ইউটিউবে ঝড় তুলেছে নিপুনের আইটেম গান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক: যৌথ প্রযোজনার ছবি ‘ছেড়ে যাস না’ কলকাতায় মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। ছবিটিতে ফেরদৌসের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা রূপসাকে। ছবি মুক্তির আগেই প্রকাশ হলো ছবিটির আইটেম গান ‘প্রেম রসিকা’। এই গানে ফেরদৌসের সঙ্গে আইটেম গার্ল হিসেবে নাচতে দেখা গেল জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নিপুনকে। গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) ইউটিউবে গানটি উন্মুক্ত করা হয়েছে এটি। বাউল সম্রাট লালন সাঁইয়ের […]

» Read more

জাতীয় দুগ্ধ উন্নয়ন নীতিমালা আসছে

নিজস্ব প্রতিবেদক: দেশে দুধের চাহিদার বিপুল ঘাটতি মেটাতে জাতীয় দুগ্ধ উন্নয়ন নীতিমালা করছে সরকার। খসড়া নীতিমালায় ‘জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড’ ও ‘জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ‘জাতীয় দুগ্ধ উন্নয়ন নীতিমালা, ২০১৬’-এর খসড়া তৈরির পর এখন এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নিচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড গঠনের জন্য আলাদা একটি আইনের খসড়া প্রণয়নের […]

» Read more

কুয়েটে ১ম বর্ষ ভর্তির অনলাইন আবেদন শুরু

কুয়েট প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-২০১৭ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন আজ (১৯ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার রাত ১১:৫৯টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর, ২০১৬ শুক্রবার সকাল ৯:৩০টা হতে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

কুড়িগ্রামে ট্রাক চাপায় মটর শ্রমিক নেতা ও ইউপি সদস্য নিহত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক চাপায় মটর শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছে। ভুরুঙ্গামারী থানা পুলিশ জানায় আজ সকালে ভূরুঙ্গামারী থেকে রংপুর গামী একটি ট্রাক (রংপুর ট-১১-০২৩৬) জয়মনিরহাট বাজারের নিকট বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী জয়মনির হাট ইউনিয়ন পরিষদ সদস্য ও মটর শ্রমিক নেতা সুরুজ্জামান সুজা (৪২) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু […]

» Read more

ময়মনসিংহে কুমির রপ্তানি বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনা

নিজেস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ভালুকায় বাণিজ্যিক ভিত্তিতে উভচর সরীসৃপ প্রাণি কুমিরের চাষ হচ্ছে। কুমিরের কোনো কিছুই ‘ফেলনা’ নয়। ইতোমধ্যে উৎপাদিত কুমিরের চামড়া রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এবার মাংস রপ্তানির চিন্তা-ভাবনাও চলছে বলে জানিয়েছে উৎপাদকারী প্রতিষ্ঠান। সবমিলিয়ে রপ্তানি বাণিজ্যে কুমিরের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা যায়, ভালুকা উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে ভরাডোবা-সাগরদিঘি সড়কের উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড় […]

» Read more

অনুশীলনে সমস্যা হচ্ছে না তামিমের

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নেই অনেক দিন। তার সাথে আবার যোগ হয়েছে হাতের ইনজুরি। ব্যাট হাতে নামার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের তিন ফরম্যাটের শীর্ষ রান সংগ্রাহক তামিম ইকবাল। তাইতো রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেই ছক্কা হাঁকিয়ে বসলেন। অনুশীলনে অনেকদিনের ঝাল যেন মিটিয়েছেন বোলারদের উপরে। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, আল-আমিন হোসেন কিংবা রুবেল হোসেন […]

» Read more

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন শেষে নিউইয়র্কে যান তিনি। এয়ার কানাডার একটি ফ্লাইটে স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় নিউ ইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের […]

» Read more

তিনটি রোগ প্রতিরোধে ১৩ শত কোটি ডলার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে ভয়ংকর তিনটি রোগ এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে গ্লোবাল ফান্ডকে এক হাজার ৩শ’ (১৩ বিলিয়ন) কোটি ডলার অনুদান দেয়ার অঙ্গীকার ঘোষণা করেছে বিশ্ব নেতৃবৃন্দ। এ অঙ্গীকারের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)। কানাডার প্রধানমন্ত্রী জান্টিন ট্রুডো শনিবার বিকেলে এখানে আইসিএও’র সদর দফতরের এ্যাসেম্বলি হলে সম্মেলনের সমাপনী অধিবেশনে ঘোষণা করেন- […]

» Read more

পর্যটনের নতুন জায়গাগুলো পর্যটকদের জন্য কতটা নিরাপদ?

লাইফ স্টাইল ডেস্ক: বাংলাদেশে বেশকিছু নতুন পর্যটনস্থলে লোকের বেড়াতে যাবার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেলেও নিরাপত্তাব্যবস্থা বিহীন এসব জায়গায় গিয়ে নানা রকম দুর্ঘটনায় মৃত্যুর খবর ইদানীং প্রায়ই শোনা যাচ্ছে। বাংলাদেশে পার্বত্য জেলা বান্দরবারে একটি ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া একজন অধ্যাপকের মরদেহ উদ্ধার হয়েছে আজ রোববার। কয়েকজন বন্ধুবান্ধবসহ সপরিবারে ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগে সিলেটের বিছানাকান্দিতে ডুবে […]

» Read more