ময়মনসিংহে মাছ চাষ বিপ্লব : চাষী পর্যায়ে মাছের বাজার

ডেস্ক নিউজ: মাছ উৎপাদনে পৃথিবীর চার নম্বর আসনটি বাংলাদেশের। এ অর্জনের প্রমাণ দেয় ময়মনসিংহের গত বিশ বছরের মাছ চাষ বিপ্লব। এখানে অসংখ্য চাষী তৈরি হলেও মাছ বাজারজাত করার প্রশ্নে ক’দিন আগেও বাজার আর পাইকারদের মুখাপেক্ষী ছিলেন চাষীরা। এই বঞ্চনা কাটিয়ে উঠতেই মাছচাষী হাশেম ব্যাপারী বছরখানেক আগে বাজার গড়ে তোলার উদ্যোগ নেন। হাশেম জানান, এর আগে অনেক দূরের বাজারে মাছ নিয়ে […]

» Read more

৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেলো ইয়াহু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় মেইল ইয়াহুকে কিনে নিলো যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট কোম্পানি ভেরিজন। প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিমেয়ে ইয়াহু বিক্রি হলো। বহুদিন ধরে ইয়াহুর ব্যবসা খারাপ যাচ্ছিলো। তারপরেও প্রতিষ্ঠানটি নিজেদের ধরে রেখেছিল। ইয়াহুর ইন্টারনেট ব্যবসা কিনে নেয়ার পরে ভেরিজন তাদের আমেরিকান অনলাইন (এওএল.কম) এর উন্নতি ঘটাতে পারবে বলে আশা করছে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি। ৪.৪ বিলিয়ন ডলারে গত বছর […]

» Read more

চপার বাইক তৈরী করলো ঠাকুরগাঁওয়ের জামিউল হাসান

ঠাকুরগাঁও প্রতিনিধি: অনেক দিনের স্বপ্ন ছিল নিজের একটা বাইক হবে আর এই স্বপ্ন পূরনের লক্ষ্যেই কাজ শুরু করে ঠাকুরগাঁওয়ের জামিউল হাসান শুভ। নিজের ব্যবহারের জন্য অল্প খরচেই বাবার পরিত্যক্ত ভেসপা মটরসাইকেলের ইঞ্জিন খুলে মডিফাই করে নতুন মডেলের চপার বাইক উদ্ভাবন করে অবিশ্বাস্য এ কাজকেই সম্ভব করে সকলকে তাক লাগিয়ে দিল শুভ। সে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর মুন্সির হাট গ্রামের মটর পরিবহন শ্রমিক […]

» Read more

ময়মনসিংহে ৫ই আগষ্ট শুরু হচ্ছে ‘বিপিএল ফুটবল লীগ’

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আগামী ৫ই আগষ্ট রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল জেবি ফুটবল লীগ। পর্যায়ক্রমে ঢাকা, সিলেট ও চট্রগ্রামেও এ খেলা চলবে। রোববার (২৪ জুলাই) ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সমন্বয় সভায় বাংলাদেশ প্রিমিয়ামলীগ বিপিএলএ ২০১৫-২০১৬ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার সদস্য, ক্লাব কর্মকর্তা, পুলিশ, র‌্যাব ও অপরাপর সংশ্লিষ্টদের […]

» Read more

গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে খাদ্য গুদাম কর্তৃপক্ষ ধান কেনা বন্ধ করে দেয়ায় ক্ষুদ্ধ কৃষক রাস্তায় ধান ফেলে বিক্ষোভ করেছেন। সরকার নির্ধারিত দামে ধান ক্রয় কার্যক্রম ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা, কিন্তু পলাশবাড়ি খাদ্য গুদাম কর্তৃপক্ষ হঠাৎ করে ধান কেনা বন্ধ ঘোষণা করে। জেলার সাতটি উপজেলা ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, গোন্দিগঞ্জ ও সদর উপজেলার খাদ্য গুদামগুলো ১১ মে থেকে পর্যায়ক্রমে […]

» Read more

প্রিজমা এখন আপনার গুগল প্লে স্টোরে!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: কিছুদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে বেশ ভালোই মাতিয়ে রেখেছে চমৎকার একটি ছোট্ট ইমেজ এডিটিং অ্যাপলিকেশন প্রিজমা। জনপ্রিয় এই অ্যাপলিকেশনটি প্রথমে শুধুমাত্র আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপল স্টোরে উন্মুক্ত করা হলেও অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীদের অপেক্ষায় রেখেছিল রাশিয়ান এই ডেভেলপাররা। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অপেক্ষার পালা শেষ করতেই যেন সম্প্রতি প্রিজমা অ্যাপলিকেশনটিকে যুক্ত করা হয়েছে গুগল প্লে স্টোরেও! রাশিয়ান ডেভালপারদের তৈরি ছোট আকারের […]

» Read more

গোপালপুরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২৫ জুলাই সোমবার থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছে। বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ […]

» Read more

ঝিনাইদহ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান। সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারি পুলিশ সুপার সাহাবুউদ্দিন ও সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিমল সাহা, আলহাজ্ব শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাবুল, নিজাম জোয়ার্দ্দার বাবলু, এম সাইফুল মা’বুদ, […]

» Read more

শেকৃবিতে উপাচার্যকে শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর বর্তমান উপাচার্য প্রফেসর মোঃ শাদাত উল্লার মেয়াদ শেষ হচ্ছে আজ। সফলতার সাথে চার বছর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করায় বিদায়ী উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবীনতম অনুষদ এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থিরা। আজ দুপুরে শিক্ষার্থিদের একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় তারা অনুষদের বিভিন্ন উন্নয়ন […]

» Read more

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘জল আছে যেখানে, মাছচাষ সেখানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদযাপিত হয়েছে। সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও মতবিনিময় সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে মাৎস্যবিজ্ঞান অনুষদ। জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় মৎস্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাৎস্যবিজ্ঞান […]

» Read more