থাই পেয়ারা চাষে যশোরের ভোলা মিয়া আজ কোটিপতি

যশোর প্রতিনিধি: বাণিজ্যিক ভিত্তিতে থাই পেয়ারা চাষ করে চার বছরে কোটি টাকার পেয়ারা বিক্রি করেছেন যশোরের চৌগাছার ভোলা মিয়া। তার মত অনেক চাষীই থাই পেয়ারা চাষ করে কোটিপতি হয়েছেন বলে জানা গেছে। যশোর থেকে ২৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে চৌগাছা শহর। চৌগাছা থেকে কপোতাক্ষ নদ পেরিয়ে দু’কিলোমিটার গেলে জিওলগাড়ী বেলেমাঠ-স্বরুপদহা লগোয়া গ্রাম। দু’গ্রামের একই মাঠ। মাঠ জুড়ে যেদিকে চোখ যায় নয়নাভিরাম থাই […]

» Read more

সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষা ২৯ জুলাই

সবুজবাংলা জবস ডেস্ক: সোনালী ব্যাংক লিমিটেডের ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)’ পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক লিমিটেড পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পরীক্ষার তারিখ: ২৯ জুলাই ২০১৬ সময়: সকাল ১০টা-১১টা কেন্দ্র: ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (বিআইইউ), প্লট-১৬, ব্লক-বি, বসুন্ধরা, ঢাকা। পরীক্ষার ধরন: এমসিকিউ প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীরা www.sonalibank.com.bd/sblrec ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। লক্ষণীয়: […]

» Read more

রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এমন শ্লোগানকে সামনে রেখে রংপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। মৎস্য অধিদপ্তর রংপুর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর […]

» Read more

কুড়িগ্রাম সীমান্ত থেকে মাদকদ্রব্য ও জিরা আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কাশিপুর, রামখানা, গোড়কমন্ডল সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এবং যাত্রাপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় জিরা আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর বিওপির টহল দল ৪২ বোতল ফেন্সিডিল আটক করেছে। কাশিপুর বিওপির নায়েব সুবেদার মোঃ মর্তুজা আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সীমান্ত মেইন পিলার […]

» Read more

নাটোরে জঙ্গীবাদ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল […]

» Read more

কুবি প্রশাসনকে কুবিসাসের তিন দিনের আল্টিমেটাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ও অন্যান্য নেতৃত্ববৃন্দকে লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, উপাচার্যকে স্মারক লিপি প্রদান এবং প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফিউল্লাহর সঞ্চালনায় বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা এতদিন পরও লাঞ্ছনাকারীর বিচার না হত্তয়ার জন্য প্রশাসনের দায়িত্বহীনতাকে […]

» Read more

বিশ্বের কুখ্যাত ১০ অপরাধীর তালিকায় নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক: গ্লোবাল সার্চ ইঞ্জিন গুগল বলছে বিশ্বের কুখ্যাত ১০ অপরাধীদের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারই জেরে এবার গুগল সংস্থা এবং সংস্থার ভারতের প্রধানের বিরুদ্ধে নোটিশ জারি করল এলাহবাদের আদালত। সংস্থা ও তার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি নিয়ে প্রথম আদালতের কাছে অভিযোগ দায়ের করেন আইনজীবী সুশীলকুমার গুপ্ত। তাঁর অভিযোগ […]

» Read more

বাকৃবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় র‌্যালি এবং সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি র‌্যালি করা হয়। র‌্যালিটি সকাল ১০টায় হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে […]

» Read more

চবিতে শাটল ট্রেন, বাস চলাচল বন্ধ করে দিল ছাত্রলীগ!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবগঠিত ছাত্রলীগের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করায় ছাত্রলীগের একাংশের ডাকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে বাস ও শাটল ট্রেন বন্ধ রয়েছে। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে চবি ক্যাম্পাস, ষোলশহর স্টেশনসহ বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ করেছে অবরোধকারীরা। অবরোধের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দিয়েছে ছাত্রলীগ। […]

» Read more

ভূঞাপুরের অলোয়া ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

এ কিউ রাসেল, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সরকার ১৯ জুলাই মঙ্গলবার ১০মন মিষ্টি বিতরণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আসাদুজ্জামান এমপি। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন […]

» Read more