আন্তর্জাতিক ফুটবলকে শোয়েনস্টাইগারের বিদায়

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী খেলোয়াড় বাস্তিয়ান শোয়েনস্টাইগার। জার্মানির জার্সিতে ১২০ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন শোয়েনস্টাইগার। তবে ক্লাবের হয়ে খেলে যাবেন ৩১ বছর বয়সি এই মিডফিল্ডার। ২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল শোয়েনস্টাইগারের। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে জিতেছেন শিরোপা। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলেও ছিলেন এই মিডফিল্ডার। ২০০৮ ইউরো ফাইনালে […]

» Read more

সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আরাফাত আখতার মিশু নিহত হয়েছেন। মিশু বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী। ক্যাম্পাস থেকে রাজশাহী যাওয়ার সময় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গায় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় মার্কেটিং বিভাগের ৪৩তম আবর্তনের হামিদুর রহমান নামের আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। দু`জনই বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী। আরাফাত […]

» Read more

আমেরিকা ও ইউরোপে মুক্তি পাচ্ছে ‘শিকারি’

বিনোদন প্রতিবেদক: দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব-শ্রাবন্তী অভিনীত `শিকারি` ছবিটি গেল ঈদে বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির প্রায় একমাসের মধ্যে ছবিটি ব্যবসা সফলের খাতায় নাম লেখায়-দাবি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার। বাংলাদেশ দাপিয়ে শিকারি আগামী ১২ আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে মুক্তি পাবে। উপলক্ষ দেশটির স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। সেখানে মুক্তির প্রচারণায় অংশ নিতেই শাকিব এখন কলকাতায়। এরমধ্যেই জানা গেল নতুন […]

» Read more

‘হগলের ভাত পরিবহন করে মোর সংসারডা চলে’

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ‘হগলের ভাত পরিবহন করে মোর সংসারডা চালাই। অনেক আমারে ডাহে ভাত ভাই কইয়া। হুনতে ভালা লাগে। হগলের খাওয়া শ্যাষ হইবার ফর আবার ঐ বাটি লইয়া ফিরা আহি” এভাবেই নিজের কথা জানালেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের ভ্যান চালক এই মগরেব আলী (৭০) । মগরেব আলী আরও জানায়, এভাবে দীর্ঘ ১৬ বছর মানুষের খাবার পৌছে দেন […]

» Read more

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি। জেলার রৌমারী উপজেলা সম্পুর্ণরুপে বন্যা কবলিত হওয়ায় রৌমারী উপজেলাকে দুর্যোগপুর্ণ উপজেলা হিসেবে ঘোষনা করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ্ মামুন তালুকদার। এদিকে জেলার ৯ উপজেলায় কমেনি ৬ লক্ষাধিক বানভাসী মানুষের দুর্ভোগ। বিশেষ করে বিশুদ্ধ পানি, খাদ্য ও ল্যাট্রিনের অভাবে মানবেতর জীবন-যাপন করছে উচু বাধ, পাকা […]

» Read more

আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনের শেষ দিন হিলারি এই মনোনয়ন গ্রহণ করেন। সম্মেলনে হিলারি তার বক্তব্যে বলেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সব সমস্যা আমরা সবাই মিলে সমাধান করব। তিনি বলেন, ‘ আমেরিকা শক্তিশালী হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার কারণে। […]

» Read more

গোপালগঞ্জে হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ ওষুধ কারখানা

গোপালগঞ্জ সংবাদদাতা: বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্থাপিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উদ্যোগে ১০ একর জমির ওপর ৬শ কোটি টাকা ব্যয়ে বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এটি পুরোদমে চালু হলে প্রায় ৮শ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক […]

» Read more

ভিনদেশী ড্রাগন ফল চাষ করে শওকত হোসেন লাখপতি

মাগুরা সংবাদদাতা: মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ ব্রিজ এলাকার কৃষক শওকত হোসেনের ড্রাগন ফলের বাগানে ১৩০টি পিলারে প্রায় ৫শ’ গাছে ঝুলছে লাল রং এর ড্রাগন ফল। মাগুরা হর্টিকালচার সেন্টারের পরামর্শে গত বছর ৩০ হাজার টাকা খরচ করে ড্রাগন ফল চাষ করেন তিনি। প্রথম বছরই তার আয় হয় দু’লাখ টাকা। এ বছর বিক্রি করবেন প্রায় তিন লাখ টাকার ফল। বাজারে প্রতি কেজি ড্রাগন […]

» Read more