আবারো পাওয়ারপ্লে’তে ব্যর্থ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই সাধারণ বিষয় হলো, পাওয়ার প্লে’র ফিল্ডিংয়ের বিধিনিষেধ কাজে লাগিয়ে যত বেশি রান করে নেয়া যায়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ কাজটি একদমই করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়ার প্লে’র ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২ উইকেটে ২৫ রান। আজ ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ করতে পেরেছে ২ উইকেটে ৩৫ রান। টস […]

» Read more

আমার খেলোয়াড়রা এখন চাপে আছে: ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্ক: স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ হারায় সরাসরি দলের সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল ওমানে উপস্থিত দেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বারবার পাপন বলছিলেন, এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। বাংলাদেশ দলের হার, খেলোয়াড়দের ব্যাটিং এপ্রোচ, শেষের দিকে বোলারদের বেদম পিটুনি খাওয়া থেকে শুরু করে দল নির্বাচন-কোনো কিছুতেই যেন সন্তুষ্ট ছিলেন না দেশের ক্রিকেটের […]

» Read more

সুপার টুয়েলভে যাওয়া অনিশ্চিত বাংলাদেশের?

স্পোর্টস ডেস্ক: স্কটল্যান্ডের কাছে ৬ রানের এক পরাজয়ে লজ্জায় যেমন ডুবতে হয়েছে, তেমনি জেঁকে বসেছে সুপার টুয়েলভে যেতে না পারার শঙ্কা। গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে আছে ওমান। ‘বি’ গ্রুপের চারটি দলেরই আরও দুটি করে ম্যাচ বাকি আছে। বাংলাদেশ কি পারবে সুপার টুয়েলভে যেতে? ওমান এবং স্কটল্যান্ডের ঝুলিতে এখন সমান ২ পয়েন্ট আছে। […]

» Read more

সাকিবের দখলে টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ উইকেট

ক্রীড়া ডেস্ক: একই ওভারে ২ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর এর খাতায় এখন বাংলাদেশের সাকিব আল হাসান। আজ স্কটল্যান্ড এর বিপক্ষে টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে এই রেকর্ড করেন তিনি। ৮৪ ম্যাচে ১০৭টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট এর দখল ছিলো শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার দখলে। স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে সাকিবের উইকেট ছিল ৮৮ ম্যাচে […]

» Read more

আইপিএলে কার্তিককে তিরস্কার

ক্রীড়া ডেস্কঃ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের এবারের আসরে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে ওঠার ম্যাচে দলটির উইকেটরক্ষক দীনেশ কার্তিকের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ। ফলে শাস্তিস্বরূপ তিরস্কার করা হয়েছে তাকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে দিল্লি সংগ্রহ করে ৫ উইকেটে ১৩৫ রান। দিল্লির […]

» Read more

কোটি টাকার স্টেডিয়াম এখন সবজি বাগান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত খানেওয়াল ক্রিকেট স্টেডিয়াম অযত্নে এখন পরিণত হয়েছে কৃষিজমিতে, যা নির্মাণ করা হয়েছিল কোটি টাকা খরচ করে। পাকিস্তানকে ক্রিকেটের অন্যতম উর্বর ভূমি মনে করা হয়। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে তারা। সেই দলের নেতৃত্বে ছিলেন ইমরান খান, যাকে এখন পর্যন্ত অন্যতম অলরাউন্ডার ও ক্রিকেটীয় ব্যক্তিত্ব বলে মনে করা হয়। ইমরান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২০১৮ […]

» Read more

২০২২ কি তবে নেইমারের শেষ বিশ্বকাপ?

ক্রীড়া ডেস্কঃ আগামী বিশ্বকাপের পর মাত্র ত্রিশ বছর বয়স হবে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের। আর এই সময়টাতেই কিনা বিদায় নিয়ে নেবেন নেইমার? ব্রাজিলিয়ান ফুটবল তারকা দিলেন এমনই ইঙ্গিতই। জানালেন, কাতারে ২০২২ বিশ্বকাপই হতে পারে তার ক্যারিয়ারের শেষ। কেন এমন ভাবনা? নেইমার জানালেন, শারীরিক নয়, মানসিক কারণেই হয়তো বিদায়টা বদলে দিতে হতে পারে তার। ‘ডাজন’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজি ফরোয়ার্ড বলেন, ‘মনে […]

» Read more

আবারো ব্যর্থ তামিম

স্পোর্টস ডেস্ক: নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ কাঠমান্ডু কিংস একাদশ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করছে ভাইরাহাওয়া। বড় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৯ বলে ৯ রান করেই সাজঘরে ফিরেছেন তিনি, হাঁকিয়েছেন একটি চার। প্রতিবেদন লেখার সময় ভাইরাহাওয়ার স্কোর ১২ ওভারে ২ […]

» Read more

ওমানে পৌছে গেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নিরাপদে ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার ভোর ৬ টার দিকে ক্রিকেটারদের বহনকারী বিমানটি মাস্কটে পৌঁছায়। ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ডুবে গেছে মাস্কটের নানা গুরুত্বপূর্ণ স্থান। তবে দেশটিতে নিরাপদেই পা রেখেছে রিয়াদবাহিনী। এর আগে রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। ওমানে পৌঁছেই একদিনের রুম কোয়ারেন্টাইনে চলে গেছে টাইগাররা। এরপর আগামীকাল থেকে শুরু হবে অনুশীলন।  চারদিন […]

» Read more

সুযোগ পেয়েই বাজিমাত করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে চলমান চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন সাকিব আল হাসান। ব্যাপক সমালোচনার পর আজ রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাকে একাদশে নেয় কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ফিল্ডিংয়ে নামে তার দল। সুযোগ পেয়ে বল হাতে ঝলসে ওঠেন সাকিব। প্রথম তিন ওভারে সাকিব দিয়েছেন মাত্র ৯ রান। তাকে দেখেশুনে খেলা ছাড়া সানরাইজার্স ব্যাটসম্যানদের কোনো […]

» Read more
1 13 14 15 16 17 178