তিন তরুণের শখের কবুতর পোষা

চট্টগ্রাম প্রতিনিধি: শখের কবুতর, শান্তির প্রতীক কবুতর। পাখি কে না ভালবাসে, তা যদি হয় কবুতর তাহলে তো কথাই নেয়। শখ-নেশা আর ব্যবসা, এই তিনের সমন্বয়ে কবুতর লালন পালনের দিকে ঝুঁকছে মিরসরাইয়ের উদ্যমী তিন তরুণ। গড়ে তুলেছে কবুতরের খামার। মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র শাহরিয়ার লিংকন। সপ্তম শ্রেণীতে পড়াকালীন উপজেলা সদরে নিজের বাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কবুতর […]

» Read more

রান্নাঘর মিয়ানমারে আর শোয়ার ঘর ভারতে

আন্তর্জাতিক ডেস্ক: গ্রামের এক প্রান্তে মিয়ানমার, অন্য প্রান্তে ভারত। গ্রাম প্রধানের বাড়িও দু’দেশে ছড়িয়ে রয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য এই গ্রামটির অবস্থান ভারতের নাগাল্যান্ড প্রদেশের মন জেলার ভারত-মিয়ানমার সীমান্তে। তবে মজার বিষয় হচ্ছে, গ্রাম প্রধানের কুঁড়ে ঘরের মধ্যে দিয়ে মিয়ানমার সীমান্তে প্রবেশ করতে হয়। তার বাড়ির রান্নাঘরটি রয়েছে মিয়ানমারের ভূমিতে আর শোয়ার ঘর ভারতে। আরো মজার তথ্য হচ্ছে, গ্রামের এই প্রধানের […]

» Read more

পুকুরে ডুবে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জামিলুর রহমান জিসান নামের এক শিক্ষার্থীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তিনি প্রত্নতত্ত্ব বিভাগের ৪৪ তম ব্যাচের ছাত্র। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক কাবের পুকুরে এ ঘটনা ঘটে। এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কাদের নাজিম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। জিসানের বন্ধুরা জানান, বৃষ্টি হওয়ায় আমরা বন্ধুরা মিলে ভিজতে […]

» Read more

বাকৃবিতে প্রথম আঞ্চলিক নগর সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘স্বাস্থ্যকর ও নিরাপদ নগর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আঞ্চলিক নগর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেশের ১৬ টি বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) যৌথ উদ্যোগে ময়মনসিংহে প্রথম এ সংলাপের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলার […]

» Read more

কৃষিখাতে ১৬৩৬ কোটি টাকা ঋণ দিবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণি, নতুন কৃষি প্রযুক্তির উদ্ভাবন, কৃষিখাত সম্প্রারণ এবং সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে ১ হাজার ৩৬৩ কোটি টাকার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকসহ তিনটি দাতা সংস্থা। মঙ্গলবার (২৪ মে) বিকেলে নগরীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক এ ঋণ চুক্তিপত্র সই করে। এ সময় ইআরডি, বিশ্বব্যাংক ও ইউএসএইড এর ঊর্ধ্বতন […]

» Read more

২০১৭ শিক্ষাবর্ষে বিনামূল্যে দেওয়া হবে ৩৬ কোটি বই

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন ২০১৭ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক উৎসবে ৩৬ কোটি ৩ লক্ষ ১৮ হাজার ৯৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। আর প্রত্যেকবারের মত ১ জানুয়ারিতে দেশের পাঠ্যপুস্তক উৎসবে এই বই বিতরণ করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে মঙ্গলবার দুপুরে আয়োজিত ২০১৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ […]

» Read more

মামলায় বিচার পেলাম না

ঝিনাইদহ প্রতিনিধি: ‘এভাবে কষ্ট করে কেউ বেঁচে থাকতে পারে না। মামলায় বিচার পেলাম না, দুই হাত হারিয়ে কর্ম করার শক্তি হারিয়ে ফেললাম। সন্তানদের কথা চিন্তা করে আজও বেঁচে আছি।’ এভাবেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবদুল আজিজ (৪২) জানালেন তার জীবনের নির্মম পরিহাসের কথা। বড় ছেলে বারাক আলী জানান, গত ২১ শে মে রাতে তার বাবা কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া […]

» Read more

দিনাজপুরে ধান নিয়ে বিপাকে কৃষক!

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩২,৫৫৫ জন কৃষকের মধ্যে ২৮,৭৬৪ জন কৃষকেই সরকারের কাছে বিক্রি করতে পারছেন না তাদের উৎপাদিত বোরো ধান। আর তাই ধান নিয়ে বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। অন্যান্য এলাকার ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে এখন বোরো ধান বিক্রি নিয়ে বিপাকে পড়েছে কৃষক। বাজারে ক্রেতা না থাকায় তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। প্রান্তিক চাষীরা পানির দামে বোরো ধান বিক্রি […]

» Read more

জয়কে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-সমাবেশ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-কে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ মিনার চত্তরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য […]

» Read more

নলডাঙ্গায় কালী মন্দিরে আগুন

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় একটি কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মন্দির চত্তরে লাগানো আম গাছগুলো ভেঙ্গে ও উপরে ফেলে তারা। তবে মন্দিরে কোন প্রতিমা বা বৈদ্যুতিক সংযোগ না থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্দির পরিদর্শন করেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার শ্যামনগর কালী মন্দিরে এই ঘটনাটি ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত , […]

» Read more
1 2