের ব্যাটিংয়ে উন্নতি করার আত্মবিশ্বাসের কথাও শুনিয়েছিলেন। তবে আজ অন্তত তিনি সেই সুযোগটা পাচ্ছেন না। উন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একাদশে তার নাম নেই। এর কারণ অবশ্য অনুশীলনের সময় বল লেগে তলপেটের নিচের দিকে পাওয়া চোট। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দুবাই স্পোর্টস সিটির আইসিসি ক্রিকেট একাডেমিতে ব্যাটিং অনুশীলনের সময় […]

» Read more

সেমিফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের?

স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা হাতের মুঠো থেকে ছুটে গিয়েছিল ক্যাচ মিসের ভুলে। তবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন আশায় ছিলেন সমর্থকরা। সেই আশায় গুঁড়েবালি। জয় তো দূরের কথা, এবার লড়াইটাও করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাদের ৪১ বল আর ৮ উইকেট হাতে রেখে হেসেখেলেই হারিয়েছে ইংল্যান্ড। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ধূসর […]

» Read more

রেকর্ড দিয়ে শুরু আফগানদের বিশ্বকাপ মূলপর্ব

নিউজ ডেস্ক: শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে প্রথম পর্বের গ্রুপ-‘বি’ এর চ্যাম্পিয়ন স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের নবশক্তি আফগানিস্তান। যেখানে স্কটিশদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে আফগানরা। ম্যাচে আগে ব্যাট করে নাজিবউল্লাহ জাদরান, হযরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজদের কল্যাণে ১৯০ রানের বিশাল সংগ্রহ পায় তারা। পরে ফিল্ডিংয়ে নেমে রশিদ খান ও মুজিব-উর রহমানের ঘূর্ণিতে স্কটল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে […]

» Read more

ব্যালন ডি’অর রোনালদোর প্রাপ্যঃ ফার্গুসন

নিউজ ডেস্কঃ এবারের ব্যালন ডি’অর প্রাপ্য ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনটাই মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন। চলতি বছরের ব্যালন ডি’অরের জন্য সম্প্রতি ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। অন্যবারের তুলনায় এবার এককভাবে এগিয়ে নেই কেউ। তাইতো সেরা তিনে জায়গা পেতে হবে তীব্র লড়াই। তবে ফার্গুসন মনে করেন, পুরস্কারটা প্রাপ্য রোনালদোরই। দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অর্জনে […]

» Read more

ভারত পাকিস্তান ম্যাচের মাঝেই নামাজ আদায় করলেন রিজওয়ান

ক্রীড়া ডেস্ক: আইসিসির টুর্নামেন্টেই দেখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দেশ আরেকবার মুখোমুখি হয়। শারজায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচটি ঘিরে, তাই ভক্ত-সমর্থকদের মধ্যে ছিলো উত্তেজনার পারদ চড়া। টস জিতে কোহলি বাহিনীকে আগে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে ১৫১ রানের লড়াকু টার্গেট বেঁধে দেয় ভারত। তবে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতে […]

» Read more

ভারতকে ১০ উইকেটে হারালো পাকিস্তান

নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (২৪ অক্টোবর) ভারতকে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারিয়েছে পাকিস্তান। ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতে ১৩ বল হাতে রেখেই পেরিয়েছে বাবর আজমের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫১ রানের জবাব উদ্বোধনী জুটিতেই দিয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে পাকিস্তান দুই ওপেনার বাবর আজম ৬৮ ও মোহাম্মদ রিজওয়ান ৭৯ রান করেছেন। দুজনের ইনিংসেই ছিল ৬টি করে […]

» Read more

লিটনের ক্যাচ মিসে বাংলাদেশের ম্যাচ মিস

ক্রীড়া ডেস্ক: সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে রোববার (২৪ অক্টোবর) তেমনটিই ঘটল। লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি টিম টাইগার্সের। লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের হারে বিশ্বকাপের মূলপর্বের যাত্রা শুরু করল লাল-সবুজ বাহিনী। এদিন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে সহজ করে দিয়েছেন ব্যাট হাতে ব্যর্থ টাইগার ওপেনার লিটন দাস। তার হাতে জীবন পাওয়া লঙ্কান […]

» Read more

টি-টুয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লো নামিবিয়া!

স্পোর্টস ডেস্ক: নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নামিবিয়া এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। তাতেই গড়া হয়ে গিয়েছিল ইতিহাস। সে ইতিহাসে আরো একটা পাতা যোগ করল আফ্রিকা মহাদেশের এই দেশটি। অঘোষিত নকআউট ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে চলে গেল নামিবিয়া। শারজায় আজ শুক্রবার দলকে ইতিহাস গড়ার ভিত তৈরি করতে নামিবিয়ার বোলাররা সফল হয়। আয়ারল্যান্ডকে মাত্র ১২৫ রানেই আটকে দেন তারা। পরের […]

» Read more

সুপার টুয়েলভে কোন গ্রুপে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক: টাইগারদের আকাশে জমেছিল শঙ্কার মেঘ, ভর করেছিল প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা। সব শঙ্কা-ভয়কে তুড়ি মেরে উড়িয়ে বি গ্রুপ থেকে সবার আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে এখন সবার ওপরেই বাংলাদেশ। তবে এখনও নিশ্চিত হয়নি সুপার […]

» Read more

টাইগারদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সমীকরণ

ক্রীড়া ডেস্ক: স্কটল্যান্ডের কাছে এক হারেই যেন বদলে গিয়েছিল বাংলাদেশ দলের চেহারা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডবধের আত্মবিশ্বাসও যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে হারায় বাংলাদেশের সুপার টুয়েলভে অংশগ্রহণই পড়ে গিয়েছিল শঙ্কায়। যদিও ওমানকে হারিয়ে লাল-সবুজ বাহিনী আবারও ফিরেছে মূল পর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে। হারলেই বিশ্বকাপ স্বপ্ন শেষ, এমন সমীকরণ নিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) মাহমুদউল্লাহ […]

» Read more
1 12 13 14 15 16 178