বিদেশে উচ্চ শিক্ষার সহজ উপায় (পর্ব-১)

ড. মোঃ সহিদুজ্জামান, বাকৃবি: উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাতে কে না চায়। আবার সেটি যদি হয় ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকায় তাহলে তো কথায় নেই। কেউবা নিজ খরচে কেউবা বৃত্তি নিয়ে ভ্রমন করছেন স্বপ্নের এই দেশগুলো। তবে বৃত্তি নিয়ে বিদেশ ভ্রমনের ব্যাপারটাই আলাদা, সেক্ষেত্রে নিজেকে একটু গর্বিত ও সার্থক মনে হয়, মনে হবে স্বপ্নের রাজ্যে ভ্রমন করছি। অনেকেরই এরকম স্বপ্ন থাকলেও […]

» Read more

বেনাপোলে বাংলামতী ধানের বাম্পার ফলন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা বেনাপোলে বাসমতী (বাংলামতী) বি ৫০ জাতের সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। তবে বাংলামতী ধানের দাম পড়ে যাওয়ায় চাষিরা হতাশ। চাষি ও ব্যবসায়ীদের ভাষ্য, বাংলামতী ধান বিদেশে রপ্তানি করতে পারলেই খরচ উঠবে তাদের। তাই সরকারের কাছে বাংলামতী ধান বিদেশে রপ্তানির ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। সুগন্ধি ধান বাসমতী। দেশের শৌখিন মানুষের কাছে সুগন্ধি বাসমতী চালের কদর ব্যাপক। আগে […]

» Read more

ঢাবিতে বাল্য-বিবাহ গবেষণা প্রতিবেদনের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষাকে সকল সামাজিক রোগ নিরাময়ের মহা-ওষুধ হিসাবে আখ্যায়িত করে বলেছেন, ব্যবহারিক শিক্ষার মাধ্যমে মানুষকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারলে বাল্য-বিয়েসহ সমাজের সকল ব্যাধি দূর করা সম্ভব হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বেসরকারি সংস্থা ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’ আয়োজিত বাল্যবিয়ে বিষয়ক এক গবেষণা প্রতিবেদনের […]

» Read more

দেশের ৭৩ শতাংশ মেয়ে বাল্য বিয়ের শিকার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় বলে এক সমীক্ষায় দাবি করা হয়েছে । সমীক্ষায় বলা হয়, ১২ থেকে ১৪ বছর বয়সেই ২৭ শতাংশ মেয়ের বিয়ে হয়ে থাকে। পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে এর হার ২ দশমিক ৮০ শতাংশ। এশিয়া চাইল্ড ম্যারেজ ইনিশিয়েটিভ বিষয়ক সমীক্ষাটি পরিচালনা করেছে আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এবং […]

» Read more

মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ভারত

সবুজবাংলাদেশ ডেস্ক: মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বৃত্তি দিচ্ছে ভারত। মুক্তিযোদ্ধার ছেলে-মেয়েদের এ শিক্ষাবৃত্তি দেওয়া হবে। তবে বৃত্তি পেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। বাংলাদেশে ভারতীয় হাই কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ থেকে ৪র্থ বর্ষে অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী শিক্ষার্থীরা এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য ভারত সরকার এই বৃত্তি দেবে। বৃত্তির […]

» Read more

দীপ্ত টিভিতে চাকরির সুযোগ

সবুজবাংলাদেশ ডেস্ক: বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভি সারা দেশে সংবাদকর্মী নিয়োগ করবে। আগ্রহীরা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: দীপ্ত টিভি পদের নাম: সম্প্রচার সাংবাদিক যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। অভিজ্ঞতা: সম্প্রচার সাংবাদিকতায় ৩ বছরের অভিজ্ঞতা। কর্ম এলাকা: সিলেট ও রাজশাহী মহানগর। পদের নাম: ভিডিওচিত্রগ্রাহক যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। অভিজ্ঞতা: ভিডিওচিত্রগ্রাহক হিসেবে ২ বছরের অভিজ্ঞতা। […]

» Read more

ফেসবুকে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ দিলেন। সোমবার হোয়াইট হাউজ থেকে ওবামার অ্যাকাউন্টটি খোলা হয়। ফেসবুক অ্যাকাউন্ট খোলার তিন ঘণ্টার মধ্যে ওবামার পেইজে ২ লাখ লাইক পড়ে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, দিন শেষে পেইজে লাইকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এছাড়া তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪ কোটি। ওবামা তার পেইজে যুক্তরাষ্ট্রের […]

» Read more

রাবিতে চার শিবির কর্মীকে পুলিশে সোপর্দ

রাবি সংবাদদাতা: চার শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্র্থী আব্দুল্লাহ, ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান ও আবু সাঈদ এবং […]

» Read more

বশেমুরবিপ্রবিতে বিশ্ব হিসাববিজ্ঞান দিবস পালিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলির ডাবল এন্ট্রি সিস্টেম এর অবদান ধারণ ও ১০ নভেম্বর বিশ্ব হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে আজ ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। বশেমুরবিপ্রবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের কেন্দ্রীয় সংগঠন এ আই এস বিজনেস ক্লাবের উদ্যোগে র্যা লি ও আলোচনা সভা উদযাপিত হয়। […]

» Read more

কুড়িগ্রামে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: চাকুরীর নীতিমালা প্রণয়ণ, বেতন বৃদ্ধি ও সুযোগের সমতা বিধানসহ ৫ দফা দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে জেলায় কর্মরত ঔষধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মোঃ আনিছুর […]

» Read more
1 2