বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে আজ বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশের প্রথম সারির খেলোয়াড়রা দল পেয়ে গেছেন। এক বছরের নিষেধাজ্ঞার পর সাকিব আল হাসান আবারও ক্রিকেটে ফিরেছেন। তিনি ও মাহদুউল্লাহ রিয়াদ জেমকন খুলনায় নাম লিখিয়েছেন। আর জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফর্চুন বরিশালে গেছেন। আর মুশফিকুর রহিম বেক্সিমকো […]

» Read more

রোনালদোকে বিক্রি করবে জুভেন্টাস

নিউজ ডেস্কঃ খরচ বাঁচাতে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করতে চায় জুভেন্টাস, বিষয়টি এখন আর গোপন কিছু নয়। এরইমধ্যে সম্ভাব্য কিছু ক্লাবের সঙ্গে কথাবার্তাও চালাচালি করে ফেলেছে ইতালিয়ান ক্লাবটি। আগ্রহ দেখিয়েছে ফরাসি ক্লাব পিএসজি, উঠে এসেছে সিআর সেভেনের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নামও। রোনালদোকে ফেরানোর ব্যাপারে এখন পর্যন্ত ম্যানইউর কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি। উপস্থাপক ক্রিস্টিয়ান মার্টিন টুইটারে লিখেছেন, পর্তুগিজ তারকাকে ফেরানোর […]

» Read more

আজ ফাইনালে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস

নিউজ ডেস্কঃ দেখতে দেখতে শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ১৩তম আসরের ফাইনালে আজ মঙ্গলবার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অভিজ্ঞতায় দিল্লির চেয়ে ঢের এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে গত ১২ আসরের মধ্যে পাঁচবারই ফাইনাল খেলেছে রোহিত শর্মার দল। এর মধ্যে চারবার হয়েছে চ্যাম্পিয়ন। তাই […]

» Read more

কোয়ালিফায়ারে হায়দরাবাদ ,বিদায় ব্যাঙ্গালুরুর

নিউজ ডেস্কঃ প্লে-অফ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে (আরসিবি) ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অন্যদিকে ফাইনালে যাওয়ার আশা জাগিয়ে রাখল হায়দরাবাদ। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির সঙ্গে খেলবে হায়দরাবাদ। শুক্রবার টসে জিতে ব্যাঙ্গালুরুকেই প্রথমে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পাডিক্কেলের সঙ্গে ওপেন করতে নেমে চমক দেখান […]

» Read more

আইপিএলের প্লে অফে যে চার দল

নিউজ ডেস্কঃ আইপিএলের প্লে অফের সেরা চার দল নিশ্চিত হয়েছে। চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের চতুর্থ দল নির্ধারণ নিয়ে পয়েন্ট টেবিলে জমে উঠেছিলো এক জমজমাট লড়াই। আইপিএলের প্লে অফের প্রথম তিন দল আগেই নির্ধারণ হয়েছে। বাকি ছিল চতুর্থ দল। আর তার জন্য অপেক্ষা করতে হয়েছে লিগ পর্বের শেষ ম্যাচের জন্য। সেই ম্যাচেই হায়দ্রাবাদ ১০ উইকেটে মুম্বাইকে হারিয়ে […]

» Read more

১০০১-এ ‘ইউনিভার্সাল বস’ ক্রিস্টোফার হেনরিক গেইল

নিউজ ডেস্কঃ রেকর্ডের জন্ম হয় ভাঙ্গার জন্যই। তবে ক্রিস্টোফার হেনরিক গেইল যে কীর্তি গড়লেন ২২ গজের টি-২০ সংস্করণে তা নিশ্চিত ভাবেই টিকে রবে বহুকাল। কারণ প্রতিযোগিতার মঞ্চে অন্যদের চেয়ে যে তিনি এগিয়ে যোজন-যোজন। আইপিএলে শুক্রবার রাতে রাজস্থানের বিপক্ষে যখন ব্যাট হাতে মাঠে নামেন গেইল, তার নামের পাশে ৯৯৩ ছক্কা হাকানোর কীর্তি। এই ম্যাচ শেষে যে কীর্তি নিয়ে যান অনন্য উচ্চতায়। […]

» Read more

করোনামুক্ত ‘সি আর সেভেন’

নিউজ ডেস্কঃ ১৯ দিনের মাথায় মারণ করোনাভাইরাস থেকে মুক্ত হলেন পর্তুগাল এবং জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে রোনালদোর ক্লাব তার করোনামুক্ত হওয়ার খবর সম্পর্কে অনুরাগীদের জ্ঞাত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, তুরিনের বাড়িতে তাদের দলের মধ্যমণিকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেশের হয়ে উয়েফা নেশনস লিগ চলার মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন […]

» Read more

র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার উন্নতি

নিউজ ডেস্কঃ ২০২২ সালের ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকার অঞ্চলের দুটি দেশই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে। দুই জয়ের পুরস্কার পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, সমান দুই ম্যাচে ব্রাজিল জিতলেও আগের অবস্থানে আছে তারা। তৃতীয় অবস্থানেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। ৯ থেকে ৮-এ উঠে এসেছে […]

» Read more

করোনায় ৮৯.৭ মিলিয়ন ইউরো ক্ষতি য়্যুভেন্তাসের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রতিটি দেশের স্পোর্টস ক্লাবগুলোকে গুণতে হয়েছে আর্থিক ক্ষতি। ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসও বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। গত জুন পর্যন্ত অর্থ বছরের য়্যুভেন্তাসের আর্থিক ক্ষতি হয়েছে ৮৯.৭ মিলিয়ন ইউরো। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে সিরি’আ লিগ চ্যাম্পিয়নরা। তুরিনে অনুষ্ঠিত শেয়ারধারীদের বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা শেষে জানানো হয় এ খবর। করোনার […]

» Read more

১৫ বছর পর জয় পেল আর্জেন্টিনা

নিউজ ডেস্কঃ উচ্চতার ভয়। শ্বাস-প্রশ্বাসে সমস্যা। একটু দৌড়াতেই হাঁফিয়ে ওঠা। বলিভিয়ার মাটি সব দলের জন্য যেন দুর্ভেদ্য। উল্টো হালি হালি গোল হজমই যেন নিয়তি। দীর্ঘদিন পরে হলেও স্রোতের বিপরীতে নতুন ইতিহাস গড়ল মেসির আর্জেন্টিনা। ১৫ বছর পর বলিভিয়া জয় করল লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাই পর্বে মঙ্গলবার রাতে বলিভিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ মিটার উঁচুতে […]

» Read more
1 39 40 41 42 43 178