সীমান্তবর্তী সাত জেলা লকডাউনের পথে

নিউজ ডেস্কঃ সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমনের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।ভারতের সাথে সরাসরি যোগাযোগ থাকায় সীমান্তবর্তী আট জেলা এখন করোনার সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। ফলে ওই জেলাগুলোতে লকডাউনের মতো সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরাও এ বিষয়ে তাগাদা দিয়ে আসছিলেন। ঝুঁকিপূর্ণ আটটি জেলার মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা ও যশোর। […]

» Read more

চাঁপাইনবাবগঞ্জে ১৭ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্কঃ ক্রমেই বেড়ে চলেছে সীমান্তবর্তী জেলায় করোনার সংক্রমণ। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনার রিপোর্ট পজেটিভ আসে।  অন্যদিকে, গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। […]

» Read more

এবার টিকাদানে অগ্রাধিকার শিক্ষার্থীদের

নিউজ ডেস্কঃ চীন থেকে যে দেড় কোটি ডোজ টিকা আসছে তাতে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসছে তা আসা মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে সোমবার (৩১ মে) সচিবালেয় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ৫০ […]

» Read more

রাজশাহী বিভাগের করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জ

নিউজ ডেস্কঃ ক্রমাগত বেড়েই চলেছে সীমান্তে করোনার সংক্রমণ। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ পরিণত হয়েছে করোনার হটস্পটে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বেড়ে যাওয়া, স্বাস্থ্যবিধি মানতে অবহেলা ও পেশাগত কাজে এই জেলার মানুষের অন্যান্য জেলায় যাওয়া আসা অব্যাহত রাখার কারণে এখান থেকেই করোনা ছড়িয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায়। এই বিভাগের হটস্পট চাঁপাইনবাবগঞ্জ। দেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী জেলা আছে ৩০টি। এর মধ্যে সংক্রমণ বাড়ার […]

» Read more

বাংলাদেশে করোনার ১৪০টি ভ্যারিয়েন্ট শনাক্ত

corona

নিউজ ডেস্কঃ বাংলাদেশে করোনার ১৪০টি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)- এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি বলেন, দেশে নতুন নতুন করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে। দেশে এ যাবৎ ২৬৩টি সিকোয়েন্স করা হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত ২৭টি ইউকে ভ্যারিয়েন্ট, ৮৫টি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, পাঁচটি নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট এবং ২৩টি ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট মিলেছে। তবে এই ভ্যারিয়েন্ট […]

» Read more

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদক প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা। ঔষধ প্রশাসন অধিদফতর এই অনুমোদন দিয়েছে। এ নিয়ে দেশে জরুরি ব্যবহারের জন্য চারটি করোনা টিকার অনুমোদন দেওয়া হলো। বৃহস্পতিবার (২৭ মে) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাে. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইজারের এই টিকা অনুমোদন প্রদানের জন্য ঔষধ প্রশাসন […]

» Read more

দ্বারপ্রান্তে করোনার তৃতীয় ঢেউ

ভারতে মার্চ মাসে দেখা দেয় করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে পৌঁছায় ৪ লক্ষে। শুধুমাত্র দ্বিতীয় তরঙ্গেই ভারতে মৃত্যু হয়েছে ১ লক্ষ মানুষের। গবেষকরা এ ব্যপারে অনেক পূর্বেই সতর্ক করলেও যথাযথ ব্যবস্থার অভাবে মৃতের সংখ্যা কমানো যায়নি। এবার আরও একবার সতর্কতা জারি করলেন তাঁরা। জানালেন, দ্বিতীয় তরঙ্গের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই তৃতীয় তরঙ্গের সম্ভাবনা বাড়ছে ক্রমশ। এবং […]

» Read more

অ্যান্টিবডি প্রস্তুতিতে ভারতের প্রথম সফলতা; সুস্থ হয়ে ঘরে ফিরলেন কোভিড-আক্রান্ত বৃদ্ধ

করোনা ডেস্কঃ কোভিড আক্রান্তের চিকিৎসায় প্রথমবার ব্যবহৃত হল ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’। পরীক্ষাগারে তৈরি ওই অ্যান্টিবডি সংমিশ্রণ শরীরে প্রয়োগ করে এক অশীতিপর রোগীকে সুস্থ করে তুললেন ভারতের হরিয়ানার একটি হাসপাতালের চিকিৎসকেরা। গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ওই রোগী। তাঁর শরীরে একাধিক রোগ রয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চেয়ারম্যান নরেশ ট্রেহান। ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’ অর্থাৎ গবেষণাগারে তৈরি ওষুধের সংমিশ্রণ শরীরে অ্যান্টিবডির […]

» Read more

২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৭

corona

নিজস্ব প্রতিবেদক দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। ১৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন ও বেসরকারি হাসপাতালে ৬ জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৪৫৮ জনে। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৭ জন। এ নিয়ে […]

» Read more

কুকুর সনাক্ত করতে পারবে করোনা রোগী

করোনা ডেস্কঃ করোনা রোগী আক্রান্তদের গন্ধ শুঁকেই মুহূর্তেেই শনাক্ত করতে পারে প্রশিক্ষিত কুকুরের দল। ফরাসি গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। করোনা ভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্ব। ট্রেনে-বাসে সহযাত্রীরা তো বটেই এমনকি পরিবার-পরিজনের মধ্যেও ভালবাসার বন্ধন ছিন্ন করে দিয়েছে এই ভাইরাস। এখন কে যে এই মারণ ভাইরাসে আক্রান্ত সেটাই বোঝা মুশকিল হয়ে গেছে। তবে সাম্প্রতিক এক গবেষণা আশার আলো দেখাচ্ছে। গবেষণায় দূর […]

» Read more
1 54 55 56 57 58 124