অভিবাসীদের প্রতি হিলারি অতিমাত্রায় নমনীয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, হিলারি ক্লিনটনের অভিবাসন নীতি অতিমাত্রায় শিথিল। শনিবার টেক্সাসে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর মাত্র সাত সপ্তাহের একটু বেশি সময় বাকি আছে। এর মধ্যে বিভিন্ন জনমত জরিপে আগামী নির্বাচনে ট্রাম্প ও হিলারির মধ্যে জোর লড়াইয়ের মধ্যে পূর্বাভাস পাওয়া গেছে। শনিবার বক্তৃতাকালে হিলারিকে কঠিন […]

» Read more

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে জনমত গঠন করুন- প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: বঙ্গবন্ধুর খুনি অভিযুক্ত অপরাধীদের প্রত্যার্পণের ব্যাপারে জনমত তৈরির জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘কীভাবে একটি সভ্য দেশ অভিযুক্ত খুনীকে আশ্রয় দিতে পারে’ এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সামনে এই দাবি রেখে যাচ্ছি, যে দেশে আপনারা বসবাস করছেন, সেই দেশের জনপ্রতিনিধিদের চিঠি লিখুন এবং এই চেতনাজাগ্রত করুন কেন এসব […]

» Read more

রিজার্ভ চুরির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ২২ সেপ্টেম্বর-অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটির তৈরি করা চূড়ান্ত প্রতিবেদন আগামী ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এদিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুরো প্রতিবেদনটিই প্রকাশ করা হবে। রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ড. ফরাসউদ্দিন গত ৩০ মে […]

» Read more

বাংলাদেশের বিপক্ষে সতর্ক ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল। কিন্তু পুরনো স্মৃতি এখনো অমলিন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের কাছে হেরেছে ইংলিশরা। পুরনো ক্ষতটা এখনও দগদগে। এবারের সিরিজে তাই সতর্ক জস বাটলার-মঈন আলীরা। ঘরের মাঠের পরিচিত কন্ডিশন বলে আগে থেকেই এগিয়ে থাকবে বাংলাদেশ। তার উপর সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আর আফগানিস্তান সিরিজে ভালো করতে পারলে […]

» Read more

‘কাশ্মীরের উরিতে হামলাকারীরা ছিল উচ্চ-প্রশিক্ষিত’

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ত্রিত কাশ্মীরের উরিতে এক সেনাঘাঁটিতে চার বন্দুকধারীর হামলায় ১৭ জন ভারতীয় সৈন্য নিহত হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আক্রমণকারীরা ছিল উচ্চস্তরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের সাথে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল। কাশ্মীরের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার কাছেই এ আক্রমণ ঘটে। রাজনাথ সিং টুইটারে এক বার্তায় আরও বলেছেন, আক্রমণকারীরা যে উচ্চ প্রশিক্ষিত ছিল এবং তাদের সাথে বিশেষ ধরনের যন্ত্রপাতি ছিল, তার […]

» Read more

পশু খাদ্য সংকটে টেংরাগিরি ইকোপার্ক

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি ইকোপার্কে পশু খাদ্য সংকট দেখা দিয়েছে। আড়াই মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান বন্য প্রাণীদের খাবার সরবরাহ না করায় দর্শনার্থী ও স্থানীয় ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হচ্ছে। ইকো-ট্যুরিজম সুযোগ বৃদ্ধি শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের সখিনা বিটে ২০১১-১২ অর্থবছরে একটি ইকোপার্ক প্রতিষ্ঠা করা হয়। টেংরাগিরি বনাঞ্চলের অভয়ারণ্যে ১০টি […]

» Read more