বঙ্গ কন্যার ৭০তম জন্মদিন আজ

ডেস্ক নিউজ: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী তীরের প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ […]

» Read more

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ২ যাত্রী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৬) ও কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ার ইসলামপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার (২৫)। কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া বলেন, দুজনেই বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলার […]

» Read more

সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতা চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করতে পারে এমন আশঙ্কায় বিশ্বব্যাংকের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। ৫৬ বছরের পুরনো এই চুক্তি ভারত একতরফা ভাবে বাতিল করলে তা যুদ্ধের শামিল হবে বলে ইতোমধ্যে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। এ বিষয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতা চায় পাকিস্তান। পাক অ্যাটর্নি জেনারেল আশতার আওসফ আলির নেতৃত্বে সে দেশের সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি […]

» Read more

দেশে উদ্বৃত্ত খাদ্যশস্য ১২ লাখ মেট্রিক টনের বেশি -খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের খাদ্য চাহিদার তুলনায় দেশে খাদ্য শস্য উদ্বৃত্ত রয়েছে প্রায় ১২ দশমিক ২০ লাখ মেট্রিকটন। হিসাব অনুযায়ী বাংলাদেশের উদ্বৃত্ত চালের পরিমাণ ২৭ লাখ ৭০ মেট্রিক টন। পক্ষান্তরে গমের ঘাটতি প্রায় ১৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন। এ ঘাটতি যোগ বিয়োগ করে বর্তমান উদ্ধৃত্ত ১২ দশমিক ২০ লাখ মেট্রিক টন। জাতীয় সংসদে মঙ্গলাবার সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী আমজাদ […]

» Read more

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহে রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ হকের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সৈয়দ শামসুল হকের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১টা পর্যন্ত রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারে করে তাঁর মরদেহ […]

» Read more

ইসলামাবাদে ১৯তম সার্ক সম্মেলনে যোগ দিচ্ছে না বাংলাদেশ ও ভারত

বিশেষ প্রতিবেদক: পাকিস্তানের ইসলামাবাদে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সার্ক সম্মেলনে যোগ দিচ্ছে না বাংলাদেশ ও ভারত। বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে পাকিস্তানের বারবার হস্তক্ষেপের প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামাবাদের সম্মেলন বয়কট করছে বলে উচ্চপদস্থ সরকারী কর্মকর্তার বরাতে খবর প্রকাশ করেছে ডেইলি স্টার। এই সিদ্ধান্ত ইতোমধ‌্যে কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বরাত দিয়ে […]

» Read more

বিশ্বের ৯০ শতাংশের বেশি মানুষ দূষিত বায়ু গ্রহণ করছে -ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রতি ১০ জনে নয়জন দূষিত বায়ু গ্রহণ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা জানিয়ে দূষণের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে। দূষণের কারণে প্রতিবছর বিশ্বে ৬০ লাখেরও বেশি মানুষ মারা যান। সংস্থার জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নাইরা বলেন, নতুন এ প্রতিবেদন আমাদের সবাইকে ব্যাপকভাবে উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট। সংস্থার বিশেষজ্ঞরা বলেন, নগরীতে দূষণের সমস্যাটা […]

» Read more

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

খেলাধুলা ডেস্ক: শেষ ম্যাচেও হারল ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে তিন ম্যাচের টি-টোয়েনিট সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজকে। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান আট উইকেটের বড় ব্যবধানে হারাল ক্যারিবীয়দের। প্রথম দুই ম্যাচ জেতায় শেষ ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য শুধুই নিয়ম-রক্ষার। আর ক্যারিবীয়দের জন্য ছিল মুখ রক্ষার। কিন্তু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট […]

» Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষায় ২৮টি বিষয়ে সারাদেশে ৩১৮টি কলেজের ১ লাখ ২৩ হাজার ২৫৫ জন নিয়মিত পরীক্ষার্থী মোট ১৫৩টি কেন্দ্রে অংশ নিয়ে ৯৯ হাজার ৫৭০ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮১.১৯ শতাংশ। প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে সন্ধ্যা ৭টা […]

» Read more

ছবির প্রচারণায় আবারও ঢাকায় শুভশ্রী

বিনোদন ডেস্ক: দুই বছর পর আবার ঢাকায় এলেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। নিজের অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণার লক্ষ্যে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি এসে পৌঁছান। সঙ্গে আছেন ওপারের চিত্রনায়ক ওম। তারা উঠেছেন হোটেল ওয়েস্টিনে। সোমবার বিকেলে ঢাকার মগবাজারে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে শুভশ্রী বাংলানিউজের সঙ্গে আড্ডা দিয়েছেন। তিনি জানান, ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির […]

» Read more
1 2 3 4 5 6 … 24