খুলনায় রাসায়নিক সারের বিকল্প ভার্মি কম্পোস্ট

খুলনা প্রতিনিধি : রাসায়নিক সারের বিকল্প হিসেবে খুলনায় ব্যবহৃত হচ্ছে ভার্মি কম্পোস্ট। প্রাতিষ্ঠানিক ও কৃষক পর্যায়ে বছরে এর উৎপাদন হয়েছে ৪৭৭ মেট্রিক টন। মাছের খামার, পাট, রবিশস্য, গ্রীষ্ম ও বর্ষাকালীন শাক-সবজিতে এই সার ব্যবহার হচ্ছে। এর সঙ্গে জেলার ২১০ জন কৃষাণ-কৃষাণী সম্পৃক্ত হয়েছেন। ইতিমধ্যে মহানগরীসহ ছয় উপজেলায় এর কার্যক্রম চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর সূত্র জানায়, প্রথমে মহানগরী ও ডুমুরিয়া উপজেলায় […]

» Read more

শেকৃবি সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মাহমুদুল হাসান সোহাগকে সভাপতি ও মাজেদুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে আনুষ্ঠানিক ভাবে শেকৃবির উপ-উপাচার্য ও সাহিত্য সংসদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী এ কমিটি ঘোষণা করেন। শেকৃবির সহকারী অধ্যাপক মো. মেফতাউল ইসলাম, দুলাল সরকার, রুহুল আমিন, মো. শরিফুল […]

» Read more

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে আজ শুক্রবার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করেন।

» Read more

হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর এক অভিনব ‘তুষ-হারিকেন পদ্ধতি’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: হাঁস বা মুরগির ডিম থেকে কৃত্রিমভাবে বাচ্চা ফোটানোর জন্য বিভিন্ন হ্যাচারি শিল্পে সাধারণত বড় বড় ইনকিউবেটর ব্যবহার করা হয়ে থাকে যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ব্যয়বহুল আর সহজলভ্য না হওয়ায় সাধারণ খামারিরা এটি ব্যবহার করতে পারেন না। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য যে তাপমাত্রা প্রয়োজন হয় তা ইনকিউবেটরের মাধ্যমে সরবরাহ করা হয়। ইনকিউবেটরের মাধ্যমে একসাথে অনেকগুলো ডিম […]

» Read more

পাকিস্তানের পাখতুনখোয়ায় আদালতে আত্মঘাতী হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি আদালতে আত্মঘাতী হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ। শুক্রবার সকালে প্রদেশের মারদান জেলা আদালতে এ হামলা হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, চার সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আদালত চত্বরে গ্রেনেড ছোড়ে। পরে একজনের গায়ে জড়িয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় নিহতদের ১১ জনের মধ্যে আছেন পুলিশ […]

» Read more

বিশেষ অস্কার পুরস্কার পেতে যাচ্ছেন জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক: বিখ্যাত মার্শাল আর্টিস্ট এবং চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যান সম্মানিত হতে যাচ্ছেন বিশেষ অস্কার পুরস্কারে। অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্যই এই পুরস্কার দেওয়া হবে তাঁকে, জানা যায় বিবিসির খবরে। আগামী বছরের অস্কার অনুষ্ঠানের আগেই ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্স’-এর পক্ষ থেকে চলতি বছরের ১২ নভেম্বর এই সম্মাননা প্রদান করা হবে তাঁকে। হংকং-কেন্দ্রিক এই অভিনেতা একই সঙ্গে […]

» Read more

ঘরের ভেতর মাছ চাষে সফলতা : ৩০ গুণ বেশি উৎপাদন (ভিডিও)

ময়মনসিংহ সংবাদদাতা: আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ঘরের ভেতর মাছ চাষ করে পুকুরের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি উৎপাদন সম্ভব। অর্থাৎ এক ঘনমিটার পুকুরে দুই কেজি মাছ হলে আরএএস (রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম) পদ্ধতিতে ৫০ থেকে ৬০ কেজি মাছ উৎপাদন করা যায়। বাংলাদেশে এ প্রযুক্তিতে প্রথম মাছ চাষ শুরু করেন ‘ফিশ হ্যাচারি ও কালচার ফার্ম অ্যাগ্রো থ্রি’র স্বত্বাধিকারী এবিএম শামসুল আলম বাদল। […]

» Read more

রিজার্ভ চুরির প্রাথমিক তদন্ত শেষ করেছে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া আট কোটি ১০ ডলারের মধ্যে উদ্ধার হওয়া দেড় কোটি ডলার নিয়ে প্রাথমিক তদন্ত শেষ করেছে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস। ডেইলি এনকোয়ারের এক প্রতিবেদনে বলা হয়, চার মাসের শুনানি শেষে সহকারী স্টেট প্রসিকিউটর গিলমারি ফে প্যাকামারা স্থানীয় সময় বৃহস্পতিবার তদন্তকাজের সমাপ্তি টানেন। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া […]

» Read more

প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম আলী

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের খাবারের পর আমরা কয়েকজন প্রাণভিক্ষার ব্যাপারে জানতে তার (মীর কাসেম) সেলে যাই। এ সময় তিনি প্রাণভিক্ষা চাইবেন না বলে জানান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলে ফাঁসি কার্যকরের […]

» Read more

ট্রাম্পপত্নীকে যৌনকর্মী বলায় মামলা খেল ডেইলি মেইল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে যৌনকর্মী বলায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডেইলি মেইল ও এক ব্লগারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার মেলানিয়াকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৯০ সালে মেলানিয়া খণ্ডকালীন সময়ের জন্য নিউইয়র্কে যৌনকর্মী হিসেবে কাজ করতেন। ওই কাজের সূত্র ধরেই ডোনাল্ড […]

» Read more
1 2