আফগানদের ভারত বধের স্বপ্ন সত্যি হবে এবার?

স্পোর্টস ডেস্ক: টানা দুই হারে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খাঁদের কিনারায় দাঁড়িয়ে আছে ভারত। এ পরিস্থিতিতে সেমিফাইনালে উঠতে গেলে পরের সব ম্যাচে জয়ের পাশাপাশি বিরাট কোহলির দলকে চেয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তানের দিকেও। বুধবার (৩ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত। রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে রশিদ-নবিদের বিপক্ষে লড়বেন কোহলি-রোহিতরা। ভারত জয়হীন থাকলেও, আফগানিস্তান প্রথম তিন ম্যাচের মধ্যে জিতেছে […]

» Read more

এখনো সেমিতে যেতে পারবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচ বাজেভাবে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হয়ে গেছে বাংলাদেশের। বাকি দুই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। তাই ওই দুটি ম্যাচ নিয়ে টিম ম্যানজমেন্টেরও তেমন মাথাব্যথা নেই। দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান। নতুন কাউকে যোগ করারও সুযোগ নেই। তবে এখনও অংকের হিসেবে বাংলাদেশের সামনে সেমিতে ওঠার সুযোগ আছে। সেমিফাইনালে […]

» Read more

বার্সেলোনায় ফিরতে চান মেসি

ক্রীড়া ডেস্কঃ মেসি জানিয়েছেন, তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। তবে সেটা খেলোয়াড় হিসেবে না, বুটজোড়া তুলে রাখার পর টেকনিক্যাল সেক্রেটারির ভূমিকায় ন্যু-ক্যাম্পে কাজ করতে চান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বার্সেলোনায় ফিরতে চেয়ে বলেন, ‘হ্যাঁ, আমি কাতালান ক্লাবটিতে ফিরতে চাই। ন্যু ক্যাম্পে টেকনিক্যাল সেক্রেটারি ভূমিকায় কাজ করার ইচ্ছা আছে। আমি সব সময়ই বলি বার্সেলোনাকে সাহায্য করার […]

» Read more

পিএসজি রামোস চুক্তি বাতিলের সম্ভাবনা

ক্রীড়া ডেস্ক: সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসকে দলে নিলেও তার সঙ্গে চুক্তি বাতিল করে দিতে পারে ফরাসি জায়ান্ট পিএসজি। প্যারিসে রামোসের আগমনের চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও মাঠে নামতে না পারার কারণেই এমন আলোচনা ভেসে বেড়াচ্ছে ফ্রান্সের ফুটবলাঙ্গনে- বলছে দেশটির প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন। এ বছরের জুলাইয়ে পিএসজির সঙ্গে চুক্তি করেন রামোস। কিন্তু ইনজুরির কারণে এখনও মাঠে […]

» Read more

বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের?

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষেও বিশ্বকাপে জয়শূন্য ভারত এবার চেয়েছিল পুরনো ইতিহাস ভাঙতে। কিন্তু ব্যাটে-বলে ব্যর্থতার দিনে ৮ উইকেটের লজ্জার হারই সঙ্গী বিরাট কোহলি বাহিনীর। এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে হারে কার্যত ভারতের বিশ্বকাপ স্বপ্ন জটিল সমীকরণে পড়ে গেছে। গ্রুপ পর্বের বাকি থাকা তিন ম্যাচে টিম ইন্ডিয়া জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরুর পর ভারতকে […]

» Read more

আবারো পরাজয়ের শঙ্কা ভারতের?

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে অল্প রানে বেধে ফেলেছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ১১০ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল। ভারতের পক্ষে হার্দিক পাণ্ডিয়া ২৪ বলে ২৩ রান করেন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ইশ সোধি ২টি উইকেট নিয়েছেন। দুদলই বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানের কাছে হেরে। বাবর আজমদের […]

» Read more

কার্ডিয়াক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি আগুয়েরো

ক্রীড়া ডেস্কঃ বার্সেলোনা-আলভেস ম্যাচের ৪০ মিনিটে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ সার্জিও আগুয়েরোকে। এরপর দ্রুত হাসপাতালেও নেওয়া হয় তাকে। এখন হাসপাতালেই ভর্তি আছেন আর্জেন্টাইন ফুটবলার। এক বিবৃতিতে বার্সেলোনা এই কথা জানিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন বরাতে জানা যায়, শনিবার (৩০ অক্টোবর) লা লিগায় আলভেসের বিপক্ষে ম্যাচে কার্ডিয়াক সংক্রান্ত সমস্যা দেখা দেয় আগুয়েরোর। যে কারণে শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল […]

» Read more

খেলা অনিশ্চিত সাকিবের?

স্পোর্টস ডেস্ক: শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই হ্যামস্ট্রিংয়ের টানে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। পরে মাঠে ফিরে পুরো চার ওভার বোলিং করেন, ব্যাট হাতে নামেন ওপেনিংয়ে। তবে তার শরীরী অভিব্যক্তিতে অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট। তখনই জাগে সংশয়। সাকিব কি গুরুতর ইনজুরিতে পড়েছেন? পরের দুই ম্যাচ তাকে নিয়ে নামতে পারবে তো বাংলাদেশ দল? পাশাপাশি তলপেটের ইনজুরিতে থাকা উইকেটরক্ষক নুরুল […]

» Read more

কোনো পাওয়ার হিটার নেই বাংলাদেশে: মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ম্যাচ বা সিরিজ বা বৈশ্বিক আসর সামনে এলেই বাংলাদেশ ক্রিকেটে একটা কমন কথা শোনা যায়- ‘আমাদের কোনো পাওয়ার হিটার নেই’। বছরের পর বছর এভাবেই চলছে দেশের ক্রিকেট। পাওয়ার হিটার তৈরিতে বিসিবি নূন্যতম কোনো উদ্যোগ নেয়নি। তাই নিয়মিতই বাজেভাবে পরাজয় বরণ করতে হচ্ছে। গতকাল উইন্ডিজের কাছে ব্যাটিং ব্যর্থতায় হারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও স্বীকার করলেন এই কথা। উইন্ডিজ […]

» Read more

শেষ রক্ষা হল না বাংলাদেশের

নিউজ ডেস্কঃ সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। উইন্ডিজের দেওয়া ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। ফলে ৩ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৩ রানের জবাব দিতে নেমে ওপেনিংয়ে চমক দেয় বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে […]

» Read more
1 11 12 13 14 15 178