বাকৃবিতে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সারাদেশে চলমান অব্যাহত খুন, ধর্ষণ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা উদীচী শিল্পীগোষ্ঠী। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সৃতিস্তম্ভ বিজয়’ ৭১-এর পাদদেশে ওই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রফেসর ড.মো. রফিকুল আলম, সহ-সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ মনিরুজ্জামান, পশুপালন […]

» Read more

মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গুলশান ও শোলাকিয়া জঙ্গি-হামলা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন আমুস প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল বাসেত, ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য […]

» Read more

বাকৃবিতে বেগম রোকেয়ার কোটেশন প্রদর্শনীর উদ্ধোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার দুই দিন ব্যাপী কোটেশন প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও রোকেয়া গ্রন্থাগারের উদ্যোগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঐ কোটেশন প্রদর্শনীর উদ্ধোধন করা হয়। গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগি প্রফেসর কাজী শেখ ফরিদ দুই দিনব্যাপী কোটেশনী প্রদর্শনীর শুভ উদ্ধোধন ঘোষণা করেন। এ সময় সমাজতান্ত্রিক […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল

মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৮ জুলাই, বৃহস্পতিবার উদযাপন করা হবে গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল ১০.৩০ ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে ক্যাম্পাস থেকে বের করা হবে বাদ্যযন্ত্রের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ র‍্যালি । বেলা এগারটায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হবে একজন মুক্তিযোদ্ধার সন্ধানে: ব্যক্তিগত অভিজ্ঞতা শীর্ষক সেমিনার। এরপর গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত […]

» Read more

বাকৃবিতে আমন ধান রোপনের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে আমন ধান রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে খামার ব্যবস্থাপনা শাখার একটি জমিতে আমন ধান রোপনের শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খামার ব্যবস্থাপনা শাখার একটি জমিতে আমন ধান রোপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী […]

» Read more

কুবি সাংবাদিক সমিতির অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন

এস এম জুবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারীর শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়। অবস্থান কর্মসূচি ও সমাবেশ থেকে আগামী সোমবার (১ আগস্ট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় সাংবাদিকদের এ সংগঠন। […]

» Read more

সম্ভাবনাময় নতুন দুয়ার ‘মুক্তা চাষ’

নিজস্ব প্রতিনিধি: দেশে হাওর-বাঁওড়, খাল-বিল, পুকুর-ডোবা, নদী-নালা ছড়িয়ে আছে। রয়েছে অসংখ্য জলাশয়। জলাশয়ে আছে ঝিনুক। আর ঝিনুক থেকেই পাওয়া যাচ্ছে মহামূল্যবান মুক্তা। এ কারণে মুক্তা দেখাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। মুক্তা চাষকে বাণিজ্যিকীকরণে ছয় বছর ধরে গবেষণা চালাচ্ছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) একদল উদ্যোমী বিজ্ঞানী। এরই মধ্যে তারা তাদের কাজে সাফল্য অর্জন করেছেন। তারা জানিয়েছেন, মুক্তা গবেষণা একটি […]

» Read more

যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি-ইনু

ঢাকা প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে স্বীকার করছি, আমরা বিপদের মধ্যে আছি, একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি।’ বুধবার (২৭ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এ সভার আয়োজন করে বাংলাদেশ বেতার। ইনু বলেন, ‘জঙ্গিরা বাংলাদেশের ওপর যুদ্ধ চালাচ্ছে। এ দেশের […]

» Read more

সাসেক্সের হয়ে আর খেলছে না মোস্তাফিজ

খেলাধুলা ডেস্ক: লাখো ভক্ত উদ্বিগ্ন! কী হয়েছে মোস্তাফিজের? বাহুর ইনজুরি কতটা গুরুতর? খারাপ কিছু নয় তো? কাটার মাস্টার কি সাসেক্সের হয়ে খেলতে পারবেন না? অবশেষে এই গুঞ্জনটাই বাস্তবে রূপ নিলো। সাসেক্সের হয়ে আর খেলা হচ্ছে না মোস্তাফিজের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, মোস্তাফিজের এমআরআই রিপোর্টে কাঁধের […]

» Read more

সোনারগাঁওয়ে আনসার ক্যাম্পে হামলা, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় আনসার ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এতে আনসার সদস্যসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। মেঘনা টোল প্লাজার আনসার ক্যাম্পের কমান্ডার মো. মুসলিম মিয়া জানান, টোল ফাঁকি দিয়ে এলাকার কয়েকজন লেগুনা চালক নিয়মিত যাতায়াত করে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে আনসার […]

» Read more
1 2